চট্টগ্রামের কালুরঘাট সেতুতে ট্রেনের ধাক্কায় প্রাণঘাতী দুর্ঘটনার ঘটনায় একটি চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে দুর্ঘটনার জন্য প্রাথমিকভাবে দায়ী চারজন রেলকর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।শুক্রবার (৬ জুন) সকালে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।যাদের বরখাস্ত করা হয়েছে তারা হলেন, পর্যটক এক্সপ্রেস ট্রেনের গার্ড সোহেল রানা (চট্টগ্রাম হেড কোয়ার্টার), লোকোমাস্টার গোলাম রসুল (টি নম্বর-৫৩০), সহকারী লোকোমাস্টার আমিন উল্লাহ (টি নম্বর-৭২৩), এবং অস্থায়ী গেট কিপার মাহবুব (টিএলআর)।তদন্ত কমিটির নেতৃত্বে রয়েছেন চট্টগ্রাম রেল বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও)। কমিটির বাকি সদস্যরা হলেন, বিভাগীয় যন্ত্র প্রকৌশলী (লোকো), ডিভিশনাল ইঞ্জিনিয়ার–১ এবং বিভাগীয় চিকিৎসক (পাহাড়তলী, চট্টগ্রাম)। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।প্রসঙ্গত, বৃহস্পতিবার (৫ জুন) রাত প্রায় ১০টা ১৫ মিনিটে চট্টগ্রামের কালুরঘাট সেতুর বোয়ালখালী প্রান্তে পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সড়কে থাকা কয়েকটি যানবাহনের সংঘর্ষ ঘটে। এতে একজন শিশুসহ তিনজনের মৃত্যু হয়। জানা গেছে, কক্সবাজার থেকে ছেড়ে আসা ট্রেনটি সিগনাল উপেক্ষা করে সেতুতে উঠে গেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে ছাত্রশিবিরের ‘জুলাই দ্রোহ মিছিল’
নড়াইলে ছাত্রশিবিরের ‘জুলাই দ্রোহ মিছিল’

জুলাই গণহত্যার বিচার ও জুলাই সনদ ঘোষণার দাবিতে 'জুলাই দ্রোহ মিছিল' করেছে ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা শাখা।মঙ্গলবার (০৫ আগস্ট) সকালে Read more

নীলফামারীতে ট্রেনের নিচে লাফ দিয়ে যুবকের আত্মহত্যা
নীলফামারীতে ট্রেনের নিচে লাফ দিয়ে যুবকের আত্মহত্যা

নীলফামারী রেলষ্টেশনের প্লাটফর্মে ট্রেনের সামনে লাফ দিয়ে  শাহজালাল আলী (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার (১৪ মে) বিকেল ৫টার দিকে Read more

রনির সঙ্গে প্রেম ভাঙার গুঞ্জনে মুখ খুললেন সাদিয়া আয়মান
রনির সঙ্গে প্রেম ভাঙার গুঞ্জনে মুখ খুললেন সাদিয়া আয়মান

ছোট ও বড় পর্দার আলোচিত অভিনেত্রী সাদিয়া আয়মান কাজের পাশাপাশি ব্যক্তিগত কারণেও প্রায়ই আলোচনায় থাকেন। দীর্ঘদিন ধরেই শোবিজ অঙ্গনে গুঞ্জন-পরিচালক Read more

ফেসবুকে পোস্ট দিয়ে বৈষম্যবিরোধী নেতা রাশেদের পদত্যাগ
ফেসবুকে পোস্ট দিয়ে বৈষম্যবিরোধী নেতা রাশেদের পদত্যাগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান পদত্যাগ করেছেন। সোমবার (৩০ জুন) দিবাগত রাত ২টায় নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে Read more

পাকিস্তানের বিমান দেখে পালাল ভারতের ৪ যুদ্ধবিমান
পাকিস্তানের বিমান দেখে পালাল ভারতের ৪ যুদ্ধবিমান

জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা Read more

জাতিসংঘে একই দিনে ভাষণ দেবেন ইউনূস-শেহবাজ-মোদি
জাতিসংঘে একই দিনে ভাষণ দেবেন ইউনূস-শেহবাজ-মোদি

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে একই দিনে ভাষণ দেবেন বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন