গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি কারখানার বিরুদ্ধে মানববন্ধনে অংশ নিতে স্কুল থেকে ১০ কিলোমিটার দূরে উপজেলা চত্ত্বরে শতাধিক শিক্ষার্থীকে দাঁড় করানোর অভিযোগ উঠেছে একটি মহলের বিরুদ্ধে।রবিবার (১২ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলা চত্ত্বরে শিক্ষার্থীদের দিয়ে এ মানববন্ধন করানো হয়।ক্লাস চলাকালীন সময় কোমলমতি শিক্ষার্থীদের ইজিবাইক ভাড়া করে নিয়ে মানববন্ধনে দাঁড় করায় অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।জানা গেছে, উপজেলার খাগড়াবাড়িয়া এলাকায় এমএস মেটাল নামে একটি কারখানা বন্ধের দাবিতে কাশিয়ানী উপজেলা চত্ত্বরে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে পারুলিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ থেকে ডেকে এনে স্কুল ড্রেস পরা অবস্থায় মানববন্ধনে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়। প্রদর্শনের জন্য তাদের প্রত্যেকের হাতে ব্যানার-প্লেকার্ড ধরিয়ে দেওয়া হয়। ব্যানারে পারুলিয়া, মাহমুদপুর, ওড়াকান্দি, সাজাইল ইউনিয়নবাসীর প্রতিবাদ লেখা থাকলেও সেখানে এলাকাবাসীর উপস্থিতি ছিল খুবই কম। তবে পারুলিয়া ইউনিয়নের নেতৃত্ব দিয়েছেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামের ছোট ভাই তরিকুল ইসলাম।অভিভাবকদের অভিযোগ, চারটি ইউনিয়নের ব্যানার ব্যবহার করে একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন করানো হল কেন? এর পেছনে স্থানীয় রাজনীতি বা স্বার্থান্বেষী মহলের ইন্ধন রয়েছে বলে তাদের ধারণা।একাধিক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘তাদের ছেলে-মেয়েদের লেখাপড়ার মূল্যবান সময় এভাবে ব্যক্তিস্বার্থে ব্যবহার করা সম্পূর্ণ অনৈতিক। ক্লাস চলাকালীন তাদের দিয়ে এমন কাজ করানো শিক্ষানীতির স্পষ্ট লঙ্ঘন।’পারুলিয়া ইউনিয়নের নেতৃত্ব দেওয়া তরিকুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘শিক্ষার্থীরা স্বেচ্ছায় মানববন্ধনে গিয়েছে। তবে ইজিবাইক ভাড়া করার বিষয়টি কোন সদুত্তর দেননি তিনি।’শিক্ষার্থীদের ক্লাস থেকে বের করে আনার বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকান্ত চন্দ্র বিশ্বাস বলেন, ‘শিক্ষার্থীরা ১০ টার সময় স্কুলে এসে ক্লাস করেছে। পরে তারা কার ইন্ধনে ক্লাস থেকে বেরিয়ে কাশিয়ানী উপজেলা সদরে গিয়ে মানববন্ধন করেছে, সেটা আমার জানা নেই।’এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজা বেগম বলেন, ‘শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন করানোর কোন নিয়ম বা অনুমতি নেই। ক্লাস ফাঁকি দিয়ে এমন কাজ করানো অত্যন্ত গুরুতর অভিযোগ। তবে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ ১২ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১২ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

টঙ্গীতে হাত-পা বাঁধা অবস্থায় প্রতিবন্ধী যুবতীর লাশ উদ্ধার
টঙ্গীতে হাত-পা বাঁধা অবস্থায় প্রতিবন্ধী যুবতীর লাশ উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে শ্রবণ ও বাক প্রতিবন্ধী এক যুবতীর রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৯ মে) ভোরে টঙ্গীর ৫৬ নং ওয়ার্ডের গাজী Read more

গোলাপগঞ্জে যুবলীগ নেতা গ্রেফতার
গোলাপগঞ্জে যুবলীগ নেতা গ্রেফতার

সিলেটের গোলাপগঞ্জে যুবলীগ নেতা মছরু আহমদকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (২৩ এপ্রিল) গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের অভিযানে রাত সাড়ে ১২টার দিকে Read more

বরিশালের ২১টি আসনের ১৬ টিতে চমক দিয়ে ধাণের শীষের প্রার্থী ঘোষণা
বরিশালের ২১টি আসনের ১৬ টিতে চমক দিয়ে ধাণের শীষের প্রার্থী ঘোষণা

সব জল্পনা-কল্পনা আর অপেক্ষার অবসান ঘটিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি।সোমবার (০৩ নভেম্বর) দলীয় কার্যালয়ে Read more

বরগুনায় ম্যানগ্রোভ বন দখল করে মৎস্য ঘের নির্মাণ  
বরগুনায় ম্যানগ্রোভ বন দখল করে মৎস্য ঘের নির্মাণ  

দেশের দূর্যোগপ্রবণ জেলাগুলোর অন্যতম বরগুনা। ঝড়-জলোচ্ছ্বাসে প্রতি বছরই ক্ষতিগ্রস্ত হচ্ছে উপকূলীয় এ জেলার বাসিন্দারা। ঘূর্ণিঝড়সহ নানান প্রাকৃতিক দুর্যোগে উপকূলের রক্ষাকবচ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন