উত্তর কোরিয়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নেতাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠকের এক সপ্তাহ আগে এ ঘটনা ঘটল।গত মে মাসের পর, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এই প্রথম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল পিয়ংইয়ং।দক্ষিণ কোরিয়ায় লি জায়ে-মিয়ং প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও এটি ছিল উত্তর কোরিয়ার প্রথম এ ধরনের উৎক্ষেপণ। আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) ফোরামের শীর্ষ সম্মেলনে লি এবং মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দেখা হওয়ার কথা রয়েছে।   চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথেও দেখা করার কথা রয়েছে ট্রাম্পের। এর মধ্যেই, বুধবার ভোরে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের কাছের একটি এলাকা থেকে উত্তর-পূর্ব দিকে ছোড়া বেশ কয়েকটি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে দক্ষিণ কোরিয়া।  সিউলের জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউনএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিজের স্ত্রীকে ‘নারী প্রমাণে’ আদালতে প্রমাণ দেবেন ফরাসি প্রেসিডেন্ট
নিজের স্ত্রীকে ‘নারী প্রমাণে’ আদালতে প্রমাণ দেবেন ফরাসি প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের একটি আদালতে নিজের স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁকে একজন নারী প্রমাণ করতে ছবি ও বৈজ্ঞানিক প্রমাণ দেবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।যুক্তরাষ্ট্রের Read more

হাইকোর্টের বিচারপতি খুরশীদ আলমকে অপসারণ
হাইকোর্টের বিচারপতি খুরশীদ আলমকে অপসারণ

দায়িত্ব পালনে অযোগ্য হয়ে পড়ায় রাষ্ট্রপতির আদেশক্রমে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকারকে তার পদ থেকে অপসারণ করা Read more

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, পেছানোর সুযোগ নেই: আসিফ নজরুল
ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, পেছানোর সুযোগ নেই: আসিফ নজরুল

জাতীয় নির্বাচনে নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার সুযোগ নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. Read more

সমুদ্র পর্যটকদের জন্য পর্যটন মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা
সমুদ্র পর্যটকদের জন্য পর্যটন মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

নিরাপদ সমুদ্র পর্যটনের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। সতর্কবার্তায় বলা হয়েছে, লাল পতাকা চিহ্নিত Read more

ইতিহাসে প্রথম ১৩৫ বছরের নিয়ম ভেঙে মার্কিন ডলারের নোটে ট্রাম্পের স্বাক্ষর
ইতিহাসে প্রথম ১৩৫ বছরের নিয়ম ভেঙে মার্কিন ডলারের নোটে ট্রাম্পের স্বাক্ষর

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে দেশটির মুদ্রাব্যবস্থায় এক নজিরবিহীন পরিবর্তনের ঘোষণা দিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ। আগামী ৪ জুলাই থেকে মার্কিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন