ভারতীয় আধিপত্য ও আগ্রাসন রুখে দিতে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন জাতীয় গণতন্ত্র পার্টি – জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান।তিনি বলেন, ‘আমরা যারা সীমান্ত এলাকার মানুষ, আমরা ভারতের আধিপত্যবাদ ও আগ্রাসন চোখে দেখেছি। সীমান্তে গুলি করে মানুষ হত্যা, নদীর পানি আটকে রাখা – এসব চলছেই। তারা ৫৪টি অভিন্ন নদীর পানি শুষ্ক মৌসুমে আটকে রাখে, আর বর্ষায় ছেড়ে দিয়ে বন্যা সৃষ্টি করে। একাত্তরের পর থেকেই ভারত বাংলাদেশের মানুষকে ভাতে ও পানিতে মারছে।’সোমবার রাতে পঞ্চগড় জেলা শহরের একটি মিডিয়া হাউজে শহীদ আবরার ফাহাদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।রাশেদ প্রধান বলেন, ‘ভারতীয় আধিপত্যবাদ বিরোধী পোস্ট দেয়ার কারণে আবরার ফাহাদকে হত্যা করা হয়েছিল। বিশ্বজিৎকে হত্যা করা হয়েছিল শিবির আখ্যা দিয়ে। অথচ এখন কোনো প্রতিবাদ করলে বলা হয়, আমরা নাকি মব করছি। হাসিনার ১৬ বছরে নাকি কোনো মব দেখা যায়নি।’তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে করদরাজ্য বানানোর পরিকল্পনা একাত্তর থেকেই চলছে। ভারত প্রথমে শেখ মুজিবকে ব্যবহার করেছে, পরে প্রশিক্ষণ দিয়ে শেখ হাসিনাকে। এখনো তাদের ষড়যন্ত্র বন্ধ হয়নি। পূজায় অসুরের মুখে দাঁড়ি বসানো, দেবীর আসনে নির্দিষ্ট চরিত্র বসানোর চেষ্টা – এসবের মাধ্যমে তারা ধর্মীয় বিভাজন ঘটাতে চেয়েছিল, কিন্তু আমরা সেই ফাঁদে পড়িনি।’রাশেদ প্রধান অভিযোগ করেন, ‘পাহাড়ে ধর্ষণের একটি ঘটনার প্রেক্ষিতে প্রমাণের আগেই উস্কানি দিয়ে সংঘাত সৃষ্টি করার চেষ্টা করা হয়। সীমান্তে ভারতীয় সেনা মোতায়েন বাড়ানো হয়, আর ঢাকায় শাহাবাগগোষ্ঠী মিছিল করে সেনা প্রত্যাহারের দাবি তোলে – এসবই একটি পরিকল্পিত নাটক।’বাংলাদেশে ভারতপন্থী রাজনীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বাংলাদেশের মতো অন্য কোনো দেশে ভারতের এত দালাল নেই। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর জাতীয় পার্টিকে ব্যবহার করা হচ্ছে, আর সেটি না থাকলে নতুন নিবন্ধন পাওয়া দলগুলোর কাঁধে ভর করে আবারও নির্বাচনে যাওয়ার চেষ্টা চলছে।’ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শক্তির ব্যানারে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী। সাংবাদিক আবু নাঈমের সঞ্চালনায় আলোচনায় আরও বক্তব্য রাখেন পঞ্চগড় আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আদম সুফী, কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধান, শহর জামায়াতের আমির জয়নাল আবেদিন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রনিক এবং জেলা জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রযোজক হিসেবে ফিরছেন ফারিণ
প্রযোজক হিসেবে ফিরছেন ফারিণ

অভিনয়ে যেমন সাফল্য পেয়েছেন, তেমনি গানেও বাজিমাত করেছেন। ছোটপর্দা, বড়পর্দা ও ওটিটি—সব মাধ্যমেই জনপ্রিয় অভিনেত্রী ফারিণের মুগ্ধতা ছড়িয়েছে। ‘ফাতিমা’ সিনেমার Read more

বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে লন্ডনগামী বিমানের ধাক্কা, ফ্লাইট বিলম্বিত
বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে লন্ডনগামী বিমানের ধাক্কা, ফ্লাইট বিলম্বিত

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে ধাক্কা লেগেছে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের।আজ বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টা ৩৫ Read more

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ২ জনের, হাসপাতালে ২৭৮
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ২ জনের, হাসপাতালে ২৭৮

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি একই সময়ের মধ্যে আরও ২৭৮ জন হাসপাতালে ভর্তি Read more

সোনারগাঁয়ের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
সোনারগাঁয়ের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তায়েব শিকদারকে নারায়ণগঞ্জ ডিবি ও সোনারগাঁ থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে।সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে Read more

‘প্রেমের সম্পর্কে রয়েছেন জয়া’
‘প্রেমের সম্পর্কে রয়েছেন জয়া’

দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান শুধু বাংলাদেশেই নয়, ওপার বাংলাতেও সমানভাবে জনপ্রিয়। সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত দুটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন