সিরাজগঞ্জের বেলকুচিতে ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিক্রি শুরু হয়েছে। প্রতিটি কার্ডধারী নির্ধারিত পর্যন্ত বরাদ্দ তেল পাবেন। বুধবার (০১ এপ্রিল) সকাল ১০ থেকে উপজেলার মেসার্স সৈয়দা আমেনা ফিলিং স্টেশন থেকে ফুয়েল কার্ডের মাধ্যমে মোটরযানে তেল সরবরাহ করা হচ্ছে। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, দায়িত্বরত ট্যাগ অফিসার কে এম শরিফুল ইসলামসহ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। তেল নিতে আসা এক মোটর চালক বলেন, তেলে যেহেতু সংকট কার্ড করে সরকার ভালো করছে। তা না হলে তো তেল পেতাম না। ঈদের পরে এই প্রথম গাড়ি তেল উঠালাম। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান জানান, ১ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কাউকে তেল সরবরাহ করা হবে না। ৩০ ও ৩১ মার্চ দুদিন ফুয়েল কার্ড বিতরণ করার সিদ্ধান্ত নিলেও দুই দিনে সমস্ত কাজ শেষ করতে না পারায় জেলা প্রশাসনের পক্ষ থেকে আরো চার দিন বৃদ্ধি করা হয়েছে। উপজেলার মেসার্স সৈয়দা আমেনা ফিলিং স্টেশনের প্রতিদিন ভোর ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত জ্বালানি তেল বিক্রির কার্যক্রম চালু থাকবে। তেল সঠিকভাবে বিতরণ করা হয় সে জন্য পুলিশের পাশাপাশি তেল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আওয়ামী দালালদের কাছ থেকে সুবিধা নিয়েছে এনসিপি: মির্জা আব্বাস
আওয়ামী দালালদের কাছ থেকে সুবিধা নিয়েছে এনসিপি: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, প্রশাসনে বিএনপির লোকজন বসে নেই। প্রশাসনে থাকা আওয়ামী দালালদের কাছ থেকে সুবিধা নিয়েছে Read more

বাঘার পীরগাছায় ১৫০ বছরের ঐতিহ্যবাহী বৈশাখী মেলা
বাঘার পীরগাছায় ১৫০ বছরের ঐতিহ্যবাহী বৈশাখী মেলা

রাজশাহীর বাঘা উপজেলাযর পীরগাছা গ্রামে অনুষ্ঠিত হয়েছে ১৫০ বছরের পুরনো ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। বাংলা নববর্ষ উপলক্ষে প্রতি বছরই এই মেলায় Read more

‘সোজা আঙুলে ঘি না উঠে আঙুল বাঁকা করা হবে, তবুও আমাদের ঘি লাগবেই’
‘সোজা আঙুলে ঘি না উঠে আঙুল বাঁকা করা হবে, তবুও আমাদের ঘি লাগবেই’

বাংলাদেশ জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, আমরা আপনাদের চালাকি বুঝি। আপনাদের চালাকির ভিত্তিতেই দাবি আদায়ের পন্থাও Read more

উঠানে ধান শুকানো নিয়ে চাচাতো ভাইকে খুনের ঘটনায় শাওন গ্রেফতার
উঠানে ধান শুকানো নিয়ে চাচাতো ভাইকে খুনের ঘটনায় শাওন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উঠানে ধান শুকানো নিয়ে ছুরিকাঘাতে চাচাতো ভাইকে খুনের ঘটনায় অভিযুক্ত শাওন ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২ মে) সকাল Read more

সাতক্ষীরা সীমান্তে ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
সাতক্ষীরা সীমান্তে ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

সাতক্ষীরার বিভিন্ন সীমান্তে আটক নারী ও শিশুসহ আরও ১০ বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন