ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৩ আগস্ট বাংলাদেশে আসার কথা ভারতীয় ক্রিকেট দলের। এরই মধ্যে এ সিরিজের সূচি প্রকাশ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বাংলাদেশ সফরের জন্য এখনো কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত পায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ফলে নির্ধারিত সময়ে এ সিরিজটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। দিল্লির একাধিক সরকারি সূত্রের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বিবিসি বাংলা। বিবিসি বাংলা জানিয়েছে, ‘রাজনৈতিক কারণে’ ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফরে ভারত সরকার সায় দিচ্ছে না, সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দিল্লি মনে করছে, ভারত ও বাংলাদেশের মধ্যে এখন যে ধরনের শীতল কূটনৈতিক সম্পর্ক বিরাজ করছে এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতে যে ‘বিরূপ মনোভাব’ দেখা যাচ্ছে, তাতে ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর কোনো ইতিবাচক বার্তা দেবে না। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র দিল্লিতে বিবিসিকে এ কথা জানান।সূচি অনুযায়ী, আগামী ১৭ আগস্ট থেকে মিরপুরে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ৩১ আগস্ট শেষ টি-টোয়েন্টি ম্যাচের পর ১ সেপ্টেম্বর ঢাকা ছাড়বে ভারত ক্রিকেট দল। এর আগে গত মসে ভারতের সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, রাজনৈতিক পরিস্থিতিকে কারণে ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত। এর পেছনে কারণ হিসেবে তখন ভারত-পাকিস্তান উত্তেজনা কেন্দ্র করে বাংলাদেশের এক সাবেক সামরিক কর্মকর্তার একটি বিতর্কিত মন্তব্য তুলে ধরা হয়।তখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, সাবেক সামরিক কর্মকর্তার ওই বক্তব্যের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। ভারতের সংবাদমাধ্যমগুলো বলছে , বাংলাদেশে নিরাপত্তার বিষয়টি নিয়েই বেশি চিন্তিত বিসিসিআই। এ জন্য তারা কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত পাওয়ার অপেক্ষায় আছে।তবে বাস্তবতা বলছে, যদি আগস্টে ভারতের ক্রিকেট দল বাংলাদেশ সফরে না আসে, তাহলে এ বছর পরবর্তী সময়ে তাদের বিপক্ষে সিরিজ খেলার সুযোগ নেই। সেপ্টেম্বরে এশিয়া কাপ অনুষ্ঠিত হতে পারে, ওয়েস্ট ইন্ডিজ অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে, আয়ারল্যান্ড আসবে নভেম্বরে। বিপিএলের জন্য ডিসেম্বর ও জানুয়ারি মাস রাখা হয়েছে। ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাবা হারালেন এবাদত হোসেন
বাবা হারালেন এবাদত হোসেন

এশিয়া কাপে শ্রীলঙ্কার ক্রিকেটার দুনিথ ওয়েল্লালাগের বাবা সুরাঙ্গা ওয়েল্লালাগের হৃদরোগে মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট বিশ্বে। গতকাল বৃহস্পতিবার (১৮ Read more

কিশোরগঞ্জে এনসিপির পদযাত্রা শুরু
কিশোরগঞ্জে এনসিপির পদযাত্রা শুরু

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আজ কিশোরগঞ্জে পদযাত্রা শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার (২৬ জুলাই) Read more

পাকিস্তানে ভয়ংকর ‌‘এয়ার-টু-এয়ার’ ক্ষেপণাস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র
পাকিস্তানে ভয়ংকর ‌‘এয়ার-টু-এয়ার’ ক্ষেপণাস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

পাকিস্তানের কাছে উন্নত মানের এয়ার-টু-এয়ার নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।ওয়াশিংটনের প্রকাশিত সরকারি নথি অনুসারে, নতুন চুক্তির আওতায় পাকিস্তান Read more

ক্ষমতায় গেলে ইমাম ও মুয়াজ্জিনদের বিশেষ ভাতা দেবে বিএনপি: সালাহউদ্দিন
ক্ষমতায় গেলে ইমাম ও মুয়াজ্জিনদের বিশেষ ভাতা দেবে বিএনপি:  সালাহউদ্দিন

বিএনপি ক্ষমতায় আসলে ইমাম ও মুয়াজ্জিনদের বিশেষ ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।আজ মঙ্গলবার (২৩ Read more

চৌহালীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
চৌহালীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর বেড়িবাঁধ সংলগ্ন যমুনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। ওই যুবকের আনুমানিক Read more

বায়তুল মোকাররমে হবে ঈদুল আজহার ৫ জামাত
বায়তুল মোকাররমে হবে ঈদুল আজহার ৫ জামাত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।মঙ্গলবার (০৩ জুন) ইসলামিক ফাউন্ডেশন থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন