কলম্বোয় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৭৭ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। ২৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্কোরকার্ডে ১ উইকেটের বিনিময়ে শতরান পেরোয় বাংলাদেশ। এরপরেই ছন্দপতন। দলীয় ৫ রান যোগ করতেই একে একে ৭ উইকেট হারায় সফরকারীরা। শেষ দিকে জাকের আলীর চেষ্টা পরাজয়ের ব্যবধানই কমিয়েছে মাত্র।বুধবার (২ জুলাই) রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা।ব্যাট করতে নেমে টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। মাত্র ৫ রানে ভাঙে স্বাগতিকদের উদ্বোধনী জুটি। রানের খাতা খোলার আগেই সাকিবের বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন পাথুম নিশাঙ্কা। এরপর নিশান মাদুশকা ও কামিন্দু মেন্ডিসের উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। এরপর কুশাল মেন্ডিস ও আসালাঙ্কা হাল ধরেন দলের।৪৫ রান করা কুশালকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন স্পিনার তানভির। এরপর নাজমুল হোসেন শান্তর বলে জানিথ লিয়ানাগে ফিরলে ১৫৩ রানেই ৫ উইকেট হারায় লঙ্কানরা। পরের আঘাতটা তানজিম সাকিব করেছেন মিলান রাত্নায়েকের উইকেট তুলে। শেষের দিকে তাসকিন করেন জোড়া আঘাত। আর আসালাঙ্কাকে ফেরান তানজিম সাকিব। লঙ্কান কাপ্তান তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম শতরান। তিনি করেন ১২৩ বলে ১০৬ রান।বাংলাদেশের হয়ে বল হাতে দ্যুতি ছড়ান তাসকিন আহমেদ ও তানজিম সাকিব। তাসকিন পান ৪টি এবং সাকিব পান ৩টি উইকেট।নির্দিষ্ট রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে দেখেশুনে খেলতে থাকে বাংলাদেশ। ব্যক্তিগত ১৩ ও দলীয় ২৯ রানে পারভেজ ইমনের বিদায় হলে, দলের হাল ধরেন তামিম ও শান্ত। দু’জন মিলে গড়েন ৭১ রানের পার্টনারশিপ।দলীয় ১০০ রানে শান্তর বিদায়ের পর বাংলাদেশের ব্যাটিং লাইন আপ যেন রূপ হয়ে ওঠে ‘তাসের ঘর’। দলীয় ৫ রানে পরের ৭ উইকেট হারিয়ে লজ্জার রেকর্ড গড়ে বাংলাদেশ। এর আগে, ওয়ানডেতে দ্বিতীয় থেকে অষ্টম উইকেটের মধ্যবর্তী ন্যূনতম রান ছিল ৮। ২০২০ সালে নেপালের বিপক্ষে একটি ম্যাচে এই কীর্তি গড়েছিল যুক্তরাষ্ট্র।প্রথম তিন ব্যাটারের পর বাংলাদেশের স্কোরকার্ড যেন হয়ে ওঠে দীর্ঘ এক অঙ্কের ডিজিট। একপ্রান্ত আগলে রাখা জাকের আলীর ৫১ রান কেবলমাত্র পরাজয়ের ব্যবধানই কমায়। শেষ পর্যন্ত ১৬৭ রানে থামে বাংলাদেশের ইনিংস। লঙ্কানদের পক্ষে মাত্র ১০ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন হাসারাঙ্গা। ৫ ওভারে ১৯ রানে ৩ উইকেট নেন কামিন্দু মেন্ডিস। একটি করে উইকেট নেন আসিথা ফার্নান্দো আর মাহিশ থিকসানা।উল্লেখ্য, আগামী শনিবার একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দু’দল।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছর কারাদণ্ড
ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছর কারাদণ্ড

প্রতারণার আরও একটি মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা নাসরিনকে Read more

কিশোরগঞ্জ জেলা যুবদল সভাপতি-সম্পাদককে ব্যাখ্যা চেয়ে চিঠি
কিশোরগঞ্জ জেলা যুবদল সভাপতি-সম্পাদককে ব্যাখ্যা চেয়ে চিঠি

শৃঙ্খলা বিনষ্টের অভিযোগ এনে কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জমান শরীফ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমনের কাছে ব্যাখ্যা চেয়ে Read more

রাজপথ ছেড়ে না যাওয়ার নির্দেশ ইশরাকের
রাজপথ ছেড়ে না যাওয়ার নির্দেশ ইশরাকের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে শপথ ইস্যুতে রাজপথ না ছাড়ার নির্দেশ দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বুধবার (২১ মে) দুপুরে Read more

নির্বাচনী রোডম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে: সালাহউদ্দিন
নির্বাচনী রোডম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে: সালাহউদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।বৃহস্পতিবার (২৮ Read more

গাজায় আরও ৬০ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল
গাজায় আরও ৬০ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল

ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি হামলায় আরও ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ উপত্যকাটিতে হামলা চালিয়ে Read more

স্বর্ণের দামে আবারও রেকর্ড, ভরি কত?
স্বর্ণের দামে আবারও রেকর্ড, ভরি কত?

২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ৬ হাজার ৮৩৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন