সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে দেশের ১৫০টি উপজেলায় ফিডিং কর্মসূচি চালু করেছে সরকার। তবে ফরিদপুর জেলার মধুমতি নদী বিধ্বস্ত ও দুর্গম ঘোষিত আলফাডাঙ্গা উপজেলাকে এ প্রকল্পের বাইরে রাখায় স্থানীয় অভিভাবকদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে।  উপজেলাটি নদীভাঙন, দারিদ্র্য ও অবকাঠামোগত দুর্বলতার কারণে বরাবরই উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে রয়েছে। এই উপজেলায় শিক্ষার্থীদের একটি বড় অংশ চরাঞ্চল ও প্রত্যন্ত এলাকা থেকে স্কুলে আসে। যাদের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি ঝুঁকির মাত্রা তুলনামূলকভাবে বেশি।  জানা গেছে, ২০১০ সাল থেকে দারিদ্র্যপীড়িত এলাকায় খুদে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে বিস্কুট বিতরণ কার্যক্রম চালু করে সরকার। কিন্তু সেখানেও এই উপজেলার প্রাথমিকের শিশুরা বঞ্চিত ছিল। নতুন করে দেশে ১৫০টি উপজেলায় ফিডিং কর্মসূচি চালু করেছে সরকার। এর মধ্যে ফরিদপুর জেলার ছয়টি উপজেলার নাম থাকলেও প্রকল্প থেকে আলফাডাঙ্গা উপজেলার নাম বাদ যাওয়ায় স্থানীয়রা বেশ হতাশ হয়েছেন।  স্থানীয় একাধিক বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের সাথে কথা বলে জানা গেছে, তারা আশা করেছিলেন—দীর্ঘদিনের অভিজ্ঞতা ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় আলফাডাঙ্গা উপজেলায় ফিডিং কর্মসূচির আওতায় থাকবে। কিন্তু তালিকায় নাম না থাকায় তারা উদ্বিগ্ন।  টগরবন্দ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মাজারুল ইসলাম নয়ন বলেন, ‘আমাদের এলাকাটি মধুমতি নদী বেষ্টিত একটি দুর্গম এলাকা। এখানে শিশু শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহ প্রদানের লক্ষ্যে ফিডিং কর্মসূচি চালু করা উচিত ছিল। তাহলে শিশুরা বিদ্যালয়গামী হতো।’  গোপালপুর ইউপি চেয়ারম্যান খান সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের ইউনিয়নে মধুমতি নদীর প্রবাহে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি চর আছে। দুর্গম এই চরে নৌযান ছাড়া যাতায়াতের ভিন্ন কোনও পথ নেই। এখানে প্রাথমিক শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে ফিডিং কর্মসূচি খুবই প্রয়োজন ছিল।’  উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শমসের উদ্দীন টিটো বলেন, ‘অত্যন্ত নিম্ন আয়ের কৃষিজীবী মানুষের সন্তানরা এই অঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। যাদের বেশিরভাগ অপুষ্টিতে ভুগে। তাই আলফাডাঙ্গা উপজেলায় ফিডিং কর্মসূচির আওতায় আনা খুবই একান্ত প্রয়োজন।’  জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম সময়ের কন্ঠস্বরকে জানান, ‘ফিডিং কর্মসূচির তালিকা থেকে কী কারণে এই উপজেলার নাম বাদ পড়েছে তা আমার জানা নেই। আমি জেলা শিক্ষা অফিসে কথা বলেছি। তারা বলেছেন যে, ফিডিং কর্মসূচির সিদ্ধান্ত হয়েছে ঢাকা থেকে। এখানে ফিডিং কর্মসূচি চালু থাকলে অবশ্যই ভালো হতো।’  আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, ‘এই উপজেলার দুর্গম চরের শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে ইতোমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। নদীভাঙন ও দুর্গম বিবেচনা করে এই উপজেলাটি ফিডিং কর্মসূচির আওতায় আনা প্রয়োজন ছিল। এতে করে শিক্ষার্থীদের স্কুলমুখী করা, শ্রেণিকক্ষে উপস্থিতি বাড়ানো, ঝরে পড়া রোধ করা ও অপুষ্টিজনিত সমস্যা হ্রাস পেত।’  এ বিষয়ে প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ হারুন-অর-রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘১৫০ উপজেলায় ডিপিই অনুমোদন করা আছে। তবে ৩৫৯ উপজেলায় অন্য প্রকল্পের মাধ্যমে ফিডিং কর্মসূচি চালু হবে এবং তখন কোন উপজেলা বাদ থাকবে না।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলার ওপর আক্রমণকে নিন্দা জানিয়েছে ইরান
যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলার ওপর আক্রমণকে নিন্দা জানিয়েছে ইরান

ইরান যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা আক্রমণকে নিন্দা জানিয়েছে এবং এটিকে জাতিসংঘের সংবিধানের লঙ্ঘন বলে উল্লেখ করেছে।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, Read more

গাজায় ত্রাণ নিয়ে যাওয়া ৫ জাহাজের ওপর হামলা
গাজায় ত্রাণ নিয়ে যাওয়া ৫ জাহাজের ওপর হামলা

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের উদ্দেশ্যে ত্রাণ নিয়ে যাত্রা করা ৫১টি জাহাজের বহর বা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ওপর হামলার অভিযোগ উঠেছে। বহরের Read more

ফার্মগেটে ককটেল বিস্ফোরণ
ফার্মগেটে ককটেল বিস্ফোরণ

রাজধানীর তেজগাঁও থানার ফার্মগেটে হলিক্রস কলেজ ও হোলি রোজারি চার্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ওই এলাকায় Read more

গোয়াল ঘরে আগুন লেগে স্বপ্ন শেষ কৃষাণীর
গোয়াল ঘরে আগুন লেগে স্বপ্ন শেষ কৃষাণীর

কিশোরগঞ্জের হোসেনপুরে গোয়ালঘরে আগুন লেগে শেফালী আক্তার নামের এক কৃষাণীর ৩ টি গরুসহ অন্যান্য সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। এতে Read more

সংবিধান বাদে অন্যসব সংস্কার ১ মাসেই সম্ভব: বিএনপি
সংবিধান বাদে অন্যসব সংস্কার ১ মাসেই সম্ভব: বিএনপি

সংবিধান বাদে অন্যসব সংস্কার ১ মাসেই সম্ভব বলে দাবি করেছে বিএনপি। একইসঙ্গে আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়েছে দলটি। প্রধান উপদেষ্টার Read more

মঙ্গলবারও বিক্ষোভ করবেন সচিবালয়ের কর্মচারীরা
মঙ্গলবারও বিক্ষোভ করবেন সচিবালয়ের কর্মচারীরা

আগামীকাল মঙ্গলবারও বিক্ষোভ কর্মসূচি পালন করবেন সচিবালয়ের কর্মচারীরা। আলোচনার আমন্ত্রণ না পেলে নতুন দাবি যুক্ত করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন