চট্টগ্রামের আনোয়ারায় আট বছর বয়সী কন্যা সন্তান রাইছাকে কোলে নিয়ে খালে ঝাঁপ দেওয়ার ঘটনায় শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় শুক্রবার (১৬ জানুয়ারি) নিহত শিশুর দাদি নুর জাহান আকতার (৬৮) বাদী হয়ে পুত্রবধূ জান্নাতুল ফেরদৌস (৩২) এর বিরুদ্ধে মামলা করেছেন।পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে আনোয়ারা সদর এলাকায় খাদ্য গুদামসংলগ্ন ইছামতি খালে মেয়ে রাইছাকে নিয়ে ঝাঁপ দেন জান্নাতুল ফেরদৌস। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে দুজনকে হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তবে মা জান্নাতুল ফেরদৌস গুরুতর আহত অবস্থায় বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।নিহত শিশুর মরদেহ ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় জানাজা শেষে দাফন করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।এ ঘটনায় নিহত শিশুর দাদি নুর জাহান আকতার বাদী হয়ে আনোয়ারা থানায় মামলা দায়ের করেন। মামলায় জান্নাতুল ফেরদৌসকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দণ্ডবিধির ৩০৯ (আত্মহত্যার চেষ্টা) ও ৩০৪ (ক) ধারায় মামলাটি রুজু করা হয়েছে।তবে অভিযুক্ত গৃহবধূর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, স্বামীর পরকীয়া ও স্বামীর পরিবার বিশেষ করে শাশুড়ি ও অন্য সদস্যদের নানা ধরনের নির্যাতন ও মানসিক চাপে পড়ে তিনি এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হন।ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সচেতন মহল নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মোমেন কান্তি দে বলেন, ‘ঘটনার পরপরই মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে এখনো জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। তিনি সুস্থ হলে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার বিস্তারিত জানা যাবে।’এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী  বলেন, ‘আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। প্রাথমিকভাবে পারিবারিক কলহের তথ্য পাওয়া গেছে, তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত কার্যক্রম চলছে।’তিনি আরও বলেন, ‘তদন্তের অগ্রগতির ওপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার এক ভিসায় ভ্রমণ করা যাবে উপসাগরীয় ৬ দেশ
এবার এক ভিসায় ভ্রমণ করা যাবে উপসাগরীয় ৬ দেশ

উপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক জোট গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) ছয়টি সদস্য দেশ চলতি বছরই যৌথ পর্যটন ভিসার পাইলট প্রকল্প চালু করতে Read more

গোলাপগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
গোলাপগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় তদন্তপ্রাপ্ত আসামি ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ এহতেশামুল ইসলামকে (৪২) গ্রেপ্তার Read more

টানা তিন দিন দেশের সর্বোচ্চ দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গা
টানা তিন দিন দেশের সর্বোচ্চ দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গা

তীব্র দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গা। টানা তিন দিন ধরে চুয়াডাঙ্গায় জেলার ওপর দিয়ে যাচ্ছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা।তীব্র গরম ও কাঠফাটা রোদের Read more

কোম্পানীগঞ্জে গ্যাস লিকেজে বিস্ফোরণ, ভাই-বোনের মৃত্যু
কোম্পানীগঞ্জে গ্যাস লিকেজে বিস্ফোরণ, ভাই-বোনের মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ভাই-বোন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।শনিবার (১১ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে ঢাকার Read more

এবার মধ্যযুগীয় কায়দায় বরিশালে প্রকাশ্যে কুকুর হত্যা
এবার মধ্যযুগীয় কায়দায় বরিশালে প্রকাশ্যে কুকুর হত্যা

বরিশালে একটি কুকুরকে গলায় ফাঁস দিয়ে ও পিটিয়ে মধ্যযুগীয় কায়দায় প্রকাশ্যে হত্যা করেছে স্থানীয় কিছু বখাটে ছেলে। সোমবার (২৮ জুলাই) বিকেলে Read more

বরিশালে বাস উল্টে খাদে, নারী নিহত
বরিশালে বাস উল্টে খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস উল্টে খাদে পড়ে ইতি চক্রবর্তী (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন।এ ঘটনায় আরো তিনজন বাস যাত্রী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন