ভোলা সদর ও লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে তিন শিশু মৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় শিশু তিনটির মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টা থেকে দেড়টার মধ্যে এ ঘটনা ঘটে। নিহত শিশু তিনটির মধ্যে একটি হলো ভোলা সদরের ইলিশা ইউনিয়নের বাঘার হাওলা গ্রামের বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে সাফওয়ান (৪)। অপর দুইজন হলেন লালমোহন উপজেলার ফুল বগিচা গ্রামের মো. রাকিবের ছেলে জুনায়েদ (৭) এবং একই বাড়ির আনাছের ছেলে শাহিদুর (৮)। ওই শিশু দুজন সম্পর্কে খালাতো ভাই ছিলেন। নিহত শিশুদের পারিবারিক সূত্রে জানা যায়, ভোলা সদরের শিশু সাফওয়ান পরিবারের অগোচরে খেলার চলে নিজেদের পুকুরের পানিতে পরে যায়। পরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। বেলা দেড়টার দিকে পুকুর থেকে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে আসলে কর্তব্যরত  চিকিৎসক সাফওয়ানকে মৃত ঘোষণা করেন।ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।এদিকে লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের ফুলবাগিচা গ্রামের উকিলবাড়িতে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে সেখানকার স্থানীয় এক যুবক গোসল করতে পুকুরে নামলে তার পায়ে কিছু একটা অনুভব করেন। হাত দিতেই ভেসে উঠে একটি শিশুর মৃতদেহ। তাঁর ডাকচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। এসময় তাঁরা অপর শিশুকেও পাচ্ছিল না। পরে কিছু সময় পর পুকুর থেকে আরো এক শিশুর লাশও উদ্ধার করা হয়। তাৎক্ষণিক তাদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। একই বাড়ির দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, ‘একসঙ্গে দুই শিশুর মৃত্যু মর্মান্তিক ঘটনা। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি ফোর্স পাঠিয়েছি। কোনো অভিযোগ না থাকায় দুই শিশুর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্বশুরবাড়িতে লুকিয়ে রাখা কুষ্টি পাথরের মূর্তিসহ জামাই গ্রেফতার
শ্বশুরবাড়িতে লুকিয়ে রাখা কুষ্টি পাথরের মূর্তিসহ জামাই গ্রেফতার

ভারতে পাচারের উদ্দেশ্যে শ্বশুরবাড়িতে লুকিয়ে রাখা কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ আবু বক্কর ছিদ্দীক নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১৫ মে) Read more

যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে হত্যা-হুমকির অভিযোগে মামলা
যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে হত্যা-হুমকির অভিযোগে মামলা

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান আদালতে মামলা করেছেন। অভিযোগে বলা Read more

ফের বাড়ল স্বর্ণের দাম
ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। টানা ৭ দফা কমানোর পর এবার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।শনিবার Read more

লালমনিরহাট সিমান্তে চোরাকারবারির হামলায় বিজিবি’র দুই সদস্য আহত
লালমনিরহাট সিমান্তে চোরাকারবারির হামলায় বিজিবি’র দুই সদস্য আহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার  জগতবেড় ইউনিয়নের সীমান্তে মাদক চোরাকারবারীদের হামলায় বিজিবির ২ জন সদস্য আহত হয়েছে। রবিবার (১৮ মে) রাত ২টায় উপজেলার Read more

নড়াইলে হকার্স মার্কেট ব্যবসায়ীদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন
নড়াইলে হকার্স মার্কেট ব্যবসায়ীদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

নড়াইলে হকার্স মার্কেটের ব্যবসায়িদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ১১টায় রুপগঞ্জ Read more

অধিনায়ক হয়েই দুঃসংবাদ পেলেন আফ্রিদি
অধিনায়ক হয়েই দুঃসংবাদ পেলেন আফ্রিদি

ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের নতুন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। তার নেতৃত্বে মঙ্গলবার (৪ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফয়সালাবাদে তিন ম্যাচের ওয়ানডে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন