চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন-২০২৫ শুরু হচ্ছে আজ। যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ ৪০টি দেশের শীর্ষ স্থানীয় ছয় শতাধিক দেশি-বিদেশি বিনিয়োগকারী এ সম্মেলনে অংশ নেবেন। পাশাপাশি দেশেরও ২ হাজারের বেশি প্রতিষ্ঠান অংশ নেবে।গতকাল রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সম্মেলনের বিস্তারিত জানান বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।তিনি জানান, প্রথম দিন দুটি ট্র্যাকে অনুষ্ঠান হবে। প্রথম ট্র্যাকে ৬০ জনের বেশি বিদেশি বিনিয়োগকারীকে নিয়ে একটি স্পেশাল ফ্লাইট চট্টগ্রাম যাবে। সেখান থেকে কোরিয়ান ইপিজেড ও মিরসরাইতে স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শন শেষে রাতে ফিরে আসবেন তারা। বিডার নির্বাহী চেয়ারম্যান আরও জানান, যারা যাচ্ছেন তারা হলেন সেই সব উদ্যোক্তা যারা মনে করছেন তাদের সেখানে একটি কারখানা স্থাপন করতে হবে। তাদের জায়গা-জমি লাগবে। তাদের জন্য আমরা কী ধরনের সাপোর্ট সিস্টেম তৈরি করতে পারি তা তারা সরেজমিনে দেখবেন। অন্যদিকে সোমবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে স্টার্টআপ কানেক্ট নামে দিনব্যাপী অনুষ্ঠানসূচি রয়েছে। সেখানে যেসব আরলি স্টেজ স্টার্টআপ এবং ভেঞ্চার বিনিয়োগকারী আসছেন তাদের মধ্যে ম্যাচ মেকিং ইভেন্ট, নেটওয়ার্কিং ও প্যানেল হবে। সারাদিন স্টার্টআপ ইভেন্টকে ফোকাস করা হবে। চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, মঙ্গলবার (৮ এপ্রিল) সকালের দিকে বিনিয়োগকারীরা নারায়ণগঞ্জের আড়াইহাজারে যেখানে জাপানি ইকোনমিক জোন রয়েছে সেখানে সরেজমিনে পরিদর্শন করবেন। তারা সেখানের কারখানার মালিকদের সঙ্গে কথা বলে কী ধরনের কর্মকাণ্ড হচ্ছে- তা বুঝে তাদের বিনিয়োগের জন্য কতটুকু সুযোগ-সুবিধা রয়েছে তা দেখবেন। দ্বিতীয় ধাপে বিশ্বব্যাংক ও আইএলওর সঙ্গে কিছু অ্যানগেজমেন্ট রয়েছে। তাদের এফডিআই সম্পর্কিত কিছু ব্যাপারে আলোচনার মাধ্যমে ভবিষ্যতে বিনিয়োগের জন্য কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় সে ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরিত হবে। বুধবার (৯ এপ্রিল) উদ্বোধনী অনুষ্ঠান হবে। সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও সারাদিন একাধিক (৩-৪টা) প্যারালাল অনুষ্ঠান চলবে।অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয়ে হামলা, শুক্রবার পত্রিকা প্রকাশ হয়নি
প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয়ে হামলা, শুক্রবার পত্রিকা প্রকাশ হয়নি

বাংলাদেশের জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার এর কার্যালয়ে হামলা ও ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। শুক্রবার পত্রিকা দুটি Read more

দেশে ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৬ জনের
দেশে ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৬ জনের

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের Read more

‘আ.লীগ দেশের বাইরে কী করছে, নজর রাখছে সরকার’
‘আ.লীগ দেশের বাইরে কী করছে, নজর রাখছে সরকার’

দেশের বাইরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কী করছে, তা অন্তর্বর্তী সরকার নজর রাখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল Read more

গোয়াল ঘরে আগুন লেগে স্বপ্ন শেষ কৃষাণীর
গোয়াল ঘরে আগুন লেগে স্বপ্ন শেষ কৃষাণীর

কিশোরগঞ্জের হোসেনপুরে গোয়ালঘরে আগুন লেগে শেফালী আক্তার নামের এক কৃষাণীর ৩ টি গরুসহ অন্যান্য সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। এতে Read more

হবিগঞ্জে থেমে থেমে বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, বাড়ছে আতঙ্ক
হবিগঞ্জে থেমে থেমে বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, বাড়ছে আতঙ্ক

বঙ্গোপসাগরে লঘু নিন্মচাপের ফলে খোয়াই নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। একই সাথে বৃদ্ধি পাচ্ছে কালনী-কুশিয়ারা নদীর পানি। এতে করে বন্যার আশঙ্কা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন