গ্রিনল্যান্ড নিয়ে কড়া বার্তা দিয়েছে ফ্রান্স। ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই অঞ্চলে সফর শেষে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো এ ঘোষণা দেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, গ্রিনল্যান্ড ‘বিক্রির জন্য নয়’।মূলত ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে মার্কিন ভূখণ্ড হওয়া উচিত বলে যুক্তরাষ্ট্র দাবি করে আসছে। সোমবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।এক্সে দেওয়া পোস্টে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ব্যারো লিখেছেন, “বিশ্বের ক্রমবর্ধমান অস্থিরতা, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ এবং আর্কটিক অঞ্চলে লোভনীয় প্রভাব বিস্তারের প্রচেষ্টার মুখে ফ্রান্স পরিষ্কার বার্তা দিচ্ছে: গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। গ্রিনল্যান্ড দখলের জন্য নয়।”তিনি আরও জানান, ফ্রান্স হবে ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ, যারা ২০২৬ সালের শুরুতে গ্রিনল্যান্ডে একটি কনস্যুলেট খুলবে। পাশাপাশি সহযোগিতা জোরদারে জন্য পার্টনারশিপ ডায়ালগ কমিটিও গঠন করা হবে।ব্যারো বলেন, “গ্রিনল্যান্ড একটি ইউরোপীয় ভূখণ্ড। প্রতিবেশীদের অধীনস্ত করে কোনো জাতির গৌরব গড়ে তোলা যায় না।”তিনি আশ্বাস দিয়ে বলেন, গ্রিনল্যান্ড ও ডেনমার্ক একা নয়, ফ্রান্স ও ইউরোপ আজ এবং আগামীকালও তাদের পাশে থাকবে।ব্যারোর এ সফরের আগে গত বুধবার ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করেছিলেন। কারণ, যুক্তরাষ্ট্রের কয়েকজন নাগরিক গ্রিনল্যান্ডে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।ডেনিশ সম্প্রচারমাধ্যম ডিআর গত সপ্তাহে জানায়, অন্তত তিনজন মার্কিন নাগরিক তারা ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা চালাচ্ছেন। ওই তিন মার্কিন নাগরিকের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও হোয়াইট হাউসের ঘনিষ্ঠ যোগাযোগ আছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোটার হতে প্রবাসীদের পাসপোর্ট লাগবে না
ভোটার হতে প্রবাসীদের পাসপোর্ট লাগবে না

প্রবাসী বাংলাদেশিদের ভোটার করতে বদ্ধপরিকর সরকার ও নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু এ প্রক্রিয়া বেশ জটিল। এ জটিলতা নিরসনে ভোটার হওয়ার Read more

পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২৩ সেপ্টেম্বর )
পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২৩ সেপ্টেম্বর )

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট। এশিয়া কাপে আজ শ্রীলঙ্কার মুখোমুখি পাকিস্তান। লা লিগায় লেভান্তের বিপক্ষে খেলবে Read more

সিরাজগঞ্জে বিএনপি ও জিওপি থেকে শতাধিক সমর্থকের এনসিপিতে যোগদান
সিরাজগঞ্জে বিএনপি ও জিওপি থেকে শতাধিক সমর্থকের এনসিপিতে যোগদান

সিরাজগঞ্জের এনায়েতপুরে জাতীয়তাবাদী দল  বিএনপি ও গণঅধিকার পরিষদ (জিওপি) ছেড়ে শতাধিক সমর্থক জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন।মঙ্গলবার (২৪ মার্চ) Read more

কোম্পানীগঞ্জে দুই ভাইয়ের দ্বন্দ্বে মায়ের লাশ দাফনে বাধা
কোম্পানীগঞ্জে দুই ভাইয়ের দ্বন্দ্বে মায়ের লাশ দাফনে বাধা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দুই ছেলের সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে মায়ের লাশ দাফনে বাধার ঘটনা ঘটেছে। সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে Read more

পাটচাষ প্রশিক্ষণে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ গাংনীর কৃষকরা
পাটচাষ প্রশিক্ষণে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ গাংনীর কৃষকরা

মেহেরপুরের গাংনীতে পাট চাষের প্রশিক্ষণ পাচ্ছেন না প্রকৃত চাষিরা। যারা প্রশিক্ষণ পাচ্ছেন, তাদের অনেকেই কৃষক নয়। অভিযোগ উঠেছে, সাজানো কৃষক Read more

চট্টগ্রামে অস্ত্রসহ আটক শীর্ষ সন্ত্রাসী আরেফিন
চট্টগ্রামে অস্ত্রসহ আটক শীর্ষ সন্ত্রাসী আরেফিন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নে আর্মির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র ও নগদ অর্থসহ জুবায়ের আরেফিন (২৮) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন