গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে কাপড়ের কাটিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।সোমবার (৬ অক্টোবর) সকাল প্রায় ১০টায় টঙ্গী স্টেশন রোড এলাকায় অবস্থিত রনির কাটিং কাপড়ের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, হঠাৎ করে কারখানার ভেতর থেকে ঘন ধোঁয়া ও আগুন বের হতে দেখে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে কারখানার ভেতরে থাকা বিপুল পরিমাণ কাপড় ও যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে যায়।ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম জানান, খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। অবশেষে ফায়ার সার্ভিসের সদস্যরা সাড়ে ১১টার দিকে প্রায় দেড় ঘণ্টা কাজ করে আগুন নেভাতে সক্ষম হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নাটোরে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাটোরে ইয়াসিন আলী নামে ১২ বছর বয়সী এক শিশু শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৩ জুলাই) দুপুরে শহরের আলাইপুরের Read more

দেশব্যাপী একযোগে কাফনের কাপড় বেঁধে কারিগরি শিক্ষার্থীদের গণমিছিল
দেশব্যাপী একযোগে কাফনের কাপড় বেঁধে কারিগরি শিক্ষার্থীদের গণমিছিল

ছয় দফা দাবি আদায় ও কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করেছে সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শুক্রবার Read more

ডোমিনিকান প্রজাতন্ত্রে নাইটক্লাব ধসে নিহত বেড়ে ২২১, উদ্ধারকাজ সমাপ্ত
ডোমিনিকান প্রজাতন্ত্রে নাইটক্লাব ধসে নিহত বেড়ে ২২১, উদ্ধারকাজ সমাপ্ত

ক্যারিবীয় দেশ ডোমিনিকান প্রজাতন্ত্রে রাজধানী সান্তো ডোমিঙ্গোর একটি নাইটক্লাবের ছাদ ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২২১ জনে।বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ Read more

সাগর-রুনি হত্যা মামলার নথি ডিবি হেফাজতে পুড়ে যায়নি: ডিএমপি
সাগর-রুনি হত্যা মামলার নথি ডিবি হেফাজতে পুড়ে যায়নি: ডিএমপি

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার নথিপত্র ডিবি হেফাজতে পুড়ে যাওয়ার তথ্যটি ‘সঠিক নয়’ বলে জানিয়েছে ঢাকা Read more

শহীদ নূর হোসেন দিবস আজ
শহীদ নূর হোসেন দিবস আজ

আজ ১০ নভেম্বর, নব্বইয়ের দশকের শেষ ভাগে তৎকালীন স্বৈরশাসকের পতন ঘটানো শহীদ নূর হোসেন দিবস আজ। ১৯৮৭ সালের এই দিনে Read more

পলাতক সব মন্ত্রী-এমপিকে আইনের আওতায় আনা হবে: প্রেস সচিব
পলাতক সব মন্ত্রী-এমপিকে আইনের আওতায় আনা হবে: প্রেস সচিব

যারা হত্যা ও দুর্নীতি করে বিদেশে পালিয়ে গেছেন, তাদের সবাইকে ফেরত চাইবে সরকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন