অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশ সঙ্গে মাত্র ২৭ রানে অলআউট হয়ে টেস্ট ইতিহাসে অন্যতম লজ্জাজনক রেকর্ড—এই ধাক্কায় কেঁপে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। নিজেদের মাটিতে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর দ্রুত ঘুরে দাঁড়াতে উদ্যোগী হয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। এরই অংশ হিসেবে ডাকা হয়েছে জরুরি বৈঠক, যেখানে আমন্ত্রণ জানানো হয়েছে কিংবদন্তি ব্রায়ান লারা, স্যার ভিভ রিচার্ডস ও ক্লাইভ লয়েডকে।ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি ড.কিশোর শ্যালো জানান, এই হার গোটা ক্যারিবীয় ক্রিকেট সম্প্রদায়কে হতবাক করেছে। তার ভাষায়,‘এই হারের পর আমাদের,খেলোয়াড়দের এবং সমর্থকদের অনেকেই কয়েক রাত ঘুমাতে পারবে না। কিন্তু এই মুহূর্তটিকে আমাদের পতনের শেষ নয়, বরং নতুন করে গড়ার সূচনা হিসেবে দেখতে হবে।’সিরিজের শেষ টেস্টে মাত্র ২৭ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ যা টেস্ট ইতিহাসে এটি দ্বিতীয় সর্বনিম্ন দলগত স্কোর। এর মধ্যে সাত ব্যাটার শূন্য রানে ফিরেছেন, যা এই ফরম্যাটের ইতিহাসে প্রথমবারের মতো ঘটেছে। দলের শীর্ষ ছয় ব্যাটার মিলেও রান করতে পারেন মাত্র ৬। এমন শোচনীয় পারফরম্যান্সের পর সমালোচনার ঝড় ওঠে দেশজুড়ে।এই পরিস্থিতিতে বোর্ড গঠন করেছে ‘ক্রিকেট স্ট্র্যাটেজি ও অফিসিয়েটিং কমিটি’। লারা-রিচার্ডস-লয়েড ছাড়াও এতে যুক্ত হয়েছেন শিবনারায়ণ চন্দরপল, ডেসমন্ড হেইন্স ও ইয়ান ব্র্যাডশ। এই কমিটির উদ্দেশ্য হবে বাস্তবভিত্তিক সুপারিশের মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ভবিষ্যৎ পথ নির্ধারণ করা।ড.শ্যালো বলেন,‘এই কিংবদন্তিরা কেবল প্রতীকি নয়, তারা সক্রিয়ভাবে কাজ করবেন। আমাদের দরকার সবার সম্মিলিত প্রচেষ্টা—খেলোয়াড়,সমর্থক,কোচ,প্রশাসক ও অতীত নায়কদের একসঙ্গে এগিয়ে চলা।’ টেস্ট সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজ এখন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার, যা শুরু হবে ২১ জুলাই। এরপর রয়েছে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু
পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

বাড়ির উঠানে পাকা রাস্তার পশ্চিম পাশে খেলা করছিল দেড় বছর বয়সী শিশু আল মুনতাসির। খেলার ফাঁকে রাস্তার পূর্ব পাশে এসে Read more

লোহাগাড়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
লোহাগাড়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

চট্টগ্রামের লোহাগাড়ায় লোহাগাড়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ১৩ সদস্যবিশিষ্ট দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। রবিবার (৯ নভেম্বর) দুপুরে একটি রেস্টুরেন্টের হলরুমে সংগঠনের Read more

কুড়ানো শাক বেচে চলে মানসিক প্রতিবন্ধী মোস্তফার সংসার
কুড়ানো শাক বেচে চলে মানসিক প্রতিবন্ধী মোস্তফার সংসার

মানসিক প্রতিবন্ধী মোস্তফা খান (৬০)। বয়সের ভারে অসুস্থ তিনি। ভারী কোনো কাজ করতে পারেন না। এদিক-ওদিক থেকে কুড়িয়ে আনা শাক Read more

মেট্রো রেলে ঝাঁকুনি, কারওয়ান বাজার-আগারগাঁও রুটে চলাচল বন্ধ
মেট্রো রেলে ঝাঁকুনি, কারওয়ান বাজার-আগারগাঁও রুটে চলাচল বন্ধ

কারিগরি ত্রুটির কারণে কারওয়ান বাজার থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার (২৯ অক্টোবর) রাত ৯টা ১০ মিনিটে Read more

আনোয়ারায় টেন্ডার অনুমোদন ছাড়াই গাছ কাটা গাছ কাটার মহোৎসব!
আনোয়ারায় টেন্ডার অনুমোদন ছাড়াই গাছ কাটা গাছ কাটার মহোৎসব!

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এখন চলছে ‘উন্নয়নের আগাম বার্তা’, কিন্তু প্রকৃতপক্ষে চলছে প্রকৃতির অজান্তে তার নিঃশব্দ মৃত্যু! অনুমোদন পাওয়ার আগেই বন Read more

ফিলিপাইনে আঘাত হানল সুপার টাইফুন ‘ফুং ওং’, ২ জনের প্রাণহানি
ফিলিপাইনে আঘাত হানল সুপার টাইফুন ‘ফুং ওং’, ২ জনের প্রাণহানি

ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে সুপার টাইফুন ‘ফাং-ওং’। এতে দুজনের প্রাণহানির  খবর পাওয়া গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক অঞ্চল। এমতাবস্থায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন