ঘুষ ও আইনের অপব্যবহারের দায়ে কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট আলভারো উরিবেকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। তবে কারাগারে নয়, তাকে গৃহবন্দী অবস্থায় সাজা ভোগের নির্দেশ দেওয়া হয়েছে।স্থানীয় সময় শুক্রবার (১ আগস্ট) বিকেলে শুনানিকালে আদালত উরিবের বিরুদ্ধে দেয়া রায়ের বিস্তারিত পড়ে শোনানো হয়। রায়ে জানানো হয়, উরিবেকে ৫ লাখ ৭৮ হাজার মার্কিন ডলার জরিমানা দিতে হবে এবং তিনি আগামী আট বছরের বেশি সময় কোনো সরকারি পদে দায়িত্ব পালন করতে পারবেন না।২০২৬ সালে দেশটিতে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের এক বছরেরও কম সময় আগে তাকে এই কারাদণ্ড দেওয়া হলো। উরিবের বেশ কয়েকজন মিত্র এবং সমর্থক শীর্ষ পদটির জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, এর ফলে কলম্বিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ওপর প্রভাব পড়তে পারে।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সপ্তাহে উরিবকে দোষী সাব্যস্তের বিষয়টিকে ‘কট্টরপন্থী বিচারকদের কলম্বিয়ার বিচার বিভাগকে অস্ত্র হিসেবে ব্যবহার’ বলে বর্ণনা করেন। বিশ্লেষকরা বলেছেন, প্রতিক্রিয়ায় মার্কিন সহায়তা হ্রাস করা হতে পারে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলের দিকে আসছে ইরানি মিসাইল
ইসরায়েলের দিকে আসছে ইরানি মিসাইল

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে মিসাইল ছুড়েছে ইরান। সোমবার (১৬ জুন) ভোরে মিসাইল ছোড়ে তারা। যেগুলো এখন ইসরায়েলের দিকে Read more

দেশে তেলের কোনো সংকট নেই, দামও বাড়ছে না: সেতুমন্ত্রী
দেশে তেলের কোনো সংকট নেই, দামও বাড়ছে না: সেতুমন্ত্রী

দেশে জ্বালানি তেলের দাম বাড়ছে না জানিয়ে পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘পর্যাপ্ত পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে। Read more

নারীর মরদেহের ময়নাতদন্ত নারী চিকিৎসক দিয়ে কেন নয় : হাইকোর্ট
নারীর মরদেহের ময়নাতদন্ত নারী চিকিৎসক দিয়ে কেন নয় : হাইকোর্ট

নারী চিকিৎসক দিয়ে নারীর মরদেহের ময়নাতদন্ত করতে একটি নীতিমালা তৈরির কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি Read more

নাগরপুরে পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার, অভিযুক্ত মিজান গ্রেফতার
নাগরপুরে পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার, অভিযুক্ত মিজান গ্রেফতার

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রী বিদ্যালয়ের ওয়াশরুমে ধর্ষণের শিকার হয়েছে। পাশবিক এই ঘটনায় Read more

চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ২ ভারতীয় আটক
চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ২ ভারতীয় আটক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে ২ ভারতীয় নাগরিককে আটক করেছে। বুধবার (২৩ এপ্রিল) দিনগত রাত ১২টার সময় জীবননগর Read more

যুক্তরাষ্ট্রকে আগুন নিয়ে না খেলতে চীনের হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রকে আগুন নিয়ে না খেলতে চীনের হুঁশিয়ারি

তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর উত্তেজনা চলছে। এমনকি স্ব-শাসিত দ্বীপটিতে বেইজিং আক্রমণ করলে ওয়াশিংটন সামরিকভাবে রক্ষা করবে বলেও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন