ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী–৩ আসনে প্রথম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতী আবু বকর ছিদ্দিকী। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২ টায় পটুয়াখালী–৩ (গলাচিপা ও দশমিনা) আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসানের কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হোসাইন, ইসলামি আন্দোলন বাংলাদেশের গলাচিপা উপজেলা সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, দশমিনা উপজেলা সভাপতি হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল, গলাচিপা পৌর সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. নাজমুল হুদ রিপন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের গলাচিপা সভাপতি হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম, শ্রমিক আন্দোলন সভাপতি মো. ফোরকান গাজী, যুব আন্দোলনের সভাপতি মাওলানা আক্তারুজ্জামান ও ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ রাকিবুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সমর্থকরা।সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান বলেন, ‘বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এক জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এছাড়া নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আচরণ বিধি মেনে চলতে সকল দলকে উদ্ভুদ্ধ করা হচ্ছে। আমাদের নিয়মিত তদারকি চলছে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাইবান্ধায় নিখোঁজের দুইদিন পর বৃদ্ধার লাশ উদ্ধার
গাইবান্ধায় নিখোঁজের দুইদিন পর বৃদ্ধার লাশ উদ্ধার

গাইবান্ধার সদর উপজেলায় নিখোঁজের দুইদিন পর জহির উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ জলাশয় থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (১ জুন) Read more

নীলফামারীতে নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু
নীলফামারীতে নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু

নীলফামারীর সৈয়দপুরে খড়খড়িয়া নদীতে পানিতে ডুবে নিখোঁজ দুই ঘন্টা পর আবির ইসলাম নামে (১০) এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। Read more

প্যারোলে মুক্তি চেয়ে ডা. দীপু মনির আবেদন
প্যারোলে মুক্তি চেয়ে ডা. দীপু মনির আবেদন

জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে আটক সাবেক মন্ত্রী ডা. দীপু মনির প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।বুধবার (৩০) Read more

পিরোজপুরে ভুয়া মেজর আটক
পিরোজপুরে ভুয়া মেজর আটক

পিরোজপুরের মঠবাড়িয়ায় সেনাবাহিনীর মেজর ও ডিজিএফআই পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. সোহেল হাওলাদার নামের এক Read more

বৃষ্টি নিয়ে সুসংবাদ দিল আবহাওয়া অফিস
বৃষ্টি নিয়ে সুসংবাদ দিল আবহাওয়া অফিস

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ৫ বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। বিভাগগুলো হচ্ছে- রংপুর, Read more

গুটি আম পাড়ার মধ্যে দিয়ে নওগাঁয় সংগ্রহ শুরু
গুটি আম পাড়ার মধ্যে দিয়ে নওগাঁয় সংগ্রহ শুরু

প্রশাসনের বেঁধে দেওয়া সময়সূচি অনুযায়ী গুটি আম নামানোর মধ্য দিয়ে নওগাঁয় শুরু হয়েছে আম সংগ্রহ মৌসুম।বৃহস্পতিবার (২২ মে) সকাল থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন