কম্বল মুড়ি দিয়ে বিছানায় ঘুমোচ্ছিলেন তরুণী। গভীর ঘুমে একেবারে কাদা তিনি। হঠাৎ জোর শব্দে ঘুম ভেঙে চমকে উঠলেন তিনি। তাঁর ঘরে ব্যান্ড পার্টির লোকেরা ঢুকে বাজনা বাজাচ্ছেন। তরুণীর প্রেমিকও রয়েছেন সঙ্গে। কিন্তু তিনি দাঁড়িয়ে রয়েছেন ঘরের অন্য দিকে। তরুণী ভেবেছিলেন, ব্যান্ড পার্টি নিয়ে এসে হয়তো তাঁর ঘুম ভাঙানোর চেষ্টা করছিলেন তাঁর প্রেমিক। কিন্তু চমক তখনও বাকি। তরুণীর সামনে ব্যান্ড পার্টির বাজনার তালেই হাঁটু গেড়ে সিনেম্যাটিক কায়দায় করলেন প্রোপোজ় করেন তরুণ। এক হাতে হিরের আংটি নিয়ে তরুণীকে বিয়ের প্রস্তাব দিলেন তিনি। ‘সারপ্রাইজ়’ পেয়ে অঝোরে কেঁদে ফেললেন তরুণী। ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লিতে। সোশ্যাল মিডিয়ায় সোসাল মিডিয়ায় এমন অভিনব প্রস্তাবের ভিডিও দেখে মুগ্ধ নেটিজ়েনরা।দিল্লির বাসিন্দা নেহা ও তার প্রেমিকা নেহার সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক থেকে নতুন  জীবনের পরবর্তী অধ্যায়ে পা বাড়ানোর সিদ্ধান্তের মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে   করেছিলেন এই চমক। নেহার পোস্ট করা ভিডিও ধরা পড়েছে, প্রস্তুতি থেকে প্রেজেন্টেশনের প্রতিটি মুহূর্ত।ভিডিও এর শুরুতেই দেখা যায়, নেহার প্রেমিক ট্যাক্সি থেকে সুটকেস নিয়ে নামছেন। এর পরেই স্ক্রিন জুড়ে ভেসে ওঠে ব্যান্ড পার্টির সঙ্গে কথা বলার দৃশ্য। ঘড়িতে তখন সকাল ৮ টা ১৫ মিনিট। তখনই ব্যান্ড পার্টিকে সঙ্গে নিয়ে ওই তরুণকে নেহার অ্যাপার্টমেন্টে ঢুকতে দেখা যায়। চুপিচুপি তাঁর শোওয়ার ঘরে প্রবেশ করেন তিনি, যেখানে কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছিলেন নেহা। তরুণের ইশারায় ব্যান্ড পার্টি বাজনা বাজাতে শুরু করলে ঘুম ভেঙে চমকে ওঠে তিনি। চোখ খুলে দেখেন সামনে দাঁড়িয়ে সুট-বুট পরে সামনে দাঁড়িয়ে তাঁর প্রেমিক। শাহরুখ-অনুষ্কা অভিনীত ‘রব নে বানা দি জোড়ি’-এর গানের আবহে হাঁটু গেড়ে তরুণ জিজ্ঞাসা করেন,‘তুমি কি আমাকে বিয়ে করবে?’ এমন রোমান্টিক প্রস্তাবে অভিভূত নেহা, দ্বিতীয়বার না ভেবেই মাথা নাড়িয়ে হাত বাড়িয়ে দেন। এর পরে নেহার পাশে বসে তাঁর হাতে আংটি পরিয়ে দেন উচ্ছ্বসিত তরুণ।নিজের এনগেজ়মেন্টের খবর জানিয়ে ভিডিওটি পোস্ট করে নেহা লেখেন,‘মেরি তো ব্যান্ড বাজ গয়ি…’। এমন সুন্দর প্রোপোজ়ালের ভিডিও দেখে আবেগপ্রবণ অনেক প্রেমিক-প্রেমিকাই। একজন নেটিজ়েন লিখেছেন,‘আইফেল টাওয়ারে প্রোপোজ় একদিকে আর এই পন্থায় প্রপোজ় অন্যদিকে।’ অন্য নেটিজ়েন-এর মন্তব্য,‘সর্বকালের সেরা প্রোপোজ়।’ কারও মতে,‘একেবারে সিনেমার মতো।’ এক বাঙালি নেটিজ়েন আবার জনপ্রিয় বাংলা সিনেমার গান উদ্ধৃত করে লিখেছেন, ‘আমি হলে শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমার, চোখ তুলে দেখো না— গানটা বাজিয়ে প্রোপোজ় করতাম।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আশুলিয়ায় ওসি হান্নানের দাপট: ঘুষ, হয়রানি আর মাসোহারা বাণিজ্যে তোলপাড়
আশুলিয়ায় ওসি হান্নানের দাপট: ঘুষ, হয়রানি আর মাসোহারা বাণিজ্যে তোলপাড়

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান যেন সরকারি দায়িত্ব নয়, বরং পেয়েছেন ‘আলাদিনের চেরাগ’। যোগদানের কয়েক দিনের মধ্যেই তিনি Read more

বিমানবন্দরের আগুনের ঘটনাস্থল পরিদর্শন করলেন বিমান উপদেষ্টা
বিমানবন্দরের আগুনের ঘটনাস্থল পরিদর্শন করলেন বিমান উপদেষ্টা

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনাস্থল পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ Read more

ঘুমানোর সময় রাউটার বন্ধ রাখলে শরীর যেভাবে প্রতিক্রিয়া দেখায়
ঘুমানোর সময় রাউটার বন্ধ রাখলে শরীর যেভাবে প্রতিক্রিয়া দেখায়

সম্প্রতি এমন দাবি বেশ ছড়িয়ে পড়েছে যে, মাত্র এক সপ্তাহ রাতে ওয়াই-ফাই বন্ধ রাখলেই নাকি ঘুম গভীর হয়, মানসিক চাপ Read more

মুন্সীগঞ্জ শহরে ৪ দিন ধরে নিখোঁজ স্কুল শিক্ষার্থী
মুন্সীগঞ্জ শহরে ৪ দিন ধরে নিখোঁজ স্কুল শিক্ষার্থী

মুন্সীগঞ্জ শহরের খালইষ্ট এলাকা থেকে আলদী মাঠা খেতে গিয়ে নিখোঁজ হয়েছে এক স্কুল শিক্ষার্থী। নিখোঁজ শিক্ষার্থীর নাম সামিউল ইসলাম শাওন Read more

স্কুল ফর হাজব্যান্ডস: ভালো স্বামী বানাতে অভিনব উদ্যোগ
স্কুল ফর হাজব্যান্ডস: ভালো স্বামী বানাতে অভিনব উদ্যোগ

সেনেগালে শুরু হয়েছে অভিনব উদ্যোগ—‘স্কুল ফর হাজব্যান্ডস’ বা স্বামীদের স্কুল। মূল লক্ষ্য, মাতৃমৃত্যু রোধ ও নারীর স্বাস্থ্যসেবায় পুরুষদের সক্রিয়ভাবে সম্পৃক্ত Read more

ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করল অস্ট্রেলিয়া
ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করল অস্ট্রেলিয়া

মেলবোর্ন ও সিডনিতে ইহুদি-বিরোধী হামলার পিছনে ইরানের হাত থাকার অভিযোগ এনে দেশটির রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে অস্ট্রেলিয়া। তবে এখন পর্যন্ত ইরান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন