পবিত্র রমজান মাসে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকায় একটি সেমাই ও বেকারি কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুর ২টার দিকে এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস সুমিত।অভিযানকালে কারখানাটিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন এবং খাবারে নিষিদ্ধ কৃত্রিম রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ সময় বিপুল পরিমাণ মানহীন সেমাই ও ক্ষতিকর রং জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। ধ্বংসকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫০,০০০ টাকারও বেশি। ভোক্তা অধিকার ক্ষুণ্ণ ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট কারখানার অভিযুক্ত ব্যক্তিকে ১৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস সুমিত জানান, সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে রমজান মাসে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় মানহীন খাবার বাজারজাত করার চেষ্টা করে।তিনি আরও বলেন, “উপজেলাবাসীর জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমাদের এই কঠোর অবস্থান। জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট ও তদারকি অভিযান নিয়মিত চলমান থাকবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারীদের ঘরে ঢুকে সর্বনাশ করাই যার নেশা!
নারীদের ঘরে ঢুকে সর্বনাশ করাই যার নেশা!

মিতালী (ছদ্মনাম) এক সন্তানের জননী। তার স্বামী পেশায় একজন দিনমজুর। নদীতে মাছ ধরা থেকে শুরু করে যখন যে কাজ পায় Read more

নোয়াখালীতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
নোয়াখালীতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সেনবাগে পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে জানা যায়, তারা পুকুর ঘাটে শামুক Read more

আজ ১৯ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১৯ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

ধামইরহাটে বিষ পানে যুবকের আত্মহত্যা
ধামইরহাটে বিষ পানে যুবকের আত্মহত্যা

নওগাঁর ধামইরহাট উপজেলায় বিষ পানে ইমন হোসেন (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার আলমপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকায়।  সোমবার Read more

কালিয়াকৈরে ৬টি কক্ষে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
কালিয়াকৈরে ৬টি কক্ষে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হরতকীতলা এলাকায় মুসলিম উদ্দিনের বাড়িতে শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন