বরিশালে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। সিটি করপোরেশনের তত্ত্বাবধানে আয়োজিত এ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়।  নামাজের জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পরিচ্ছন্নতা, ধোয়ামোছা, সামিয়ানা টানানোসহ অন্যান্য কাজ এরই মধ্যে শেষ হয়েছে।  নগরীর হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে বিভাগীয় প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক নেতাসহ সর্বস্তরের মুসল্লিরা একসাথে নামাজ আদায় করবেন। এছাড়া বরিশাল নগরীর প্রায় ৫০০ মসজিদে ঈদ উল আযহার জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে নগরীর বায়তুল মোকাররম মসজিদে ঈদের প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায়। জামে কসাই মসজিদেও সকাল ৮টায় ও ৯টায়, এবায়দুল্লাহ মসজিদে সকাল ৮টায় ও সাড়ে ৯টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। বালুর মাঠ জামে মসজিদ সকাল ৮টায়, জামে এবাদুল্লাহ মসজিদ, পোর্ট রোড মসজিদ, স্টিমারঘাট মসজিদসহ নগরীর শতাধিক মসজিদে সকাল আটটা থেকে দশটার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদ জামাতকে ঘিরে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আবহাওয়া ভালো থাকলে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে মুসল্লিরা নামাজ আদায় করতে পারবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে কোরবানীর ঈদ উপলক্ষে বরিশাল নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সড়কের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে, সেনাবাহিনী, বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গোয়েন্দা শাখার সদস্যরা সাদা পোশাকে টহলে রয়েছেন। এছাড়াও যানজটপ্রবণ এলাকাগুলোতে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পুলিশের পাশাপাশি সেনা সদস্যরাও মোতায়েন রয়েছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে চারটি আসনে বিএনপির মনোনীত প্রার্থী হলেন যারা
গাজীপুরে চারটি আসনে বিএনপির মনোনীত প্রার্থী হলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৬টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে বিএনপি মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।সোমবার (৩ নভেম্বর) বিকেলে Read more

স্বপ্ন থেমে থাকেনি, ৪৮ বছর বয়সে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন সালেহা
স্বপ্ন থেমে থাকেনি, ৪৮ বছর বয়সে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন সালেহা

সপ্তম শ্রেণিতে পড়াকালীনই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে হয়েছিল সালেহা খাতুনকে। সংসারের দায়িত্ব নিয়ে গৃহস্থালির কাজে মনোযোগী হলেও তার মনে পড়ালেখা Read more

নবীনগরে দু’পক্ষের সংর্ঘষে যুবক নিহত
নবীনগরে দু’পক্ষের সংর্ঘষে যুবক নিহত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দু’পক্ষের সংঘর্ষে শিপন মিয়া (৩০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় Read more

গবি সংলগ্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাটে জর্জরিত শিক্ষার্থীরা
গবি সংলগ্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাটে জর্জরিত শিক্ষার্থীরা

ক্রমবর্ধমান বিদ্যুৎ সংকট গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনযাপনে গভীর সংকট সৃষ্টি করেছে। অনিয়মিত এবং দীর্ঘ লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের শিক্ষা Read more

শাকিবের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করলেন সুস্মিতা
শাকিবের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করলেন সুস্মিতা

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ বরাবরই পর্দায় নতুনত্ব নিয়ে হাজির হতে পছন্দ করেন। এবারের ইদুল ফিতরেও তার ব্যতিক্রম হয়নি। বড় Read more

তেহরানে ভয়াবহ সংকট, ২ সপ্তাহের মধ্যেই ফুরিয়ে যেতে পারে পানি সরবরাহ
তেহরানে ভয়াবহ সংকট, ২ সপ্তাহের মধ্যেই ফুরিয়ে যেতে পারে পানি সরবরাহ

ইরানের রাজধানী তেহরান অদূর ভবিষ্যতে ভয়াবহ পানির সংকটের মুখোমুখি হতে পারে। ঐতিহাসিক খরার কারণে রাজধানীর পানির প্রধান উৎসগুলোর অন্যতম আমির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন