সবার ঐকমত্যের ভিত্তিতে চলতি মাসেই (জুলাই) জাতীয় সনদ তৈরি করা সম্ভব বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।বুধবার (০২ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার সপ্তম দিনের সংলাপের শুরুতে এ কথা বলেন তিনি।রাজনৈতিক দলগুলোর উদ্দেশে অধ্যাপক আলী রীয়াজ বলেন, দলীয় অবস্থান সবার আছে, আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক যোগাযোগে আশাবাদী আমরা। প্রতিদিন হয়তো অর্জন করছি না। এক জায়গায় পৌঁছাতে আশাবাদী আমরা। দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে।সংস্কারের ব্যাপারে মানুষ প্রত্যাশা করছে জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর দলীয় অবস্থানের কারণে প্রতিদিনের আলোচনায় অর্জন না হলেও এক জায়গায় পৌঁছাতে আশাবাদী ঐকমত্য কমিশন।আলী রীয়াজ বলেন, আমরা কেউ পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই না, তাই দেশের স্বার্থে আপনারা বিষয়টি বিবেচনা করুন৷ যে অঙ্গীকার নিয়ে আমরা গত জুলাইয়ে ঐক্যবদ্ধ ছিলাম, তার কতটা অর্জিত হয়েছে? আমরা কি শুধু নিজের ও দলের স্বার্থ চাইব, নাকি দেশের স্বার্থও দেখব? আমরা আশা করি বেশিরভাগ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে একমতে নিয়ে আসতে পারব।তিনি আরও বলেন, অধিকাংশ দল নীতিগতভাবে দ্বিকক্ষীয় সংসদের পক্ষে, উচ্চকক্ষ প্রাপ্ত ভোটের ভিত্তিতে আসন গঠনের একমত বেশিরভাগ দল। তবে কিছু দল একমত হয়নি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উদ্বোধনের আগেই ধসে পড়া সড়ক: তদন্তে নিম্নমানের কাজ, দুই কর্মকর্তা বরখাস্ত
উদ্বোধনের আগেই ধসে পড়া সড়ক: তদন্তে নিম্নমানের কাজ, দুই কর্মকর্তা বরখাস্ত

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরের ধনঞ্জয়খালী এলাকায় উদ্বোধনের আগেই ধসে পড়া সড়ক নির্মাণকাজে অনিয়মের প্রাথমিক প্রমাণ মিলেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং প্রাকৃতিক Read more

লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন করায় জরিমানা
লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন করায় জরিমানা

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের দায়ে একতা আইসক্রিম ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ Read more

জুম্মার পর ‘কাফনের কাপড় মাথায় বেঁধে’ পলিটেকনিক শিক্ষার্থীদের গণমিছিল
জুম্মার পর ‘কাফনের কাপড় মাথায় বেঁধে’ পলিটেকনিক শিক্ষার্থীদের গণমিছিল

ছয় দফা দাবি পূরণে সুস্পষ্ট ঘোষণা না পাওয়ায়, আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। এই কর্মসূচির অংশ হিসেবে, Read more

বরিশালে চোর চক্রের দুই সদস্য গ্রেফতার
বরিশালে চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

বরিশাল নগরীতে ব্যাটারিচালিত একটি অটো গাড়ি চুরির ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। অভিযানে Read more

বিয়ের দাবিতে অনশনে বসা কলেজ ছাত্রীর বিরুদ্ধে মামলা!
বিয়ের দাবিতে অনশনে বসা কলেজ ছাত্রীর বিরুদ্ধে মামলা!

আমতলীতে বিয়ের দাবিতে কুয়েত প্রবাসীর বাড়িতে অনশনে বসেছে কলেজ ছাত্রী। প্রবাসীর ভাই আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছে Read more

সিরিয়ায় ভয়াবহ সংঘর্ষে ৩০ জনের প্রাণহানি
সিরিয়ায় ভয়াবহ সংঘর্ষে ৩০ জনের প্রাণহানি

সিরিয়ার দ্রুজ অধ্যুষিত শহর সুইদাতে স্থানীয় সশস্ত্র সংগঠন ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন