লন্ডনের মেয়র নির্বাচনে রিফর্ম ইউকে পার্টির প্রার্থী লায়লা কানিংহ্যাম বোরকা পরা নিয়ে নেতিবাচক মন্তব্য করায় তীব্র বিতর্কের মুখে পড়েছেন। সমালোচকদের অভিযোগ, তার বক্তব্য মুসলিম নারীদের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে এবং ইসলামবিদ্বেষ উসকে দিচ্ছে।২০২৮ সালের লন্ডন মেয়র নির্বাচনের জন্য সম্প্রতি রিফর্ম ইউকের প্রার্থী হিসেবে ঘোষিত কানিংহ্যাম বলেন, একটি ওপেন সমাজে কারও মুখ ঢাকা থাকা উচিত নয়। তিনি আরও বলেন, ধরে নিতে হবে, কেউ যদি মুখ ঢাকে, তবে তা অপরাধমূলক উদ্দেশ্যেই।স্ট্যান্ডার্ড পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, লন্ডনের কিছু এলাকায় গেলে মনে হয় এটি যেন একটি মুসলিম শহর। সাইনবোর্ড অন্য ভাষায় লেখা, বাজারে বোরকা বিক্রি হচ্ছে। তার মতে, দেশে একটি অভিন্ন নাগরিক সংস্কৃতি থাকা উচিত এবং তা ব্রিটিশ হওয়া দরকার।কানিংহ্যাম একজন সাবেক ক্রাউন প্রসিকিউশন সার্ভিস কৌঁসুলি। তিনি যুক্তরাজ্যে জন্মগ্রহণকারী মিসরীয় বংশোদ্ভূত মুসলিম।মুসলিম উইমেনস নেটওয়ার্ক ইউকের প্রধান নির্বাহী এবং ক্রসবেঞ্চ পিয়ার ব্যারোনেস শাইস্তা গোহির কানিংহ্যামের মন্তব্যকে বিপজ্জনক ও বর্ণবাদীদের জন্য ডগ হুইসল বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, এসব বক্তব্য বোরকা পরা অল্পসংখ্যক মুসলিম নারীকে আরও বিচ্ছিন্ন করে দেবে।গোহির জানান, ইসলামবিদ্বেষী হুমকি ও গালিগালাজমূলক চিঠি-ইমেইলের সংখ্যা বেড়ে যাওয়ায় তার সংস্থাকে অফিসের বাইরের সাইনবোর্ড ও কর্মীদের ছবি সরিয়ে ফেলতে হয়েছে।তিনি আরও বলেন, নিজের মুসলিম পরিচয় থাকা সত্ত্বেও কানিংহ্যাম এমন বার্তা দিচ্ছেন যেন মুসলিমরা এই সমাজের অংশ নন। এতে মুসলিমদের ওপর আগে থেকেই যারা নিপীড়ন চালায়, তারা আরও উৎসাহিত হবে।গোহির প্রশ্ন তোলেন, এই দেশে বোরকা পরা মুসলিম নারীর সংখ্যা খুবই কম। অথচ তিনি এনএইচএস, স্কুল বা জীবনযাত্রার ব্যয় নিয়ে কথা না বলে এটিকেই ইস্যু বানালেন। তিনি কি হারডসে আসা ধনী বোরকা পরা পর্যটকদেরও গ্রেপ্তার করাবেন, নাকি শুধু হোয়াইটচ্যাপেলের নারীদের?এই মন্তব্যের পর এলবিসি রেডিওতে কথা বলেন বর্তমান লন্ডন মেয়র সাদিক খান। তিনি বলেন, বিভাজন তৈরির চেষ্টা নতুন কিছু নয় এবং একজন মেয়রের দায়িত্ব মানুষকে একত্রিত করা।তিনি বলেন, আমাদের শহর বৈচিত্র্যের কারণেই বিশ্বের সেরা শহর। ধর্মীয় স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতা—এগুলোই তো প্রকৃত ব্রিটিশ মূল্যবোধ।ম্যানচেস্টার রাশোলমের লেবার এমপি আফজাল খান কানিংহ্যামের বক্তব্যকে ইচ্ছাকৃত ও কৌশলী বিভাজনমূলক প্রচেষ্টা বলে উল্লেখ করেন।তিনি বলেন, এটি ভোটের লাভের জন্য সমাজে বিভাজন ছড়ানোর চেষ্টা।বোরকা ইস্যুতে রিফর্ম ইউকের ভেতরেও বিভক্তি রয়েছে। গত জুলাইয়ে দলটির সাবেক চেয়ারম্যান জিয়া ইউসুফ দলীয় এমপি সারা পোচিনের বোরকা নিষিদ্ধের প্রস্তাবকে ‘বোকামি’ বলে মন্তব্য করেছিলেন, কারণ এটি দলীয় নীতির অংশ নয়।সূত্র: দ্য গার্ডিয়ানএইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ২ যুবক আটক
শ্রীপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ২ যুবক আটক

গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দিতে এসে দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (০৬ মে) শ্রীপুর পাইলট বালিকা Read more

ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টা
ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টা

গণতন্ত্রকে শক্তিশালী করা এবং ক্ষমতা তার প্রকৃত মালিক দেশের জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ Read more

বিজয়ের মধ্য রাতেও কিশোরগঞ্জে কুয়াশায় ভিজছে লাল-সবুজের পতাকা
বিজয়ের মধ্য রাতেও কিশোরগঞ্জে কুয়াশায় ভিজছে লাল-সবুজের পতাকা

দিনের আলো ফুরিয়ে আকাশে অন্ধকার নেমে এসেছে অনেক আগেই। ঘড়ির সময়ও বলে দিচ্ছে তারিখেরও বদল হয়েছে। মাঝরাত তখন ২টা ছুঁই Read more

মাইলস্টোন ট্রাজেডিকে কেন্দ্র করে আওয়ামী লীগ পুনর্গঠনের চেষ্টা: হাসনাত
মাইলস্টোন ট্রাজেডিকে কেন্দ্র করে আওয়ামী লীগ পুনর্গঠনের চেষ্টা: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, 'সবাই ভেবেছিলো ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু দেখা গেলো মাইলস্টোনের অনাকাঙ্ক্ষিত Read more

ইরান যুদ্ধ বন্ধে পাকিস্তানে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাক্ষাৎ
ইরান যুদ্ধ বন্ধে পাকিস্তানে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাক্ষাৎ

ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ অবসানের লক্ষ্যে পাকিস্তান, তুরস্ক, মিশর এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা ইসলামাবাদে সাক্ষাৎ করেছেন। তাদের মধ্যে Read more

ঝিনাইদহে ৯ মাসে ৪৯ কেজি স্বর্ণ জব্দ, আটক ৪১
ঝিনাইদহে ৯ মাসে ৪৯ কেজি স্বর্ণ জব্দ, আটক ৪১

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে প্রতিনিয়ত কোটি কোটি টাকার স্বর্ণ পাচার হচ্ছে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মহেশপুর বিজিবি জব্দ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন