আমন ক্ষেতের আইলের পাশে বোতলে কিছুটা কীটনাশক রেখে বাকিটা ধানক্ষেতে স্প্রে করছিলেন এক কৃষক। এ সময় ওই কৃষকের অজান্তে মানসিক ভারসাম্যহীন এক যুবক পানি ভেবে বোতলের সবটুকু কীটনাশক পান করে। এক পর্যায়ে বিষক্রিয়া শুরু হলে চিৎকার চেঁচামেচি শুরু করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘটনাটি ঘটেছে রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা গ্রামে। কীটনাশক পানে মারা যাওয়া ওই যুবকের নাম মইনুল ইসলাম (৩৭)। তিনি ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা নাদির হোসেনের ছেলে।স্থানীয়রা জানান, মইনুল ইসলাম অনেক দিন আগে থেকেই মানসিক ভারসাম্যহীন। অনেক চিকিৎসা করানোর পরও সুস্থ না হওয়ায় হাটে- বাজারে পথেঘাটে অস্বাভাবিক ভাবে ঘুরে বেড়াত। রবিবার সকালে ওই এলাকার কৃষক প্রদীপ কুমার তাহার ধানের জমিতে মাজরা পোকা দমনের কীটনাশক স্প্রে করছিলেন। বাকি কীটনাশক জমির পাশে বোতলে রাখা ছিল। এসময় মানসিক ভারসাম্যহীন যুবক হঠাৎ এসে প্রদীপের অগোচরে বোতলের ছিপি খুলে সবটুকু কীটনাশক পান করেন। একপর্যায়ে বিষক্রিয়ায় চিৎকার করতে থাকলে প্রদীপ এবং আশপাশের লোকজন তার কীটনাশক পান করার বিষয়টি বুঝতে পারেন।পরে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান তারা। কিন্তু ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েন যু্বক মইনুল। খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত হোসেন সরকার জানান, এঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। মৃত্যু সম্পর্কে পরিবারসহ কারও কোন সন্দেহ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে ডিবি পুলিশ সেজে অপহরণ নাটক, স্ত্রীসহ গ্রেপ্তার ৪
নড়াইলে ডিবি পুলিশ সেজে অপহরণ নাটক, স্ত্রীসহ গ্রেপ্তার ৪

নড়াইলে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ নাটক সাজিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেই আত্মগোপনে থেকে স্ত্রীকে দিয়ে থানায় অভিযোগ করেন। নড়াইল সদর উপজেলার Read more

নিস্তেজ হয়ে পড়ছে ইরানের বিক্ষোভ, সরকারের পক্ষে বিশাল সমাবেশ
নিস্তেজ হয়ে পড়ছে ইরানের বিক্ষোভ, সরকারের পক্ষে বিশাল সমাবেশ

ইরানে কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ ধীরে ধীরে নিস্তেজ হয়ে অসছে। একই সঙ্গে, রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন শহরে সরকারের Read more

ওমরাহ পালনের একগুচ্ছ ছবি প্রকাশ করে অনুভূতি জানালেন পূর্ণিমা
ওমরাহ পালনের একগুচ্ছ ছবি প্রকাশ করে অনুভূতি জানালেন পূর্ণিমা

গ্ল্যামারের ঝলক আর রূপালি পর্দার আলো ছাপিয়ে এবার আত্মিক প্রশান্তির পথে হাঁটলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। পবিত্র মক্কায় Read more

শিক্ষার্থী হত্যা মামলায় জেলা ছাত্রলীগ নেতার বাবা গ্রেফতার
শিক্ষার্থী হত্যা মামলায় জেলা ছাত্রলীগ নেতার বাবা গ্রেফতার

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থী হত্যার ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি ও নিষিদ্ধ সংগঠন সংশ্লিষ্ট গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন