দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনার তৃতীয় ও শেষ দিনে কয়েকটি বিষয়ে দুই দেশ একমত হয়েছে। তবে কিছু বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে। আলোচনা অব্যাহত রাখতে দুই পক্ষই আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে যোগাযোগ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী বৈঠক ভার্চুয়ালি কিংবা সামনাসামনি—দুই প্রক্রিয়াতেই হতে পারে। সময়-তারিখ খুব শিগগিরই নির্ধারিত হবে বলে ধারণা করা হচ্ছে।বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়ব। এছাড়া আরও অংশ নেন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা।তিনদিনের এই আলোচনা শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ও নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান আশাবাদ প্রকাশ করেন যে, নির্ধারিত সময়ের মধ্যেই একটি ইতিবাচক সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে।পুরো আলোচনার সমন্বয় করেছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বাণিজ্য উপদেষ্টা, সচিব ও অতিরিক্ত সচিব বৃহস্পতিবার (১২ জুলাই) দেশে ফিরবেন। প্রয়োজনে তারা আবারও আলোচনায় অংশ নিতে বিদেশে যাবেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উল্লাপাড়ায় ইমামের বিরুদ্ধে প্রতিবন্ধীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
উল্লাপাড়ায় ইমামের বিরুদ্ধে প্রতিবন্ধীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

উল্লাপাড়ায় আব্দুল আলীম (৩৪) নামের এক ইমামের বিরুদ্ধে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৫ মে) বেলা ১০ Read more

বাবা ও এপিএস কাণ্ডে আলোচনায় আসিফ মাহমুদ, কী বলছেন উপদেষ্টা?
বাবা ও এপিএস কাণ্ডে আলোচনায় আসিফ মাহমুদ, কী বলছেন উপদেষ্টা?

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার বাবা হওয়ার কারণে বিল্লাল হোসেন বিশেষ সুবিধা পেয়েছেন কি না এ ব্যাপারেও কি তিনি সচেতন ছিলেন না? Read more

বিমানবন্দরের অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ব্যবহার হচ্ছে রোবট
বিমানবন্দরের অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে ব্যবহার হচ্ছে রোবট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুনের তীব্রতা এখনো পুরোপুরি কমেনি। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ব্যবহার করছে রিমোট Read more

ঈদের জামাতে বৃষ্টির বাগড়া
ঈদের জামাতে বৃষ্টির বাগড়া

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে সারা দেশে তৈরি হয়েছে উৎসবের আমেজ। তবে এই আনন্দের মধ্যেই Read more

‘অহংকারী’ ট্রাম্পও ‘পতনের মুখে পড়বেন’: খামেনি
‘অহংকারী’ ট্রাম্পও ‘পতনের মুখে পড়বেন’: খামেনি

১৯৭৯ সালে যেভাবে ইরানে রাজতন্ত্রের পতন হয়েছিল, একইভাবে ‘অহংকারী’ ট্রাম্পও ‘পতনের মুখে পড়বেন’ বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ Read more

অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ৩০০ বিমানযাত্রী
অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ৩০০ বিমানযাত্রী

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের আগে একটি বিমানে আগুন ধরে যায়। বিমানটিতে প্রায় ৩০০ আরোহী ছিলেন। আগুনের ঘটনার পর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন