লক্ষ্মীপুর জেলার রায়পুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে পনেরো মাসের জান্নাতুল মিম নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই সঙ্গে মোটরসাইকেল চালক বাবা ও মা গুরুতর আহত হয়েছেন।সোমবার (০৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় রায়পুর বাসাবাড়ী থেকে হায়দরগঞ্জ সড়কের আমতলি নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু জান্নাতুল মিমের বাবা শিপন হোসেন ও মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার আগে রায়পুর উপজেলার সোনাপুর এলাকার নিজ বাসা থেকে শিপন হোসেন, স্ত্রী এবং শিশু জান্নাতুল মিম নিয়ে মোটরসাইকেল যোগে আত্মীয়ের বাড়ির দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি রায়পুর বাসাবাড়ী-হায়দরগঞ্জ সড়কের আমতলি নামক স্থানে পৌঁছালে স্ত্রীর ওড়না মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যায় শিশুটি। এসময় শিশুর বাবা ও মা আহত হন। আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে সড়কে ছিটকে পড়ে জান্নাতুল মিম নামে এক মেয়ে শিশু মারা গিয়েছে। পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে দেওয়া হয়েছে। এ বিষয়ে কোন মামলা দায়ের করা হয়নি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজদিখানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিরাজদিখানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

  মুন্সীগঞ্জের সিরাজদিখানে মো. শহীদ দেওয়ান (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস Read more

একই পরিবারের ৭ জনের মৃত্যু, চালক ও মালিকের গ্রেফতার দাবি
একই পরিবারের ৭ জনের মৃত্যু, চালক ও মালিকের গ্রেফতার দাবি

নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস খালে পড়ে লক্ষ্মীপুরের একই পরিবারের নিহত ৭ জনের পরিবারকে সমবেদনা জানিয়েছেন জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ও Read more

সড়ক সংস্কার কাজের মেয়াদ বাড়ে, তবুও কাজ শেষ হয় না
সড়ক সংস্কার কাজের মেয়াদ বাড়ে, তবুও কাজ শেষ হয় না

বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের বাঁধঘাট থেকে ছোটবগী বাজার পর্যন্ত ৯ হাজার ৭০০ মিটার সড়কটির প্রশস্তকরণ ও সংস্কার কাজ দশ Read more

শেখ তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
শেখ তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়য় ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও জাহাঙ্গীর কবির নানকসহ Read more

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় ভারতীয় বিভিন্ন সংস্থা
যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় ভারতীয় বিভিন্ন সংস্থা

ভারতীয় বিভিন্ন ভ্রমণ সংস্থার মালিক, প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের অভিযোগ, ভারতীয় Read more

প্রাথমিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে ৮ সদস্যের কমিটি গঠন
প্রাথমিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে ৮ সদস্যের কমিটি গঠন

শিগগিরই প্রকাশ করা হতে পারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ৮ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন