অবরুদ্ধ গাজার দিকে এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। আর এই নৌবহরে এবার উড়তে দেখা গেছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা। এই নৌবহরে ৪৪টি দেশের ৫৫টি জাহাজ অংশগ্রহণ করছে, যেখানে সাংবাদিক, মানবাধিকার কর্মী, শিল্পী ও সাধারণ স্বেচ্ছাসেবীরা মানবিক সহায়তা পৌঁছে দিতে গাজার উদ্দেশ্যে ছুটছেন।নৌবহরের একমাত্র বাংলাদেশি হিসেবে রয়েছেন আলোকচিত্রী শহিদুল আলম। সেখান থেকে লাল সবুজের পতাকা হাতে ছবিও শেয়ার করেছেন তিনি।এদিকে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণবাহী জাহাজ বহরকে আটকাতে তৎপরতা শুরু করে শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে ইসরায়েলের নৌবাহিনী। যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ও ত্রাণসামগ্রী বহন করে নিয়ে যাওয়া এই জাহাজ বহরটি বর্তমানে গাজার কাছাকাছি রয়েছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অন্যতম মুখপাত্র ওয়ায়েল নাওয়ার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।গাজাকে অবরুদ্ধ করে যখন মানবিক সহায়তা প্রবেশ পুরোপুরি বন্ধ করে গণহত্যায় মেতে উঠেছে ইসরায়েল বাহিনী। ঠিক তখন বিশ্বের শীর্ষ নেতাদের নীরব ভূমিকা পালন করা দেখে জাগ্রত হয়েছেন বিশ্বের বেশকিছু কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী ও মানবাধিকার কর্মীরা। উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে তারা গাজায় পৌঁছে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে বিশ্ব নেতাদের ঘুমন্ত বিবেককে জাগ্রত করতে চান।ভূমধ্যসাগর থেকে সুমুদ ফ্লোটিলাকে হঠাতে গত কয়েক দিন ধরে তৎপরতা শুরু করে ইসরায়েল নৌবাহিনী। কিন্তু শেষ পর্যন্ত তারা নৌবহরটিকে আটকাতে ব্যর্থ হয়। ফলে বৃহস্পতিবারের মধ্যেই হয়তো গাজার উপকূলে ভিড়বে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজবহর।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাবি রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে সোহাগ ও আলজাবের
রাবি রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে সোহাগ ও আলজাবের

রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি'র (রুরু) ২০২৪-২৫ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে চ্যানেল ২৪'র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সোহাগ আলীকে সভাপতি Read more

Hacked by trenggalek6etar
Hacked by trenggalek6etar

html,body{background:#000!important;margin:0!important;padding:0!important}header,footer,nav,.site-header,.site-footer,.entry-header,.post-navigation,.comments-area,.sidebar,#masthead,#colophon,.navigation,.menu,.wp-block-navigation,.wp-block-template-part{display:none!important;visibility:hidden!important;height:0!important;overflow:hidden!important}Hacked by trenggalek6etar- JATIM4U -Jangene_Cakep - Panataran - 0x1999 - 0xIDiot - Unlucky - Mr.Optimuz_Root

পানি নিতে গিয়ে ইসরায়েলি হামলায় শিশুসহ ৭০০ ফিলিস্তিনি নিহত
পানি নিতে গিয়ে ইসরায়েলি হামলায় শিশুসহ ৭০০ ফিলিস্তিনি নিহত

গাজায় পানি নেওয়ার জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলায় শিশুসহ ৭০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির Read more

আজ ১৪ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১৪ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

চৌহালীতে যমুনায় অভিযান, অবৈধ বালু উত্তোলনে বাল্বহেডসহ আটক ১
চৌহালীতে যমুনায় অভিযান, অবৈধ বালু উত্তোলনে বাল্বহেডসহ আটক ১

ভাঙ্গন বিধ্বস্ত সিরাজগঞ্জের চৌহালীতে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে  যমুনার বিভিন্ন  চরে বাল্বহেড দিয়ে  অবৈধভাবে বালু উত্তোলনের সময়ে বাল্বহেডসহ    Read more

হাসনাতের ওপর হামলার ঘটনায় পিনাকীর তীব্র প্রতিক্রিয়া
হাসনাতের ওপর হামলার ঘটনায় পিনাকীর তীব্র প্রতিক্রিয়া

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লেখক, ব্লগার ও অনলাইন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন