চলতি বছর অক্টোবরের মাঝামাঝিতে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ক্যারিবিয়রা।বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র জানিয়েছে, সিরিজের সূচি এখনো চূড়ান্ত না হলেও প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজ দল ঢাকায় আসবে ১৫ অক্টোবর। সিরিজ শুরু হবে ১৮ অক্টোবর, শেষ হবে ১ নভেম্বরের মধ্যে।সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে প্রথম দুই ওয়ানডে। বাকি একটি ওয়ানডে আয়োজন করা হবে চট্টগ্রামে। এরপর টি-টোয়েন্টি সিরিজের একটি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। বাকি দুটি টি-টোয়েন্টি হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।তবে সিরিজের ভেন্যু চূড়ান্ত হলেও এখনও দিন-তারিখ চূড়ান্ত হতে আরও কয়েক দিন লাগতে পারে- বলে জানিয়েছে বিসিরি সূত্রটি। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল বাংলাদেশ। সেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টাইগাররা হোয়াইটওয়াশ করেছিল ক্যারিবীয়দের। তবে ওয়ানডেতে তিন ম্যাচের সবক’টিতে হেরেছিল বাংলাদেশ। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজশাহী মহানগরকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই: রাসিক প্রশাসক
রাজশাহী মহানগরকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই: রাসিক প্রশাসক

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেছেন, ‘‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে রাজশাহী মহানগরবাসীর জন্য কাজ করার Read more

মায়ামি শহরের ‘চাবি’ পেলেন লিওনেল মেসি
মায়ামি শহরের ‘চাবি’ পেলেন লিওনেল মেসি

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের চাকচিক্য ছেড়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টারির মায়ামিতে নাম লিখিয়েছিলেন লিওনেল মেসি। ২০২৩ সালে পিএসজি Read more

ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন বসতির অনুমোদন দিল ইসরায়েল
ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন বসতির অনুমোদন দিল ইসরায়েল

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে আরও ১৯টি নতুন ইহুদি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েল। এতে গত ৩ বছরে অনুমোদিত মোট বসতির Read more

ঈশ্বরদীতে ইজারা নিয়ে সংঘর্ষ, মানববন্ধনে কান্নায় ভেঙে পড়লেন স্বজনরা
ঈশ্বরদীতে ইজারা নিয়ে সংঘর্ষ, মানববন্ধনে কান্নায় ভেঙে পড়লেন স্বজনরা

পাবনার ঈশ্বরদীতে পদ্মনদীর নৌ চ্যানেলের ইজারা দ্বন্দ্বে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ২ যুবক। এ ঘটনার প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে দাঁড়িয়ে Read more

কুয়েতে ৫০ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল
কুয়েতে ৫০ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল

সম্প্রতি কুয়েতের প্রায় ৫০ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল করা হয়েছে। দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সউদ আল Read more

এবার নির্বাচনের জন্য আর্থিক সহায়তা চাইলেন ব্যারিস্টার ফুয়াদ
এবার নির্বাচনের জন্য আর্থিক সহায়তা চাইলেন ব্যারিস্টার ফুয়াদ

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনের আলোচিত প্রার্থী এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নির্বাচনী ব্যয় মেটাতে সমর্থকদের কাছে আর্থিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন