দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ভারত সফর নিয়ে। এবার সেই গুঞ্জনের সত্যতা নিশ্চিত করেছেন কেরালার ক্রীড়া প্রতিমন্ত্রী ভি আবদুরাহিমান। তিনি জানান, ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির নেতৃত্বে পুরো আর্জেন্টিনা দল এই বছর কেরালায় সফর করবে এবং সেখানে একটি প্রীতি ম্যাচে অংশ নেবে।মন্ত্রী আরও জানিয়েছেন, অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে এই সফর অনুষ্ঠিত হবে। সময় নির্ধারণে ফিফার আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সূচি  বিবেচনায় নেওয়া হয়েছে। এ সময় ম্যাচ আয়োজন করা হলে তা আন্তর্জাতিক মানের হবে এবং ফিফা অনুমোদিত থাকবে।কেরালা সরকার মেসিদের রাষ্ট্রীয় অতিথি হিসেবে স্বাগত জানাবে এবং তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন আবদুরাহিমান। এরই মধ্যে ম্যাচ আয়োজনের জন্য প্রয়োজনীয় অর্থ ও স্পন্সরের বিষয়টিও চূড়ান্ত হয়েছে বলে তিনি জানান।তিনি বলেন, ‘স্পন্সররা অর্থ প্রদান করেছে, এখন আর কোনও বাধা নেই। ম্যাচটি আয়োজনের জন্য আদর্শ সময় অক্টোবর-নভেম্বর। আমাদের জন্য এটি একটি ঐতিহাসিক সুযোগ।’যদিও আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন এখনো আনুষ্ঠানিকভাবে সফরের ঘোষণা দেয়নি, তবুও কেরালা রাজ্য সরকার আশাবাদী যে চূড়ান্ত চুক্তি সম্পন্ন হলেই আনুষ্ঠানিক বিবৃতি আসবে।ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়াম, যেখানে আন্তর্জাতিক মানের পরিকাঠামো রয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারাগঞ্জে মাদকসেবনের দায়ে জেল ও জরিমানা
তারাগঞ্জে মাদকসেবনের দায়ে জেল ও জরিমানা

রংপুরের তারাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সেবনের দায়ে এক মাদকসেবিকে জেল ও জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার Read more

ডিএমপিতে চালু অনলাইনে জিডি, যেভাবে করবেন
ডিএমপিতে চালু অনলাইনে জিডি, যেভাবে করবেন

জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে গত ১০ আগস্ট  থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সকল থানায় অনলাইন জিডি কার্যক্রম শুরু হয়েছে।বৃহস্পতিবার Read more

সিরাজদিখানে নিজ বাসা থেকে হাত-পা বাঁধা অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার
সিরাজদিখানে নিজ বাসা থেকে হাত-পা বাঁধা অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিজ বাসা থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় আমির শেখ (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার Read more

৩৭ হাজারের বেশি ইয়াবাসহ গ্রেফতার ৪ মাদক ব্যবসায়ী
৩৭ হাজারের বেশি ইয়াবাসহ গ্রেফতার ৪ মাদক ব্যবসায়ী

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এক বড় ধরনের মাদকবিরোধী অভিযানে ৩৭ হাজারের বেশি ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার Read more

রাবিতে ছাত্রজোট ও শাহবাগবিরোধীদের দফায় দফায় সংঘর্ষ
রাবিতে ছাত্রজোট ও শাহবাগবিরোধীদের দফায় দফায় সংঘর্ষ

শাহবাগীদের বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘শাহবাগবিরোধী ছাত্র ঐক্য মঞ্চ’র বিক্ষোভ মিছিল চলাকালীন গণতান্ত্রিক ছাত্রজোটের মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এ Read more

শাকিবের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করলেন সুস্মিতা
শাকিবের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করলেন সুস্মিতা

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ বরাবরই পর্দায় নতুনত্ব নিয়ে হাজির হতে পছন্দ করেন। এবারের ইদুল ফিতরেও তার ব্যতিক্রম হয়নি। বড় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন