টানা ছয় দিন পর সূর্যের দেখা মিলেছে পদ্মা-যমুনা নদীবেষ্টিত উত্তরের জেলা পাবনার ভাঙ্গুড়া উপজেলায়। সকাল সকাল ঝলমলে মিষ্টি রোদে কৃষকসহ খেটে খাওয়া মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে উত্তরের ঝিরিঝিরি হিমেল বাতাস থাকায় দিনের বেলাতেও অনুভূত হচ্ছে শীত।বুধবার (৩১ ডিসেম্বর) সকাল থেকেই স্বাভাবিক রোদ দেখা গেছে। আকাশে সূর্য ওঠার পর চারপাশে ছড়িয়ে পড়ে উষ্ণতা। ভোর থেকেই বাড়ির গৃহিণীরা কাপড় ধুয়ে রোদে শুকাচ্ছেন, আর বৃদ্ধরা রোদে বসে গল্প করছেন। স্থানীয় বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে আনন্দ ও উৎসবের আমেজ। গত কয়েকদিন ধরে মেঘলা আকাশ, ঘন কুয়াশা আর উত্তরের হিমশীতল বাতাসে অনুভূত হচ্ছিল হাড়কাঁপানো শীত। কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। বিপাকে পড়েন খেটে খাওয়া নিম্ন আয়ের সাধারণ মানুষ। তীব্র শীত ও কুয়াশায় রাস্তাঘাটে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন অনেকে। সূর্যের দেখা পাওয়ায় শ্রমজীবী মানুষের কাজে নামা এখন কিছুটা সহজ হয়েছে।ভাঙ্গুড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন জাহান বলেন, কয়েকদিনের ঘন কুয়াশায় বোরো বীজতলা নিয়ে কৃষকরা উদ্বিগ্ন ছিলেন। সূর্যের আলো ও তাপমাত্রা কিছুটা বাড়ায় এখন ক্ষতির ঝুঁকি কমেছে। আবহাওয়া স্বাভাবিক থাকলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই।এ ব্যাপারে ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন সময়ের কণ্ঠস্বরকে জানান, কুয়াশা আর মেঘের পরিমাণ কমে যাওয়ায় বুধবার সকালে ঝলমলে রোদের দেখা মিলেছে। এতে টানা কয়েকদিনের হাড়কাঁপানো শীতের কষ্ট কিছুটা কমে জনমনে স্বস্তি ফিরেছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ
ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ

প্রথম দুই ম্যাচেই রান পেয়েছিলেন টপ অর্ডার ব্যাটাররা। তবে আজ পার্থ স্কচার্সের বিপক্ষে ব্যর্থ বাংলাদেশ 'এ' দলের টপ অর্ডার। এদিন Read more

আশুলিয়া বিদ্যুৎ-গ্যাস সংকট: নাসা গ্রুপের ১৬টি কারখানা বন্ধ ঘোষণা
আশুলিয়া বিদ্যুৎ-গ্যাস সংকট: নাসা গ্রুপের ১৬টি কারখানা বন্ধ ঘোষণা

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় নাসা গ্রুপের ১৬টি কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ নিয়ে শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধ ও কারখানা Read more

ঝর্ণায় নিখোঁজ মেহেরাবের লাশ মিলল কক্সবাজারের রেজু ব্রিজে
ঝর্ণায়  নিখোঁজ  মেহেরাবের লাশ মিলল কক্সবাজারের রেজু ব্রিজে

উখিয়ায় থেকে ১৮ জনের একটি পর্যটক দল নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ঝর্ণায় ঘুরতে গিয়ে মেহেরাজ নামে একজন নিখোঁজ হয়। গত মঙ্গলবার ( Read more

চার দিনের পর আরও তিন দিনের রিমান্ডে সাবেক এমপি জাফর আলম
চার দিনের পর আরও তিন দিনের রিমান্ডে সাবেক এমপি জাফর আলম

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে আরও তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি Read more

বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় এশিয়াকে নেতৃত্ব দিতে হবে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় এশিয়াকে নেতৃত্ব দিতে হবে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

নতুন বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় এশিয়াকে নেতৃত্ব দিতে হবে এবং ভবিষ্যৎ অধ্যায় এশিয়দের হাতেই রচিত হতে হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী Read more

ক্ষমতায় গেলে ইমাম ও মুয়াজ্জিনদের বিশেষ ভাতা দেবে বিএনপি: সালাহউদ্দিন
ক্ষমতায় গেলে ইমাম ও মুয়াজ্জিনদের বিশেষ ভাতা দেবে বিএনপি:  সালাহউদ্দিন

বিএনপি ক্ষমতায় আসলে ইমাম ও মুয়াজ্জিনদের বিশেষ ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।আজ মঙ্গলবার (২৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন