বাংলাদেশের জন্য পরবর্তী রাষ্ট্রদূত মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ মনোনয়ন চূড়ান্ত নয়। মার্কিন সিনেটে অনুমোদন পেলে তাকে রাষ্ট্রদূত নিয়োগ করা হবে।মার্কিন পররাষ্ট্র বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশের জন্য রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনীত করেছেন ট্রাম্প। এখন তা সিনেটে উপস্থাপন করা হবে। সিনেট অনুমোদন দিলে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।মঙ্গলবার ট্রাম্পের বার্তাটি হোয়াইট হাউস দেশটির সিনেটে পাঠিয়েছে বলে জানা গেছে।ব্রেন্ট ক্রিস্টেনসেন পেশাদার কূটনীতিক। বর্তমানে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে ২০১৯ থেকে তিন বছর ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক বিভাগে কাউন্সিলর হিসেবে নিয়োজিত ছিলেন।ক্রিস্টেনসেন ২০২২ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের কৌশলগত কমান্ডের কমান্ডারের বৈদেশিক নীতি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর বৈশ্বিক কৌশলগত প্রতিরোধ মিশনের বৈদেশিক নীতির প্রভাব সম্পর্কে কমান্ডারকে পরামর্শ প্রদান করেছেন তিনি।গত বছর বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত পিটার হাস অবসরে যান। এরপর ট্রেসি অ্যান জ্যাকবসন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের সব মানুষই জুলাইযোদ্ধা: এ্যানী
দেশের সব মানুষই জুলাইযোদ্ধা: এ্যানী

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, শাহবাগে জুলাই যোদ্ধারা পক্ষে বিপক্ষে মারামারি ব্যথিত করেছে। আমরা খুব ব্যথিত, আমরা Read more

শুভ মহালয়া আজ
শুভ মহালয়া আজ

আজ বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন ‘শুভ মহালয়া’। আজ থেকেই দুর্গোৎসবের ক্ষণগণনা শুরু। ভোরের আলো Read more

জাতীয় দলের সাবেক ডিফেন্ডার নীরা আর নেই
জাতীয় দলের সাবেক ডিফেন্ডার নীরা আর নেই

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার গোলাম দস্তগীর নীরা আর নেই। শনিবার (৩ জানুয়ারি) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস Read more

তাড়াইলে অনলাইন জুয়াকে কেন্দ্র করে এক যুবক নিহত
তাড়াইলে অনলাইন জুয়াকে কেন্দ্র করে এক যুবক নিহত

কিশোরগঞ্জের তাড়াইলে অনলাইন জুয়া খেলার নিষেধ দিতে গিয়ে আল আমিন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে শহীদ Read more

১ বছরের সাজা এড়াতে ১২ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না
১ বছরের সাজা এড়াতে ১২ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না

দীর্ঘ ১২ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি সাজাপ্রাপ্ত আলী হাসানের (৪৫)। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রবিবার গভীর রাতে তাঁকে Read more

কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোকে ডোনাল্ড ট্রাম্পের হুমকি
কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোকে ডোনাল্ড ট্রাম্পের হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি তিনি মাদকবিরোধী যুদ্ধের ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ না নেন, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন