যশোরের শিল্পশহর নওয়াপাড়ায় ‘ব্যবসায়ীকে বালিতে পুঁতে রেখে ৪ কোটি টাকা চাঁদা আদায়ের’ অভিযোগ নিয়ে তোলপাড় চলছে। প্রায় এক বছর আগের এই ঘটনায় এখন অভয়নগর থানা ও আর্মি ক্যাম্পে অভিযোগ করেছেন ঘটনার শিকার ব্যবসায়ী শাহনেওয়াজ কবীর টিপুর স্ত্রী আসমা খাতুন।অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর বিএনপির সদ্য বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি ও নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন এই চাঁদাবাজির ঘটনায় জড়িত বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম। ঘটনার শিকার ব্যবসায়ী শাহনেওয়াজ কবীর টিপু নওয়াপাড়ার জাফ্রিদী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী।অভিযোগকারী আসমা খাতুন জানান, গত বছর ২ সেপ্টেম্বর সকালে ১০ টায় ব্যবসায়ী শাহনেওয়াজ কবীর টিপুকে সুকৌশলে সৈকত হোসেন হিরা নামের এক ব্যক্তি নওয়াপাড়া পৌর বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনির অফিসে ডেকে নিয়ে যান। টিপুকে ওই অফিসে ডেকে নিয়ে যাওয়ার পর আসাদুজ্জামান জনি মারধর করেন এবং অস্ত্রের মুখে জিম্মি করে দুই কোটি টাকা দাবি করেন। এরপর টিপুর স্ত্রী আসমা খাতুন সাউথ বাংলা ব্যাংক থেকে বিএনপি নেতা আসাদুজ্জামান জনির প্রতিষ্ঠানের একাউন্টে ২ কোটি টাকা রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) করেন। টাকা পেয়ে ওইদিন ব্যবসায়ী টিপুকে ছেড়ে দেওয়া হয়।তিনি আরো জানান, ওই ঘটনার ১৬ দিন পর ১৮ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৯টার দিকে ব্যবসায়ী টিপু গ্রামের বাড়ি চলিশিয়া থেকে মোটরসাইকেলযোগে বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট পার হলে সৈকত হোসেন হিরা তার গতিরোধ করেন।এরপর বেলা ৩টা পর্যন্ত টিপুর মুঠোফোনটা বন্ধ পাওয়া যায়। পরে জানতে পারেন টিপুকে বিএনপি নেতা আসাদুজ্জামান জনির কনা ইকো পার্কে নিয়ে যাওয়া হয়েছে। এরপর টিপুর স্ত্রী সেখানে গেলে আসাদুজ্জামান জনি, সম্রাট হোসেন ও নওয়াপাড়া প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে আবারও মারধর করে। এরপর বুক অবধি গর্ত খুঁড়ে বালু চাপা দিয়ে আরও ২ কোটি টাকা দাবি করা হয়। এসময় ব্যবসায়ী টিপু বাধ্য হয়ে তার ম্যানেজারকে ফোন করে টাকা দিতে বলেন।এরপর ম্যানেজার সাংবাদিক মফিজের একাউন্টে পূবালী ব্যাংক থেকে ৬৮ লাখ ও সাউথ বাংলা ব্যাংক থেকে ৩২ লাখ টাকা রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) করেন।এসময় মফিজ আরও ১ কোটি টাকার চেক আদায় করেন। পাশাপাশি জনির নামে ক্রয়কৃত ৩টি ও দিলিপ সাহার নামে ক্রয়কৃত ৩টি ১০০ টাকার ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেয়া হয়। এই ঘটনা কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে ছেড়ে দেয়া হয়।গত বছরের সেপ্টেম্বরের এই ঘটনায় গত ৩০ জুলাই অভয়নগর থানা ও ৩১ জুলাই অভয়নগর আর্মি ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীর স্ত্রী মোছা. আসমা খাতুন। এই অভিযোগ জানাজানি হওয়ার পর এ ঘটনা নিয়ে গোটা যশোরে তোলপাড় সৃষ্টি হয়েছে। আর এই ঘটনার পর থেকে পৌর বিএনপির সদ্য বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি ও নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিনের মুঠোফোনে বন্ধ হয়েছে।তাই অভিযোগের বিষয় জানতে নওয়াপাড়া পৌর বিএনপির সদ্য বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি ও নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিনের মুঠোফোনে কল দিয়ে বন্ধ পাওয়া গেছে।তবে জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, ‘সংগঠন বিরোধী কর্মকান্ডের অভিযোগে জনির বিরুদ্ধে আগেই ব্যবস্থা নেওয়া হয়েছে। সে এখন আমাদের কেউ না। ব্যবসায়ীর কাছ থেকে টাকা আদায় সম্পর্কে কোন তথ্য জানা নেই। তার কর্মকান্ডে আমাদের দল কোন দায় নেবে না।’এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, ঘটনার শিকার ব্যবসায়ী শাহনেওয়াজ কবীর টিপুর স্ত্রী আসমা খাতুনের অভিযোগ পেয়েছেন। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এরপরই যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোহাম্মদপুরে দেয়াল ভাঙা মামলা, বাদীর বলছেন ‘ভুল বুঝে করেছি’
মোহাম্মদপুরে দেয়াল ভাঙা মামলা, বাদীর বলছেন ‘ভুল বুঝে করেছি’

রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিংয়ে দেয়াল ভাঙার অভিযোগে আদাবর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবন ওরফে লেদু হাসানসহ ছয়জনের বিরুদ্ধে Read more

হিরো আলমকে তালাক দেবেন রিয়া মনি, বিয়ে করতে চান ম্যাক্স অভিকে
হিরো আলমকে তালাক দেবেন রিয়া মনি, বিয়ে করতে চান ম্যাক্স অভিকে

স্ত্রী রিয়া মনির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে দীর্ঘদিন ধরেই হতাশায় ভুগছিলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। একপর্যায়ে Read more

দিনাজপুরে নিরাপদ ঈদযাত্রায় বিরামহীন তৎপরতায় সেনাবাহিনী
দিনাজপুরে নিরাপদ ঈদযাত্রায় বিরামহীন তৎপরতায় সেনাবাহিনী

পবিত্র ঈদুল ফিতর মানেই নাড়ির টানে বাড়ি ফেরা। আর এই আনন্দযাত্রাকে নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে দিনাজপুরের বিরামপুরে অতন্দ্র প্রহরীর Read more

সাদাপাথর ফেরত দিতে আলটিমেটাম দিলেন ডিসি সারোয়ার
সাদাপাথর ফেরত দিতে আলটিমেটাম দিলেন ডিসি সারোয়ার

সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া পাথর আগামী সোমবার সন্ধ্যার মধ্যে নিজ উদ্যোগে, নিজে খরচে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। Read more

গাজায় যুদ্ধবিরতি পরও ইসরায়েলের হামলা অব্যাহত, একই পরিবারের ১১ জনসহ নিহত ৩৮
গাজায় যুদ্ধবিরতি পরও ইসরায়েলের হামলা অব্যাহত, একই পরিবারের ১১ জনসহ নিহত ৩৮

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলি বাহিনীর বিক্ষিপ্ত হামলা অব্যাহত রয়েছে। গত শুক্রবার একটি বাসে গোলাবর্ষণ করে একই পরিবারের অন্তত Read more

ই-বাইক পাচ্ছেন পোস্টম্যানরা
ই-বাইক পাচ্ছেন পোস্টম্যানরা

বাংলাদেশ ডাক বিভাগের সেবার মান বাড়ানোর জন্য রানার বা পোস্টম্যানদের সময় বাঁচাতে দেওয়া হবে ইলেকট্রিক বাইক (ই-বাইক)। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন