আইসিসি অ-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে ধসিয়ে দিয়েছে বাংলাদেশ। আল ফাহাদের দারুণ বোলিংয়ে ভর করে দলটিকে ২৩৮ রানে অলআউট করে দিয়েছে আজিজুল হাকিম তামিমের দল। জিততে হলে এখন ৪৯ ওভারে বাংলাদেশের চাই ২৩৯ রান।টস জিতে জাওয়াদ আবরার বোলিং নিয়েছিলেন। সে সিদ্ধান্তটা যে সঠিকই ছিল, সেটা বাংলাদেশের বোলাররা ভালোভাবে ভালোভাবে প্রমাণ করছেন। শুরু থেকে ভারতকে চেপে ধরেছে বাংলাদেশ। অর্ধেক ইনিংস হাওয়া হয়ে গেছে ১১৯ রান তুলতেই। শেষ পাঁচ উইকেটে সমান ১১৯ রানই তুলেছে দলটা। অলআউট হয়েছে ২৩৮ রানে।শুরুটা করে দিয়েছিলেন আল ফাহাদ। ভারত অধিনায়ক আয়ুশ মাহাত্রেকে কালাম সিদ্দিকির ক্যাচ বানিয়ে প্যাভিলিয়নে ফেরান তিনি। এর পরের বলেই তিনি শিকার করেন বেদান্ত ত্রিবেদীকে। ১২ রানে ২ উইকেট খুইয়ে বিপাকে পড়ে যায় ভারত।এরপর বৈভব সূর্যবংশী একাই চেষ্টা করেছিলেন ভারতকে তরিয়ে নেওয়ার। ৩০ বলে ফিফটি তুলে বাংলাদেশকে চোখরাঙানি দিচ্ছিলেন। তবে এরপরই বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিম দারুণ ভাবে ভারতকে চেপে ধরেন বোলারদের অদলবদল করে। ৩০ বলে ফিফটি করা বৈভব আউট হওয়ার আগ পর্যন্ত খেলেছেন আরও ৩৭ বল, রান তুলতে পেরেছেন আর মোটে ২২টি। মাঝে আবার বিহান মালহোত্রার উইকেট তুলে নেন অধিনায়ক তামিম নিজেই। এরপর বৈভব যখন থিতু হয়ে ইনিংস গড়ায় মন দিয়েছিলেন, তখন আঘাত হানেন শুরুর স্পেলে বেশ রান দেওয়া ইকবাল হোসেন ইমন। তার বলে কাউ কর্নার দিয়ে ছক্কা হাঁকাতে গিয়ে আল ফাহাদের হাতে ক্যাচ দেন বৈভব। ৬৭ বলে ৭২ রানের ইনিংস খেলে ফেরেন তিনি। এরপর খুব দ্রুতই পঞ্চম উইকেট তুলে নেয় বাংলাদেশ। হরবংশ পাঙ্গালিয়াকে ফেরান সেই ইমনই। ১১৯ রানে ৫ উইকেট খুইয়ে বসে ভারত। তবে এরপরই অবশ্য প্রতি আক্রমণ শুরু করেন অভিজ্ঞান কুণ্ডু ও কনিষ্ক চৌহান। দুজন মিলে ষষ্ঠ উইকেটে তোলেন ৪৫ বলে ৫৪ রান। কনিষ্ককে ফিরিয়ে এই জুটি ভাঙেন অধিনায়ক তামিম। এরপর পর বাংলাদেশ ভারতকে বড় জুটি গড়তে দেয়নি ঠিক, কিন্তু ভারত ছোট ছোট অথচ কার্যকর কিছু জুটি পেয়ে গেছে, যা তাদের নিয়ে গেছে লড়াকু পুঁজির দিকে। ইনিংসের ৩৯তম ওভারে ফাহাদ ভয় ধরিয়ে দিয়েছিলেন খানিকটা। চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন ৪ বল করেই। সে ওভারে রিজান হোসেন ক্যাচও ছেড়েছিলেন। পরে সাদকে দিয়ে ওভার শেষ করার পর নামে বৃষ্টি। ৬৪ মিনিট খেলা বন্ধ থাকে। খেলার দৈর্ঘ্য কমে ১ ওভার করে।তবে এই বৃষ্টির পরই বাংলাদেশ পেয়ে যায় সপ্তম উইকেটের দেখা। আমব্রিশকে ফেরান শেখ পারভেজ জীবন। শুরুটা করেছিলেন ফাহাদ। শেষটাও করেন তিনি। শেষ তিন উইকেট নিয়ে ভারতকে অলআউট করেন তিনিই। তুলে নেন এবারের বিশ্বকাপে তো বটেই, নিজের ক্যারিয়ারেরও প্রথম ফাইফার।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুচোখে নেই আলো, তবুও স্বপ্ন লেখাপড়া করে ফ্রিল্যান্সার হবার
দুচোখে নেই আলো, তবুও স্বপ্ন লেখাপড়া করে ফ্রিল্যান্সার হবার

ঠাকুরগাঁও সদর উপজেলা পূর্ব শুখানপুকুরী ইউনিয়নের কৃষক মিলন হোসেনের ছেলে মহির উদ্দিন মাত্র তিন মাস বয়সে দৃষ্টি হারালেও মনোবল হারায়নি Read more

ধামইরহাটে ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত
ধামইরহাটে ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাট উপজেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের সহিত জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক Read more

অগ্নিকাণ্ডের পরও গতি ফেরেনি শাহজালালে, খোলা আকাশের নিচে আমদানি পণ্য
অগ্নিকাণ্ডের পরও গতি ফেরেনি শাহজালালে, খোলা আকাশের নিচে আমদানি পণ্য

গেল ১৮ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডের একদিন পরই ফের শুরু হয় আমদানি পণ্য খালাস কার্যক্রম। তবে কার্গো ভিলেজটি পুড়ে Read more

পশ্চিম তীরে নতুন ১৯টি বসতি স্থাপনের অনুমোদন দিলো ইসরায়েল
পশ্চিম তীরে নতুন ১৯টি বসতি স্থাপনের অনুমোদন দিলো ইসরায়েল

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই প্রস্তাবিত এই রাষ্ট্রের অপর অংশ পশ্চিম তীরে নতুন ১৯টি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েল। Read more

যশোরে নির্মাণাধীন ভবনের সানসেট ভেঙে ২ ইঞ্জিনিয়ারসহ নিহত ৩
যশোরে নির্মাণাধীন ভবনের সানসেট ভেঙে ২ ইঞ্জিনিয়ারসহ নিহত ৩

যশোরে নির্মাণাধীন ৭তলা ভবনের ৬ তলার সানসেট ভেঙে নিচে পড়ে দুই ইঞ্জিনিয়ারসহ ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১ জুলাই) বেলা Read more

অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ৩০০ বিমানযাত্রী
অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ৩০০ বিমানযাত্রী

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের আগে একটি বিমানে আগুন ধরে যায়। বিমানটিতে প্রায় ৩০০ আরোহী ছিলেন। আগুনের ঘটনার পর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন