কানাডার রাজধানী ওটাওয়াসহ ছয়টি বড় শহরের বিমানবন্দরে স্থানীয় সময় বৃহস্পতিবার বোমা হামলার হুমকি পাওয়া গেছে। এ ঘটনায় সাময়িকভাবে ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয় এবং কয়েকটি ফ্লাইট বিলম্বিত হয়।ওটাওয়া পুলিশ জানিয়েছে, রাজধানীর বিমানবন্দরে একটি “নিরাপত্তা সংক্রান্ত ঘটনা” তদন্ত করা হচ্ছে। বিমানবন্দরের ওয়েবসাইটে দেখা গেছে, বেশ কিছু ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা বা তার বেশি সময় বিলম্বিত হয়েছে।এনএভি কানাডা নামের কানাডার বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার ভোরে ওটাওয়া, মনট্রিয়ল, এডমন্টন, উইনিপেগ, ক্যালগারি এবং ভ্যাঙ্কুভার—এই ছয়টি শহরের বিমানবন্দরগুলোতে বোমা হামলার হুমকি আসে। তবে হুমকির সময় সংশ্লিষ্ট স্থাপনাগুলোর কর্মীরা নিরাপদ ছিলেন এবং তাৎক্ষণিকভাবে সাময়িক ‘গ্রাউন্ড স্টপ’ জারি করা হয়।যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএএ) মনট্রিয়ল ও ওটাওয়ার বিমানবন্দরে স্বল্প সময়ের জন্য ফ্লাইট ওঠানামা বন্ধ রাখলেও নিউইয়র্ক সময় সকাল ৭টা ৪০টার দিকে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।মনট্রিয়ল-ট্রুডো আন্তর্জাতিক বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, “সকালে হুমকির কারণে সামান্য প্রভাব পড়েছিল, তবে এখন পরিস্থিতি স্বাভাবিক এবং কার্যক্রম পুরোমাত্রায় চালু রয়েছে।” ক্যালগারির বিমানবন্দরের একজন মুখপাত্র বলেন, সেখানে “নিয়মিত কার্যক্রমে খুব সামান্যই প্রভাব পড়েছে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মির্জাপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার
মির্জাপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. আলী হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৪ জানুয়ারি) রাতে তাকে Read more

রোহিঙ্গা ক্যাম্পে বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
রোহিঙ্গা ক্যাম্পে বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয় শিবিরে বস্তাবন্দি অবস্থায় তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ মার্চ) Read more

গাজীপুরে টুংটাং শব্দে মুখর কামার পল্লী
গাজীপুরে টুংটাং শব্দে মুখর কামার পল্লী

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গাজীপুরের কাশিমপুরসহ বিভিন্ন উপজেলায় ব্যস্ততা বেড়েছে কামার পল্লীতে। হাতুড়ি পেটানো টুং টাং শব্দে এখন মুখর Read more

পে-স্কেল বাস্তবায়ন হলে যেসব সুবিধা বাতিল হবে
পে-স্কেল বাস্তবায়ন হলে যেসব সুবিধা বাতিল হবে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পে-কমিশন গঠন করা Read more

বাংলাদেশে জিম্মি দশা থেকে উদ্ধার পাওয়া তিন শ্রীলঙ্কান ফিরে গেছেন
বাংলাদেশে জিম্মি দশা থেকে উদ্ধার পাওয়া তিন শ্রীলঙ্কান ফিরে গেছেন

ব্যবসার সম্ভাবনা দেখতে বাংলাদেশে এসে জিম্মি পরিস্থিতির শিকার হওয়া তিন শ্রীলঙ্কান নাগরিককে অভিযান চালিয়ে উদ্ধার করেছে পুলিশ। তারা আজ নিজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন