ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারিবারিকভাবে সেনাবিদ্বেষী ছিলেন। তিনি ও তার পিতা শেখ মুজিবুর রহমান দুজনেই সেনাবিদ্বেষী ছিলেন। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) জুলাই-আগস্ট মাসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদানকালে এসব কথা বলেন সম্পাদক মাহমুদুর রহমান।ট্রাইব্যুনালে তিনি বলেন, পিলখানায় দেশপ্রেমিক সেনাবাহিনীকে নির্মমভাবে হত্যার পর শেখ হাসিনা বিচার বিভাগের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পদক্ষেপ নেন।আজ বেলা সাড়ে ১১টা দিকে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ ১৫তম দিনের এই সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এদিন ঐতিহাসিক প্রেক্ষাপটে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন মাহমুদুর রহমান। তিনি এ মামলার ৪৬তম সাক্ষী। এছাড়া আলোচিত এ মামলায় এদিন সাক্ষ্য দেবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।গত বুধবার (১০ সেপ্টেম্বর) এ মামলায় ঐতিহাসিক প্রেক্ষাপটের সাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ার কথা ছিল মাহমুদুর রহমান ও নাহিদ ইসলামের। কিন্তু ব্যক্তিগত কারণে তারা ওইদিন আসতে না পারায় ট্রাইব্যুনালের কাছে সময় চাওয়া হয়। পরে আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল।এর আগে, ৯ সেপ্টেম্বর ১৪তম দিনের মতো এ মামলায় ছয়জন সাক্ষ্য দেন। এখন পর্যন্ত ট্রাইব্যুনাল মোট ৪৫ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। এর আগে গত ৮ সেপ্টেম্বর তিনজন সাক্ষ্য দেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দলীয় প্যাডে শৃঙ্খলা কমিটি করে ফের সমালোচনায় বিএনপি নেতা
দলীয় প্যাডে শৃঙ্খলা কমিটি করে ফের সমালোচনায় বিএনপি নেতা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপির নামে দলীয় প্যাড ব্যবহার করে ২৯ জনের নাম লিখে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নিম্ন Read more

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত
গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাক খাদে পড়ে জামাল মোল্যা (৩২) নামে এক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোররাত ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের Read more

তালতলীতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১৪
তালতলীতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১৪

বরগুনার তালতলীতে একই সময়ে উপজেলা বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৪ জন আহত Read more

জনবল নিয়োগ দেবে প্রাইম ব্যাংক
জনবল নিয়োগ দেবে প্রাইম ব্যাংক

প্রাইম ব্যাংক পিএলসিতে ‘ল অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৩ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: প্রাইম Read more

অটোরিকশা চলবে নির্দিষ্ট রুটে, নিবন্ধন ও ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক
অটোরিকশা চলবে নির্দিষ্ট রুটে, নিবন্ধন ও ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক

দেশে অটোরিকশা চলাচলে শৃঙ্খলা আনতে কঠোর নীতিমালা আসছে। এক্ষেত্রে নিবন্ধন ও চালকের ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক করা হচ্ছে। সড়কের শৃঙ্খলা Read more

নবাবগঞ্জে আদিবাসী যুবকের লাশ উদ্ধার
নবাবগঞ্জে আদিবাসী যুবকের লাশ উদ্ধার

দিনাজপুরের নবাবগঞ্জে ফসলি জমির মাঠ থেকে একজন আদিবাসী যুবকের লাশ উদ্ধার করেছেন স্থানীয় থানা পুলিশ। এ সময় লাশের একটি হাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন