দীর্ঘ সময় ধরে অভিনয় ও ফ্যাশনের জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অভিনেত্রী রুনা খান। মঞ্চ থেকে শুরু করে ওয়েব সিরিজ, ফ্যাশন শো-সব ক্ষেত্রেই নিজের উপস্থিতি জানান দিয়েছেন আত্মবিশ্বাসের সঙ্গে। কাজের ক্ষেত্রে যেমন সচেতন, কথাবার্তাতেও তেমনি সৎ ও স্পষ্টভাষী।তবে সাম্প্রতিক সময়ে তাঁকে ঘিরে কিছু নেতিবাচক সমালোচনা উঠেছে। বিশেষ করে তাঁর পোশাক ও ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সমালোচনা দেখা গেছে। এসব বিষয়ে এবার একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে রুনা খান অকপটে নিজের অবস্থান তুলে ধরেছেন।তিনি বলেন, ‘২০০৫ থেকে ২০২৫, বিশ বছর ধরে একজন পেশাদার মডেল-অভিনেত্রী হিসেবে কাজ করছি। এই দীর্ঘ সময়ে আমার কাছে যেসব কাজের প্রস্তাব এসেছে, তার মধ্যে যেগুলো ভালো লেগেছে, কেবল সেটাই করেছি।’ তিনি আরও বলেন, গত বিশ বছরে আমার অধিকাংশ নারী সহকর্মীর ক্যারিয়ার গড়ে উঠেছে ব্যক্তিগত বিনিময়ের মাধ্যমে। পরিচালকের সঙ্গে প্রেম-বিয়ে-পরকীয়া— এসবের মাধ্যমে তাদের ক্যারিয়ার হয়েছে। যত দিন পরিচালকের সঙ্গে প্রেম বা সম্পর্ক, তত দিন সেই পরিচালকের কাজে ওই অভিনেত্রী; সম্পর্ক শেষ হওয়ার পর একটা পাসিং শটেও তাকে আর পাওয়া যায় না।’ রুনা খান বলেন, ‘আমি কারো সঙ্গে প্রেম-পরকীয়া ছাড়া যোগ্যতা দিয়েই প্রতিষ্ঠিত হয়ে গেলাম। এটা সহ্য করতে না পেরে বলা হচ্ছে, আমার পোশাক অশালীন।’সম্প্রতি এক ফটোশুটে তাঁর পোশাককে কেন্দ্র করে শুরু হয় ব্যাপক আলোচনা ও বিতর্ক। এ নিয়ে রুনা খান বলেন, ‘কাপড়ের আবার অশালীনতা কী? অশালীন তো হয় কর্ম। বিশেষ করে আমাদের নাটকের অভিনেত্রীদের বেশির ভাগের জীবন চূড়ান্ত অশালীন কর্মকাণ্ডে ভরা, আর পর্দায় শরীরঢাকা কাপড় পরে তাঁরা শালীনতা প্রতিষ্ঠা করেন! পোশাকের কোনো শালীনতা-অশালীনতা হয় না। বোরকা যেমন পোশাক, সুইমস্যুটও পোশাক, যার যেটা ভালো লাগবে, পরবে।’রুনা খানের মতে, কাজের যোগ্যতা ও সততা দিয়েই দীর্ঘসময় ধরে এই জগতে টিকে থাকা সম্ভব। যদি নিজের নীতির প্রতি বিশ্বস্ত থাকা যায়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরান যুদ্ধের কারণে পেছালো ট্রাম্পের চীন সফর
ইরান যুদ্ধের কারণে পেছালো ট্রাম্পের চীন সফর

মধ্যপ্রাচ্যে চলমান ইরান বনাম ইসরায়েল-মার্কিন যুদ্ধের কারণে ডোনাল্ড ট্রাম্পের চীন সফর পেছানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মে মাসে Read more

লিসবনে ভয়াবহ ক্যাবল রেল দুর্ঘটনায় নিহত ১৫
লিসবনে ভয়াবহ ক্যাবল রেল দুর্ঘটনায় নিহত ১৫

পর্তুগালের রাজধানী লিসবনের প্রাণকেন্দ্রে ‘এলিভাদোর গ্লোরিয়া’ নামের একটি ফানিকুলার (ক্যাবল রেল) দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও Read more

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত
কসবা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাদলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুজন বাংলাদেশি আহত হয়েছে। শনিবার (২৪ মে) রাত ১টার দিকে উপজেলার Read more

শেখ মুজিব-হাসিনা দুজনেই সেনাবিদ্বেষী ছিলেন: মাহমুদুর রহমান
শেখ মুজিব-হাসিনা দুজনেই সেনাবিদ্বেষী ছিলেন: মাহমুদুর রহমান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারিবারিকভাবে সেনাবিদ্বেষী ছিলেন। তিনি ও তার পিতা শেখ মুজিবুর রহমান দুজনেই সেনাবিদ্বেষী ছিলেন। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) Read more

ভারতে পালানোর সময় দীপু মনির ভাগনে রিয়াজ আটক
ভারতে পালানোর সময় দীপু মনির ভাগনে রিয়াজ আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দিপু মনির ভাগনে ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর Read more

এক মাসে রেকর্ড মানুষের ওমরাহ পালন
এক মাসে রেকর্ড মানুষের ওমরাহ পালন

সৌদি আরবে হিজরি মাস রবিউস সানীতে রেকর্ড ১ কোটি ১৭ লাখেরও বেশি মানুষ ওমরাহ পালন করেছেন, যা এ পর্যন্ত অন্যতম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন