কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্তে ভারতীয় বিএসএফ সদস্যরা নতুন সড়ক নির্মাণের কাজ শুরু করলে বাঁধা দেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।এ ঘটনায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১২ টায় খলিশাকোঠাল সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নম্বর ৯৩৪ এর নিকট বিজিবি-বিএসএফের মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিন বালারহাট ক্যাম্প কমান্ডার আবু তাহের ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার মেঘ নারায়ণের কুঠি ক্যাম্পের ইন্সপেক্টর দীপক কুমার। এই আধাঘন্টা ব্যাপী পকাকা বৈঠকে বালারহাট ক্যাম্পের ৬ বিজিবি সদস্য ও মেঘ নারায়ণের কুঠি ক্যাম্পের ৬ বিএসএফ সদস্য উপস্থিত ছিলেন। বিজিবি ও সীমান্তবাসী সুত্রে জানা গেছে, খলিশাকোঠাল সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৪ এর ১ এস থেকে ৯৩৪ এর ১১ এস পর্যন্ত প্রায় ১ কিলোমিটার ভারতের অভ্যান্তে কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার করলা এলাকায় কুর্শাহাট-টু-দিনহাটা যাওয়ার মেইন সড়ক। সীমান্তঘেষা এই সড়কটি ১ কিলোমিটার দূরত্বে কোথাও ৭০ গজ, কোথাও ৫০-৬০ গজ আবার কোথাও ১০০ থেকে ১২০ বাংলাদেশ সীমান্ত থেকে। ওই সীমান্তের একাধিক স্থানীয়রা জানিয়েছেন গত তিন চার দিন থেকে সীমান্তঘেষা ১ কিলোমিটার পরাতন সড়কটির পাশে পূর্ব দিকে নতুন করে পাকা সড়ক নির্মাণ করে আসছে। ভারতীয় বিএসএফ সদস্যরা উপস্থিত থেকে রাতের-আধারে কাজ করে প্রায় কিলোমিটারেরও বেশি করে ফেলেন। গত দুই তিন দিন থেকে বালারহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা বাঁধা দিয়ে আসলেও ভারতীয় বিএসএফ সড়ক নির্মাণ কাজ বন্ধ রাখেনি। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। খলিশাকোঠাল সীমান্তের বাসিন্দা মজির রহমান জানান, গত দুই তিন থেকে ভারতীয় বিএসএফ সদস্যরা সীমান্তে পুরাতন সড়কের সাথেই পূর্ব পাশে রাতের আঁধারে পাকা সড়কের কাজ করে যাচ্ছেন। বিষয়টি বালারহাট ক্যাম্পের বিজিবি সদস্যদের নজরের আসা মাত্র তারা বিজিবির টহল জোড়দার করে ইতোমধ্যে দুই তিন দফা সড়কের কাজ বন্ধ রাখার জন্য বিএসএফ সদস্যদের চাপ দিলেও তারা কাজ বন্ধ করেনি। উল্টে তারা রাতে রাতে সড়ক নির্মাণের কাজ চালিয়ে যান।তিনি আরও জানান, এই ঘটনায় বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৪ এর পাশের বালারহাট ক্যাম্প কমান্ডার ও ভারতের মেঘ নারায়ণের কুঠি ক্যাম্প কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।এ ব্যাপারে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিন বালারহাট ক্যাম্পের কমান্ডার সুবেদার আবু তাহের বৃহস্পতিবার মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এই মুহূর্তে বিজিবির টহল টিমসহ সীমান্তে অবস্থা করছি। বিজিবির টহল টিমের উপস্থিতি দেখে সড়ক নির্মাণের কিছু কিছু সরঞ্জাম সরিয়ে নিচ্ছেন বিএসএফ।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিক্ষার্থী হত্যা মামলায় জেলা ছাত্রলীগ নেতার বাবা গ্রেফতার
শিক্ষার্থী হত্যা মামলায় জেলা ছাত্রলীগ নেতার বাবা গ্রেফতার

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থী হত্যার ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি ও নিষিদ্ধ সংগঠন সংশ্লিষ্ট গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ Read more

আইফোন ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ
আইফোন ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ

আইফোন পৃথিবীর সবচেয়ে দামি ও অন্যতম জনপ্রিয় ফোনগুলোর একটি। অনেকেই আবার এটিকে সামাজিক অবস্থান বা স্ট্যাটাসের প্রতীক মনে করেন। তবে Read more

পরীমণির মৃত্যুর গুজব, লাইভে এসে বললেন ‘আমি বেঁচে আছি’
পরীমণির মৃত্যুর গুজব, লাইভে এসে বললেন ‘আমি বেঁচে আছি’

নানা সময়েই আলোচনা-সমালোচনার কেন্দ্রে থাকেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। এবার তাকে ঘিরে ছড়িয়েছে মৃত্যুর গুজব।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে—‘পরীমণির Read more

জীবননগরে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার
জীবননগরে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাগর মণ্ডল (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন Read more

ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫
ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৫ জন।শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে মাদারীপুর সদর উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন