অক্টোবর মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বাড়ছে নাকি কমছে, এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে আজ।মঙ্গলবার (৭ অক্টোবর) বিকাল ৩টায় এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে।বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরামকো ঘোষিত অক্টোবর মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা মঙ্গলবার বিকাল ৩টায় ঘোষণা করা হবে।গত ২ সেপ্টেম্বর সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়।এর আগে গত আগস্ট মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি অটোগ্যাসের দামও ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়। জুনে ভোক্তাপর্যায়ে এলপি গ্যাস ১২ কেজি সিলিন্ডারের মূল্য ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৩১ থেকে ১ হাজার ৪০৩ টাকা নির্ধারণ করা হয়।এরও আগে ২ জুলাই ২৩ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমানো হয়। ওই সময়ে ১২ কেজির দাম ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া অটোগ্যাসের দামও ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে প্রতি লিটার ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছিল।প্রসঙ্গত, ২০২৪ সালে ৪ দফা কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম। আর বেড়েছিল ৭ দফায়। গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর বাড়ানো হয়েছিল এলপিজি ও অটোগ্যাসের দাম। আর দাম কমেছিল এপ্রিল, মে, জুন ও নভেম্বরে। তবে দাম অপরিবর্তিত ছিল ডিসেম্বরে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সময়ের কন্ঠস্বরে সংবাদ প্রকাশের পর সরিয়ে নেওয়া হলো ১৪ পুলিশকে
সময়ের কন্ঠস্বরে সংবাদ প্রকাশের পর সরিয়ে নেওয়া হলো ১৪ পুলিশকে

কক্সবাজারের উখিয়ায় ইয়াবা গায়েবের অভিযোগে বালুখালী পুলিশ ফাঁড়ির ১৪ জন সদস্যকে ফাঁড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সময়ের কন্ঠস্বর-এ Read more

চাটমোহরে ১৪ বছরের বিএনপি সভাপতি বর্ষীয়ান নেতার নীরব বিদায়
চাটমোহরে ১৪ বছরের বিএনপি সভাপতি বর্ষীয়ান নেতার নীরব বিদায়

পাবনার চাটমোহর উপজেলা বিএনপি সংগঠিত করতে যাদের শ্রম, মেধা, ত্যাগ রয়েছে, তাদের মধ্যে অন্যতম ছিলেন আবুল হাসেম কাজল। সবাই তাকে Read more

গলাচিপায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা, বাগানের গাছ কর্তন
গলাচিপায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা, বাগানের গাছ কর্তন

পটুয়াখালীর গলাচিপায় রাতের আঁধারে জোরপূর্বক জমি দখল করে ঘর উত্তোলনের চেষ্টা ও বাগানের গাছ কর্তনের অভিযোগ উঠেছে রফিক মাতুব্বর (৩০) Read more

নেশার টাকা জোগাতে কোলের সন্তানকে বিক্রি, বাবা আটক
নেশার টাকা জোগাতে কোলের সন্তানকে বিক্রি, বাবা আটক

চট্টগ্রামের লোহাগাড়ায় নেশার টাকা যোগাতে ৩ মাসের কোলের কন্যা সন্তান বিক্রির অভিযোগে বাবা মিরাজ উদ্দীন (৩০) কে আটক করেছে লোহাগাড়া Read more

৫৪ বছরেও পাকা হয়নি খাসকান্দী-চান্দেরচর সড়ক, দুর্ভোগে ২০ হাজার মানুষ
৫৪ বছরেও পাকা হয়নি খাসকান্দী-চান্দেরচর সড়ক, দুর্ভোগে ২০ হাজার মানুষ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার খাসকান্দী-চান্দেরচর সড়ক দ্রুত সংস্কার ও পাকাকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বুধবার (২৫ জুন) সকাল ১০টার Read more

উত্তরায় বিমান দুর্ঘটনা :সারাদেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক
উত্তরায় বিমান দুর্ঘটনা :সারাদেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। সোমবার (২১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন