শেরপুরের শ্রীবরদীতে রাস্তার পাশে ফেলে যাওয়া একটি স্টিলের ট্রাঙ্কের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) সকালে শ্রীবরদী পৌর শহরের তাঁতিহাটি নয়াপাড়া এলাকার ঢালিবাড়ি মোড়ে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে একটি নীল রঙের পিকআপ ভ্যান থেকে অজ্ঞাত কয়েক ব্যক্তি একটি তালাবদ্ধ বড় ট্রাঙ্ক রাস্তার পাশে নামিয়ে রেখে দ্রুত চলে যায়। ট্রাঙ্কটি ঘিরে স্থানীয়দের মাঝে কৌতূহল সৃষ্টি হয় এবং একপর্যায়ে সেখান থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে শুরু করে। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।পরে শ্রীবরদী থানা-পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাঙ্কের তালা ভেঙে তোশক ও প্লাস্টিকের বস্তা দিয়ে মোড়ানো অবস্থায় ওই নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। মরদেহে পচন ধরায় তাৎক্ষণিকভাবে চেহারা চেনা যাচ্ছিল না। পুলিশের ধারণা, কয়েক দিন আগে ওই নারীকে অন্য কোথাও হত্যা করে মরদেহ ট্রাঙ্কে ভরে এখানে ফেলে যাওয়া হয়েছে।স্থানীয় বাসিন্দা বিনা বেগম জানান, সকালে একটি নীল রঙের পিকআপ থেকে কয়েকজনকে ট্রাঙ্কটি নামাতে দেখেন তিনি। তাঁদের পরিচয় জানতে চাইলে তাঁরা জানান যে পরে এসে এটি নিয়ে যাবেন। ওই ব্যক্তিদের তিনি চিনতেন না এবং তারা এলাকার লোক ছিলেন না বলেও জানান তিনি।শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, “খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট ও অন্যান্য প্রযুক্তির সহায়তায় মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও শিক্ষার্থীদের
সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও শিক্ষার্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও করেছেন শিক্ষার্থীরা।শুক্রবার (১৬ মে) Read more

ঈদুল আজহা উপলক্ষে তালগাছি পশুর হাটে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়
ঈদুল আজহা উপলক্ষে তালগাছি পশুর হাটে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী তালগাছি পশুর হাটের আইনশৃঙ্খলা, ব্যবসায়ীদের নিরাপত্তা ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে ব্যবসায়ীদের সাথে Read more

রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বায়োসাইন্স কনফারেন্স এন্ড কার্নিভাল
রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বায়োসাইন্স কনফারেন্স এন্ড কার্নিভাল

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বায়োসাইন্স কার্নিভ্যাল-২০২৫। আগামী ১৬ থেকে ১৮ মে পর্যন্ত Read more

উৎসব ভাতা বাড়ল এমপিওভুক্ত শিক্ষকদের
উৎসব ভাতা বাড়ল এমপিওভুক্ত শিক্ষকদের

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়িয়ে আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।আজ সোমবার উপসচিব (প্রবিধি অনুবিভাগ) মোসা. শরীফুন্নেসা স্বাক্ষরিত আদেশে Read more

বিপিএলে ফিক্সিং বিতর্ক নিয়ে ঢাকা ক্যাপিটালসের প্রতিবাদ
বিপিএলে ফিক্সিং বিতর্ক নিয়ে ঢাকা ক্যাপিটালসের প্রতিবাদ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্পট ফিক্সিংয়ের অভিযোগ নিয়ে সাম্প্রতিক সময়ে ওঠা গুঞ্জনের প্রেক্ষিতে সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন