শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ছৈয়াল কান্দি গ্রামে জমি-জমার বিরোধের জেরে ছয় বছরের নিষ্পাপ শিশু তায়েবা খুন হয়েছে নিজের আপন জনদের হাতে। শরীয়তপুরে আলোচিত নির্মম এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে জেলা পুলিশ।গত ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুরে প্রতিবেশী মেসবাহউদ্দীন মোল্লার বাড়ির সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয় তায়েবার(৬) নিথর দেহ। নিহত তায়েবা স্থানীয় দারুন নাজার মাদ্রাসার নার্সারির শিক্ষার্থী ছিল।বুধবার (১ অক্টোবর) বিকেলে জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম প্রেস ব্রিফিং করে জানান, পূর্ব শত্রুতা ও জমি-জমার দ্বন্দ্বের জেরে তায়েবাকে শ্বাসরোধ করে হত্যা করেন তার চাচি আয়শা বেগম (৪৭)। হত্যার পর মরদেহ গোপন করতে সেপটিক ট্যাংকে ফেলে দেন তিনি। এ সময় শিশুটির কানের দুল খুলে বিক্রি করে দেন স্থানীয় এক স্বর্ণকারের কাছে।এ ঘটনায় আয়শা বেগমসহ মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। অপর আসামিরা হলেন, নাছিমা বেগম (৩৫), আসিফ বেপারী (২০) এবং শাহনাজ বেগম (২৫)।শিশু তায়েবার বাবা অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করলে পুলিশ দ্রুত অভিযান চালায়। প্রথমে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে নাছিমা বেগম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এর সূত্র ধরে আয়শা ও আসিফকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং শেষ পর্যন্ত শাহনাজ বেগমকেও গ্রেফতার করা হয়।এই নৃশংস হত্যাকাণ্ডে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এক টুকরো জমির বিরোধে এভাবে এক শিশুর প্রাণহানি যেন সবাইকে স্তব্ধ করে দিয়েছে।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
র‍্যাবের পোশাক পরে কাভার্ডভ্যান ডাকাতি, গ্রেপ্তার ২
র‍্যাবের পোশাক পরে কাভার্ডভ্যান ডাকাতি, গ্রেপ্তার ২

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে র‍্যাব পরিচয়ে মুরগি বোঝাই কাভার্ড ভ্যান ডাকাতির সঙ্গে জড়িত দুই আসামিকে কাভার্ডভ্যানসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) Read more

মামা শ্বশুরের কামড়ে গৃহবধূ আহত
মামা শ্বশুরের কামড়ে গৃহবধূ আহত

নীলফামারীর ডোমারে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মামা শ্বশুরের কামড়ে ডান হাতে গুরুতর আহত হয়েছেন এক গৃহবধূ। গুরুতর আহত অবস্থায় বুধবার Read more

চাটমোহরে কুখ্যাত মাদক ব্যবসায়ী দিলীপসহ আটক ৩
চাটমোহরে কুখ্যাত মাদক ব্যবসায়ী দিলীপসহ আটক ৩

পাবনার চাটমোহর উপজেলার পৌর সদরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী ও এক মাদক সেবীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ Read more

যুক্তরাষ্ট্র থেকে তুলা ও তেল আমদানি বাড়াতে চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
যুক্তরাষ্ট্র থেকে তুলা ও তেল আমদানি বাড়াতে চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

বাংলাদেশি পণ্যের ওপর ওয়াশিংটনের ৩৭ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি তুলা ও তেল আমদানি করতে চায় Read more

যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

আপাতত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর Read more

ইসরাইলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান নিহত
ইসরাইলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান নিহত

ইসরাইলের বিমান হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে।ইরানের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন