চুয়াডাঙ্গার জীবননগর বাঁকা ইউনিয়নের প্রতাপপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানকে (৭০) পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। শনিবার (০৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় প্রতাপপুর ঈদগাহ ময়দানে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। জীবননগর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। চুয়াডাঙ্গা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। গার্ড অব অনার অনুষ্ঠানে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান প্রতাপপুর গ্রামের আইজুদ্দিনের ছেলে। তিনি রাজশাহী মেডিকেল কলেজের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লোকসানে চলা অকার্যকর বন্দরগুলো বন্ধ হবে: নৌপরিবহন উপদেষ্টা
লোকসানে চলা অকার্যকর বন্দরগুলো বন্ধ হবে: নৌপরিবহন উপদেষ্টা

যে সকল স্থলবন্দর দিয়ে তেমনভাবে আমদানি রফতানি হয় না, লোকশানে চলছে সেসব বন্দর বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন Read more

গাজামুখী ফ্লোটিলাকে আপোসের আহ্বান, প্রত্যাখ্যান অধিকারকর্মীদের
গাজামুখী ফ্লোটিলাকে আপোসের আহ্বান, প্রত্যাখ্যান অধিকারকর্মীদের

অবরুদ্ধ গাজার দিকে এগিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজের অধিকারকর্মীদের আপোসের আহ্বান জানিয়েছে ইতালি ও গ্রিস। দেশদুটি জাহাজে থাকা ত্রাণ Read more

রাজধানীর পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি
রাজধানীর পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি

পবিত্র ঈদুল আজহা আজ। ঈদের নামাজ শেষে রাজধানীর পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি। সকাল ৭টা থেকে ঢাকার বিভিন্ন এলাকায় পশু কোরবানির Read more

এক গ্রামে ছিলেন তিনজন জমিদার, ছিল না কোনো বিরোধ
এক গ্রামে ছিলেন তিনজন জমিদার, ছিল না কোনো বিরোধ

কালের স্রোতে হারিয়ে যাচ্ছে বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী গ্রামের জমিদার অন্মিকা চরন গুহ, কেদারনাথ বসু ও অন্যদা বসুর সকল ঐতিহাসিক Read more

উত্তরায় ছিনতাই হওয়া শটগান ও গুলি শ্যামলী থেকে উদ্ধার
উত্তরায় ছিনতাই হওয়া শটগান ও গুলি শ্যামলী থেকে উদ্ধার

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় এক নিরাপত্তা কর্মীর ওপর হামলা চালিয়ে ছিনতাইকৃত লাইসেন্সধারী শটগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে Read more

হাত না মেলানোয় ভারতকে শাস্তি দেবে আইসিসি?
হাত না মেলানোয় ভারতকে শাস্তি দেবে আইসিসি?

ভারত-পাকিস্তান মানেই ক্রিকেট মাঠে চরম উত্তেজনা। এবারের এশিয়া কাপেও এই উত্তেজনা কোনো অংশে কম ছিল না। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন