বিশ্ব ফুটবলের অন্যতম সম্মানজনক পুরস্কার ব্যালন ডি’অর। আজ (সোমবার) ফ্রান্সের রাজধানী প্যারিসের থিয়েটার দু শাতেলে অনুষ্ঠিত হবে এর ৬৯তম আসর। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে এই প্রতীক্ষিত আয়োজন।অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করছে ইউরোপিয়ান ফুটবল সংস্থা উয়েফা, ফ্রান্স ফুটবল ও ফরাসি মিডিয়া গ্রুপ গ্রুপ আমরি। এই আয়োজনেই ঘোষণা করা হবে ইউরোপীয় ফুটবলের সেরা খেলোয়াড় ও কোচদের নাম। পুরস্কার দেওয়া হবে সেরা নারী ও পুরুষ ফুটবলার, উদীয়মান তারকা, সেরা গোলরক্ষক ও সর্বোচ্চ গোলদাতাকে। এছাড়া ‘সক্রেটিস অ্যাওয়ার্ড’ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি।এবারের ব্যালন ডি’অর তালিকায় চমক হিসেবে রয়েছে দুই তরুণ তারকা ওসমান দেম্বেলে ও লামিনে ইয়ামাল।ফরাসি ক্লাব পিএসজির হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে মৌসুমে ৩৫ গোল ও ১৬টি অ্যাসিস্ট করে দেম্বেলে উঠে এসেছেন শীর্ষ দাবিদারদের কাতারে। অন্যদিকে, বার্সেলোনার হয়ে বড় ম্যাচগুলোতে আলো ছড়ানো ইয়ামালও নজর কেড়েছেন ফুটবলবোদ্ধাদের।অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করা যাবে সনি স্পোর্টস টেন ১, সনি লিভ অ্যাপে এবং উয়েফার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিগারেটের বাকি টাকা নিয়ে বিরোধে তরুণ খুন, ঘাতকের ফাঁসির দাবি
সিগারেটের বাকি টাকা নিয়ে বিরোধে তরুণ খুন, ঘাতকের ফাঁসির দাবি

মাত্র দুটি সিগারেট ও পাঁচশো টাকার বাকির জেরে প্রাণ হারালেন এক তরুণ। স্বপ্ন ছিল ছেলেকে বিদেশ পাঠিয়ে পরিবারের হাল ধরবেন, Read more

দিগন্ত জুড়ে মুগ্ধতা ছড়াচ্ছে ছয়বাড়িয়ার কাশফুল
দিগন্ত জুড়ে মুগ্ধতা ছড়াচ্ছে ছয়বাড়িয়ার কাশফুল

ব্রাহ্মণবাড়িয়ায় দিগন্ত জুড়ে ফুটা সাদা কাশফুল মুগ্ধতা ছড়াচ্ছে। প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ছয়বাড়িয়া এলাকায় Read more

বাদাম চাষে ভাগ্য সুপ্রসন্নের স্বপ্ন বুনছেন নবীনগরের কৃষকরা
বাদাম চাষে ভাগ্য সুপ্রসন্নের স্বপ্ন বুনছেন নবীনগরের কৃষকরা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে বাদামের আবাদ। চলতি রবি মৌসুমে পুরো উপজেলায় বাদাম আবাদ হয়েছে প্রায় ৮৫ হেক্টর Read more

নবীনগরে যৌথ বাহিনীর অভিযানে কুখ্যাত ডাকাত মাঞ্জু গ্রেফতার
নবীনগরে যৌথ বাহিনীর অভিযানে কুখ্যাত ডাকাত মাঞ্জু গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার টিএনটি পাড়ায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার হয়েছে কুখ্যাত ডাকাত মাঞ্জু। রবিবার (০১ জুন) গভীর রাতে গোপন Read more

ব্যালন ডি’অর জিতলেন ফরাসি উইঙ্গার উসমান দেম্বেলে
ব্যালন ডি’অর জিতলেন ফরাসি উইঙ্গার উসমান দেম্বেলে

ফরাসি উইঙ্গার উসমান দেম্বেলে ব্যালন ডি'অর জিতবেন— এমন গুঞ্জন ছিল জোরেশোরে। শেষমেশ সেটাই সত্যি হলো। ঐতিহাসিক একটি মৌসুম কাটানো পিএসজির Read more

নির্বাসিত কবি দাউদ হায়দার মারা গেছেন
নির্বাসিত কবি দাউদ হায়দার মারা গেছেন

জার্মানে নির্বাসিত কবি দাউদ হায়দার (৭৩) মারা গেছেন। শনিবার (২৬ এপ্রিল) রাতে জার্মানির রাজধানী বার্লিনের একটি বয়স্ক নিরাময় কেন্দ্রে মৃত্যু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন