বাড়িভাড়া ৫ শতাংশ বৃদ্ধির সরকারি প্রজ্ঞাপন প্রত্যাখান করে নবম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আজ সোমবার (২০ অক্টোবর) আমরণ অনশনের পাশাপাশি কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের ডাক দিয়েছেন শিক্ষকরা। শহীদ মিনার এলাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে শিক্ষকদের উপস্থিতি। দেশের বিভিন্ন জেলা থেকে কর্মসূচিতে যোগ দিতে আসছেন শিক্ষকরা।আজ সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে শিক্ষক সমাবেশে দলে দলে যোগ দেওয়ার আহ্বান জানান অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। পোস্টে তিনি বলেন, ‘সকাল ১০ টায় আজকের শিক্ষক সমাবেশে শহীদ মিনারে দলে দলে যোগ দিন।’এর আগে গতকাল শিক্ষক নেতা আজিজী বিএনপি মহাসচিবের সঙ্গে আলোচনার পর গণমাধ্যমকে জানিয়েছিলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তিনি আমাদের বলেছেন, অর্থ উপদেষ্টার সঙ্গে আমাদের দাবি নিয়ে কথা বলবেন। আর আগামী ২২ অক্টোবর তিনি শিক্ষকদের মাঝে উপস্থিত হবেন বলে জানিয়েছেন।’আমরণ অনশন কর্মসূচিও চলবে এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কর্মবিরতি পালন করবেন বলেও এই শিক্ষক নেতা জানিয়েছেন।উল্লেখ্য, তিন দফা দাবিতে গত ১২ অক্টোবর থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে আন্দোলন করছেন শিক্ষক-কর্মচারীরা। তাদের দাবিগুলো হলো: মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চিকিৎসাভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা এবং এমপিওভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করা।গতকাল অর্থ মন্ত্রণালয় শিক্ষকের বাড়িভাড়া ৫% বৃদ্ধির আদেশ জারি করলেও তা প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। পরে বিকাল পৌনে ৪টায় আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা থালা-বাটি হাতে ‘ভুখা মিছিল’ নিয়ে শিক্ষা ভবনের দিকে আসার চেষ্টা করলে হাইকোর্টের মাজার গেটে তাদের আটকে দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে বিকাল পৌনে ৫টায় তারা শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে ফিরে যান।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পটুয়াখালীতে গলায় ফাঁস দিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
পটুয়াখালীতে গলায় ফাঁস দিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

পটুয়াখালী আলিপুরে গলায় ফাঁস দিয়ে রিমি (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মাহত্যা করছে। সে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ছিলেন।মঙ্গলবার Read more

মুস্তাফিজ ইস্যুতে বিসিবির জরুরি বোর্ড সভা
মুস্তাফিজ ইস্যুতে বিসিবির জরুরি বোর্ড সভা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথমবার কলকাতা নাইট রাইডার্সের দলে ডাক পেয়েছিলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। তবে চাপের মুখে বিসিসিআইয়ের এক Read more

ভোটের মাঠে আগে-পরে আইনশৃঙ্খলা বাহিনী থাকবে ৭ দিন
ভোটের মাঠে আগে-পরে আইনশৃঙ্খলা বাহিনী থাকবে ৭ দিন

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে এবার আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে ৭ দিনের জন্য। আগামী ১২ ফেব্রুয়ারির ভোট Read more

শিক্ষক স্বল্পতায় শিবচরের প্রাথমিক শিক্ষা হুমকিতে
শিক্ষক স্বল্পতায় শিবচরের প্রাথমিক শিক্ষা হুমকিতে

মাদারীপুরের শিবচরের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বর্তমানে সংকটাপন্ন। শিক্ষক স্বল্পতার কারণে বিদ্যালয়গুলোতে মানসম্মত পাঠদান ব্যাহত হচ্ছে, শিক্ষার্থী ও অভিভাবকরা উদ্বিগ্ন।প্রধান শিক্ষক Read more

স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ
স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বৃহস্পতিবার (২৬ মার্চ) দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন