ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন বলে জানিয়েছেন পর্যবেক্ষক খোরশেদুল আলম। তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমি ঘুরে দেখলাম সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। এর মধ্যে নারী ভোটারদের উপস্থিতি বেশি।’মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।দুটি অভিযোগ এসেছে উল্লেখ করে খোরশেদুল আলম বলেন, ‘একটি হলো নির্বাচনী প্রচারণা চলছে ১০০ মিটার মধ্যে। তবে আমি যেটা দেখেছি, তা হচ্ছে প্রার্থীরা তাদের প্যানেলের নাম ও তালিকার একটা শিট দিচ্ছেন, যেটা আসলে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হচ্ছে না। কারণ সেখানে শুধু প্রার্থীদের নাম আর তালিকা রয়েছে, যেহেতু অনেকগুলো ভোট সেক্ষেত্রে মনে রাখার জন্য। যদি তারা তাদের ইশতেহার বা অন্য কিছু দিয়ে থাকেন, সেক্ষেত্রে সেটা আচরণবিধি লঙ্ঘন হবে।”এছাড়াও কিছু কিছু কেন্দ্রে অনেকেই অস্থায়ী বুথ তৈরি করার চেষ্টা করেছে বলে অভিযোগ পেয়েছি। এবার এ ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে আমরা জানাবো’, যোগ করেন তিনি।এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ডাকসু এবং হল সংসদে শিক্ষার্থীদের ভোটগ্রহণ করা হবে।এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ ভোটের বিপরীতে ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫ জন।ডাকসুতে ২৮টি পদের জন্য মোট ৪৭১ জন প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটের লড়াইয়ে নেমেছেন ১ হাজার ৩৫ জন। অর্থাৎ সব মিলিয়ে এবার ভোটারদের ৪১টি ভোট দিতে হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাহাত্তরের সংবিধানে মুক্তিযুদ্ধের ঐক্যের ভিত্তিকে অস্বীকার করা হয়েছে: জোনায়েদ সাকি
বাহাত্তরের সংবিধানে মুক্তিযুদ্ধের ঐক্যের ভিত্তিকে অস্বীকার করা হয়েছে: জোনায়েদ সাকি

মুজিবনগর সরকারের ঘোষিত অঙ্গীকার সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা উল্লেখ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি Read more

নান্দাইলে যুবলীগ নেতা ফারুক গ্রেপ্তার
নান্দাইলে যুবলীগ নেতা ফারুক গ্রেপ্তার

ময়মনসিংহের নান্দাইলে উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু নাঈম ভূঁইয়া ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত মধ্যরাতে উপজেলার রসুলপুর এলাকায় সাবেক Read more

গণহত্যায় জড়িতদের বিচার দৃশ্যমান না হলে নির্বাচন পেছাতে পারে: সারজিস
গণহত্যায় জড়িতদের বিচার দৃশ্যমান না হলে নির্বাচন পেছাতে পারে: সারজিস

জামালপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ গণহত্যায় জড়িতদের বিচার দৃশ্যমান না হলে Read more

জামায়াত রাজনৈতিক ফায়দা লুটতে গিয়ে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে: রিজভী
জামায়াত রাজনৈতিক ফায়দা লুটতে গিয়ে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে: রিজভী

জামায়াত নিজেদের রাজনৈতিক ফায়দা লুটতে গিয়ে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনকি বর্তমানে মানুষের পালস বুঝতে না পেরে নির্বাচন পেছানোরও পাঁয়তারা করছে Read more

উন্নত জীবনের প্রলোভনে ভারতে গিয়ে আটক, ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ২ নারী
উন্নত জীবনের প্রলোভনে ভারতে গিয়ে আটক, ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ২ নারী

ভালো কাজের প্রলোভনে দালালের খপ্পরে পড়ে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গিয়ে আটক হওয়া দুই বাংলাদেশি নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন