জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত ভারত-পাকিস্তান সীমান্ত। পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের মধ্যে দুই দেশের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।এই সংকটময় পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে নানা ধরনের তথ্য ও গুজব, যার অনেকগুলোই ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে একাধিক ফ্যাক্টচেকিং সংস্থা।এমন প্রেক্ষাপটে ভারতীয় নাগরিকদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন সদ্য টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া রোহিত শর্মা। সোশ্যাল মিডিয়া এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘প্রতিটি মুহূর্তে, প্রতিটি সিদ্ধান্তে আমাদের ভারতীয় সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর ওপর অত্যন্ত গর্ব অনুভব করি। আমাদের যোদ্ধারা দেশের গৌরব রক্ষায় দৃঢ়ভাবে অটুট রয়েছেন। প্রতিটি ভারতীয়ের দায়িত্বশীল হওয়া এবং কোনো ভুয়া খবর না ছড়ানো বা তাতে বিশ্বাস না করা অত্যন্ত জরুরি। সবাই নিরাপদ থাকুন!’এদিকে চলমান সংঘাতের জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে আইপিএল। একইসঙ্গে পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছে চলমান পিএসএল। যুদ্ধাবস্থার প্রভাবে কার্যত থমকে গেছে এশিয়ার ক্রিকেট সূচি।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়া পুলিশের অভিযানে অস্ত্রসহ ৫ ডাকাত আটক
চকরিয়া পুলিশের অভিযানে অস্ত্রসহ ৫ ডাকাত আটক

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করা হয়েছে। বুধবার (০১ অক্টোবর) কক্সবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুদ্দিন সাইফের নির্দেশক্রমে Read more

আরব আমিরাতের বিপক্ষে হারল ওমান
আরব আমিরাতের বিপক্ষে হারল ওমান

ওমানকে ৪২ রানে পরাজিত করল সংযুক্ত আরব আমিরাত। আগে ব্যাট করে আরব আমিরাত সংগ্রহ করে ১৭২ রান। জবাবে ওমান অলআউট Read more

সাইবার হামলার আশঙ্কায় বাংলাদেশ ব্যাংকের সতর্কতা জারি
সাইবার হামলার আশঙ্কায় বাংলাদেশ ব্যাংকের সতর্কতা জারি

বাংলাদেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং ডিজিটাল পেমেন্ট সেবাদাতাদের ওপর সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।বুধবার (৩০ জুলাই) বাংলাদেশ Read more

ইসরায়েলি হামলার পর কাতারে জরুরি সম্মেলনে বসছে ইসলামিক দেশগুলো
ইসরায়েলি হামলার পর কাতারে জরুরি সম্মেলনে বসছে ইসলামিক দেশগুলো

দোহায় ইসরায়েলি হামলার পর আগামী ১৫ সেপ্টেম্বর জরুরি আরব-ইসলামিক শীর্ষ সম্মেলন আয়োজনের ঘোষণা দিয়েছে কাতার। কাতারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র Read more

দৌলতদিয়ায় জনতার হাতে দুই গরুচোর আটক
দৌলতদিয়ায় জনতার হাতে দুই গরুচোর আটক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে দুই গরুচোরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে দৌলতদিয়া মাংস বাজার এলাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন