কিশোরগঞ্জ ময়মনসিংহ-ভৈরব সড়কে সিএনজি চালিত অটোরিকশা থেকে ৪৫ বোতল বিদেশি মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ।রবিবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার রশিদাবাদ বেইলি ব্রিজ এলাকা থেকে এসব মাদক দ্রব্য উদ্ধার করা হয়।আটককৃতরা হলেন, সিএনজির চালক নয়ন মিয়া, মোফাজ্জল ও বাবুল ইসলাম। আটককৃতরা সবাই ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট এলাকার বাসিন্দা।পুলিশ জানায়, প্রতিদিনের ন্যায় ময়মনসিংহ-ভৈরব সড়কের সদর উপজেলার রশিদাবাদ বেইলি ব্রিজ এলাকায় চেকপোস্ট চলাকালীন সময়ের ময়মনসিংহের ধোবাউড়া থেকে কিশোরগঞ্জের দিকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশাকে সিগন্যাল দিয়ে তল্লাশি চালায় কিশোরগঞ্জ সদর থানা পুলিশ। এ সময় সিএনজি থেকে দুটি ব্যাগ ও একটি প্লাস্টিকের বস্তায় ভর্তি অবস্থায় ভারতে তৈরি এক লিটার ওজনের ৪৫ বোতল মদ উদ্ধার করা হয়। আটক করা হয় সিএনজির চালক নয়ন মিয়াসহ মোফাজ্জল ও বাবুল ইসলামকে। আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি সময়ের কণ্ঠস্বরকে নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিরসরাইয়ে মনোনয়ন বাতিল তিনজনের, বৈধ সাতজন
মিরসরাইয়ে মনোনয়ন বাতিল তিনজনের, বৈধ সাতজন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে মনোনয়নপত্র জমা দেওয়া ১০ জন প্রার্থীর মধ্যে যাচাই-বাছাইয়ে ৩ জনের মনোনয়ন বাতিল করা Read more

ইরানের হামলায় ইসরায়েলের বেন-গুরিয়ন বিমানবন্দর বন্ধ
ইরানের হামলায় ইসরায়েলের বেন-গুরিয়ন বিমানবন্দর বন্ধ

ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে মার্কিন বিমান হামলার পর ইসরাইলের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে ইসরাইলের গুরুত্বপূর্ণ বিমানবন্দর Read more

সারাদেশে ২৮৫৭ পূজামণ্ডপের নিরাপত্তায় ৪৩০ প্লাটুন বিজিবি
সারাদেশে ২৮৫৭ পূজামণ্ডপের নিরাপত্তায় ৪৩০ প্লাটুন বিজিবি

সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে সীমান্তবর্তী এলাকা এবং রাজধানী ঢাকাসহ সারাদেশের ২,৮৫৭টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ Read more

অঙ্কের প্রতি কেন কিছু মানুষের ভীতি থাকে?
অঙ্কের প্রতি কেন কিছু মানুষের ভীতি থাকে?

কেউ অঙ্কে ভয় পান, কেউ আবার সহজেই অঙ্ক করেন। গবেষকদের মতে, এর নেপথ্যে একাধিক কারণ রয়েছে। বিষয়টা জীববিজ্ঞান, মনোবিজ্ঞান এবং Read more

হোমনায় বজ্রপাতে তিনজনের মৃত্যু
হোমনায় বজ্রপাতে তিনজনের মৃত্যু

কুমিল্লার হোমনা উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। Read more

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশের বাজারে আজ সোমবার (১৮ আগস্ট) স্বর্ণ বিক্রি হচ্ছে ভরিতে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা। সবশেষ সমন্বয়কৃত দামেই দেশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন