‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে টানা ৩য় দিনের মতো বিক্ষোভ করছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা।সোমবার (২৬ মে) বেলা ১১টার দিকে সচিবালয়ের বাদামতলায় এসে তারা জড়ো হন কর্মচারীরা। পরে পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে তারা এই জমায়েত করেন।‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ের ভেতরে গতকাল রোববার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ-মিছিল করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। তারা এই অধ্যাদেশকে ‘নিবর্তনমূলক ও কালাকানুন’ আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তারা।এর আগে, গতকাল রোববার ২৫ মে সকাল ১০টায় সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর ও মহাসচিব নিজাম উদ্দিন আহমেদের নেতৃত্বে এক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পুরো সচিবালয় প্রদক্ষিণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে এসে অবস্থান নেয়।জানা যায়, সম্প্রতি সরকারি কর্মচারীদের দমন নিপীড়নের জন্য যে বিবর্তনমূলক ‘কালোআইন’ প্রণয়ন করেছে। সে আইন বাতিল করাসহ কর্মচারীদের রেশন ও সচিবালয় ভাতা চালুর দাবীতে এই বিক্ষোভ।বিক্ষোভে অংশ নেওয়ারা বলেন, কালাকানুন যুক্ত করে প্রণীত অধ্যাদেশ কেউ মানবে না। ১৯৭৯ সালের সরকারি চাকরির বিশেষ বিধান ইতোমধ্যে দেশের সর্বোচ্চ আদালত বাতিল করেছেন। এই বাতিল বিধান পুনরুজ্জীবিত করার মানে নতুনভাবে বিতর্ক তৈরি করা। বর্তমান সরকার সেই কাজটিই করেছে। এর ফলে কর্মচারীদের অধিকার খর্ব হবে, তারা কর্মকর্তাদের রোষানলে পড়বে। কাজেই এই অধ্যাদেশ বাতিল করতে হবে। অন্যথায় যে কোনো মূল্যে এটা প্রতিহত করা হবে। প্রয়োজনে তারা আইন মন্ত্রণালয়ের সব রুমে তালা দেবেন বলে ঘোষণা করেন।প্রসঙ্গত, বর্তমানে দেশে ১৫ লাখের মতো সরকারি কর্মকর্তা-কর্মচারী আছেন। আইন অনুযায়ী সবাই কর্মচারী।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সকালের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
সকালের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ঢাকাসহ দেশের ৯ জেলার ওপর দিয়ে সকালের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে Read more

মেঘনায় নৌপথে চাঁদাবাজির সময় যুবক গ্রেপ্তার
মেঘনায় নৌপথে চাঁদাবাজির সময় যুবক গ্রেপ্তার

কুমিল্লার মেঘনা উপজেলায় নৌপথে চাঁদাবাজির সময় এক যুবককে আটক করেছে চালিভাঙ্গা নৌপুলিশ।সোমবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রাধানগর Read more

সিরাজগঞ্জে বালু পরিবহনের বাল্কহেড থেকে যুবকের মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জে বালু পরিবহনের বাল্কহেড থেকে যুবকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এনায়েতপুর থানার যমুনা নদীর একটি ড্রেজারের ভেতর থেকে হাফিজুল ইসলাম হাফিজ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার Read more

সিরাজদিখানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিরাজদিখানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

  মুন্সীগঞ্জের সিরাজদিখানে মো. শহীদ দেওয়ান (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস Read more

লিজেন্ডস টুর্নামেন্ট বর্জনের ঘোষণা দিল পিসিবি
লিজেন্ডস টুর্নামেন্ট বর্জনের ঘোষণা দিল পিসিবি

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) ফাইনালে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্সের বিপক্ষে ৯ উইকেটে হেরেছে পাকিস্তান চ্যাম্পিয়ন্স। এ হারের পরই টুর্নামেন্টে অংশগ্রহণ Read more

৭ দিনে ভারতে গেলো ১০৩ মেট্রিক টন ইলিশ
৭ দিনে ভারতে গেলো ১০৩ মেট্রিক টন ইলিশ

দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে বন্ধের দিন বাদে ৭ দিনে ভারতে ইলিশ রপ্তানি হয়েছে প্রায় ১০৩ মেট্রিক টন। এবারের দুর্গাপূজায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন