পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবিতে আন্দোলন চললেও জামায়াত নির্বাচনে অংশগ্রহণে সবদিক থেকে এগিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।তিনি বলেন, জামায়াত ইতোমধ্যে প্রার্থী ঘোষণা সম্পন্ন করেছে এবং ব্যাপকভাবে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাই পিআর না হলে জামায়াত নির্বাচন বর্জন করবে—এমন কোনো আশঙ্কা নেই।বুধবার (১ অক্টোবর) রাতে নীলফামারীর সৈয়দপুর কেন্দ্রীয় পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।শামসুজ্জামান দুদু বলেন, ‘যারা পিআর চাচ্ছে, তাদের অধিকার আছে জনগণের কাছে গিয়ে বিষয়টি তুলে ধরার। তবে পিআর একটি সাংবিধানিক বিষয়। ক্ষমতায় এলে তারা চাইলে এই পদ্ধতি সংযোজন করতে পারবেন। কিন্তু বিএনপি শত বছরের পুরনো প্রচলিত নিয়মে নির্বাচন করবে। আমরা সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি।’তিনি আরও বলেন, ‘বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী। সকল ধর্মের সহাবস্থান নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, সমতলী—আমরা সবাই বাংলাদেশী। সবার সমান অধিকার। এখানে কোনো ভেদাভেদ নেই। এই চিন্তা ও বিশ্বাসকে ধারণ করেই শহীদ জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছেন।’বিএনপির এই নেতা বলেন, ‘একইভাবে বেগম খালেদা জিয়া দলকে সুসংগঠিত করে দীর্ঘদিন নেতৃত্ব দিয়ে চলেছেন। বিগত ১৬ বছর ধরে তারেক রহমান আন্দোলন সংগ্রাম করে জাতিকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছেন। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠায় সদা সংকল্পবদ্ধ। তাই গণতন্ত্রের জন্য সকল লড়াইয়ে অগ্র ভূমিকা রেখেছি। চব্বিশের ঘটনায়ও তার প্রমাণ রয়েছে।’শামসুজ্জামান দুদু জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানে জীবন উৎসর্গকারী ছাত্র জনতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘তারা মারা গেলেও আমাদের মাঝে আছেন। আমরা তাদের স্মরণ করি এবং তাদের ত্যাগের বিনিময়ে স্বৈরাচারমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার চেষ্টা করছি। জনাব তারেক রহমান বলেছেন, এবারের নির্বাচন অতো সহজ নয়। তাই সবার কাছে যেতে হবে। ভোট আদায় করতে হবে। তাহলেই বেগম জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনা সম্ভব হবে। এজন্য নেতৃবৃন্দের প্রতি তিনি সে অনুযায়ী কাজ করার আহ্বান জানান।’এসময় সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, হিন্দু কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ সভাপতি সুমিত কুমার আগারওয়ালা নিক্কি, সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এর আগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে শামসুজ্জামান দুদুকে ফুলেল শুভেচ্ছা জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও আন্তর্জাতিক খ্যাতিমান কণ্ঠশিল্পী বেবী নাজনীন।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হোয়াটসঅ্যাপের ছবি-ফাইল ডাউনলোড হবে না অনুমতি ছাড়া
হোয়াটসঅ্যাপের ছবি-ফাইল ডাউনলোড হবে না অনুমতি ছাড়া

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য বিভিন্ন ফিচার যুক্ত করে নিয়মিত। যা ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো করে। শুধু ব্যক্তিগত Read more

যে কারণে এতো দামে মুস্তাফিজকে দলে টানল কেকেআর
যে কারণে এতো দামে মুস্তাফিজকে দলে টানল কেকেআর

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে শেষ পর্যন্ত চড়া দামে বিক্রি হয়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। যাঁকে ঘিরে একসময় ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ কমে Read more

ঝিনাইদহে দুটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার
ঝিনাইদহে দুটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার

ঝিনাইদহ সদরের বড় গরিয়ালা গ্রামে বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত অবস্থায় দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। রবিবার Read more

ববির ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে অব্যাহতি
ববির ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে অব্যাহতি

চলমান শিক্ষার্থী আন্দোলন ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন, Read more

প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে চাঁদা দাবি, ছাত্রদলের ৪ নেতাকর্মী কারাগারে
প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে চাঁদা দাবি, ছাত্রদলের ৪ নেতাকর্মী কারাগারে

নাটোরের বনপাড়ার বনরূপা আবাসিক এলাকায় প্রবাসীর স্ত্রী অসামাজিক কার্যকলাপ করার সময় অজ্ঞাত একজনকে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে ১০ লাখ টাকা Read more

নাগরপুরে অবৈধ ইটভাটায় অভিযান
নাগরপুরে অবৈধ ইটভাটায় অভিযান

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় পরিবেশগত ছাড়পত্র ছাড়াই পরিচালিত চারটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (৩১ মার্চ) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন