২০২৩ সালের নভেম্বরের পর থেকে ইরান-সমর্থিত হুতি সশস্ত্র গ্রুপটি ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট ৭০টির বেশি জাহাজে হামলা চালিয়েছে। সর্বশেষ গত সপ্তাহে লোহিত সাগরে তারা দুটি জাহাজ ডুবিয়ে দেয়। বর্তমানে সশস্ত্র গোষ্ঠীটি আরও বেপরোয়া হয়ে উঠেছে। জেরুজালেম পোস্ট জানায়, সর্বশেষ হামলায় একটি জাহাজের বেশ কয়েকজন ক্রুকে হত্যা করে হুতিরা। এখন প্রশ্ন হল, তারা হঠাৎ কেন বেপরোয়া হয়ে উঠেছে এবং সামনে আরও জাহাজে হামলা করবে কিনা। প্রতিবেদনে বলা হয়, হুতিরা দাবি করে, তারা ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালায়। ইসরায়েলের বন্দরে নোঙর করা জাহাজও তাদের লক্ষ্যবস্তু। এসব জাহাজে তারা ভবিষ্যতেও হামলা করবে বলে ঘোষণা দিয়ে রেখেছে। তবে তারা এমন অনেক জাহাজে হামলা করেছে, যেগুলোর সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই।   গত ৭ জুলাই হুতি বিদ্রোহীরা জাহাজ ম্যাজিক সি-তে হামলা করে। হামলার পরও জাহাজটির ২২ জন ক্রু সদস্য প্রাণে বেঁচে যান। জাহাজটি ছোট ছিল। দ্রুতগামী জাহাজের একটি বহরে তারা কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালায়। পরে ইটার্নিটি সি নামে আরেকটি জাহাজে হামলা করে তারা। দুটি জাহাজই ডুবে যায়। হামলায় ইটার্নিটি সি জাহাজের বেশ কয়েকজন ক্রু নিহত ও নিখোঁজ হন। জাহাজটিতে ২৫ জন আরোহী ছিলেন। ১০ জন ক্রুকে অন্য জাহাজ এসে উদ্ধার করে। অন্যদের হুতিরা অপহরণ করে। ওই দুই জাহাজে হামলায় হয়েছিল ইয়েমেনের উপকূল থেকে প্রায় ৫১ নটিক্যাল মাইল দূরে লোহিত সাগরের মাঝখানে আন্তর্জাতিক জলসীমায়। হুতিরা স্পষ্টতই এই দূরপাল্লার আক্রমণের পরিকল্পনা করেছিল। তাদের ছোট আক্রমণকারী জাহাজ দ্রুত ছুটে আসে এবং জাহাজগুলোতে হামলা করে। এক্ষেত্রে দেখা যায়, কয়েক ঘণ্টার জলপথ পাড়ি দিয়ে তারা হামলার মিশন সম্পন্ন করে। ড্রোন হামলা করতে আরও সময় নিতে হয় তাদের। নিখুঁত পরিকল্পনা ছাড়া এই হামলা সম্ভব না।   ওয়াল স্ট্রিট জার্নাল এক বর্ণনায় জানায়, ওই দুই জাহাজে হামলার সময় হুতিরা মরিয়া হয়ে চেষ্টা করেছিল। তবে তাদের বিপরীতে কোনো জাহাজ সহায়তায় এগিয়ে আসেনি। জানা যায়, হুতিরা তাদের জাহাজে পতাকা উড়িয়ে দ্রুতগতিতে টার্গেট করা জাহাজে হামলা চালিয়েছিল। দূর থেকে এসে চলমান বড় জাহাজে হামলা করা মূলত দুঃসাধ্য কাজ। প্রথমে ড্রোন দিয়ে হামলা করা, তারপর জাহাজটিতে চড়ে বড় সহজ কাজ নয়। হামলাটি অন্তত দু’দিন সময় নিয়ে  ঘটানো হয়েছিল। সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, হুতিদের হামলার সময় কোনো জাহাজকে এগিয়ে আসতে দেখা যায় না। ২০২৩ সালে এ বিষয়টিকে মাথায় নিয়ে ‘প্রোসপারিটি গার্ডিয়ান’ নামে একটি আন্তর্জাতিক জোট গঠন করা হয়েছিল। গত মার্চে যুক্তরাষ্ট্র হুতিদের আক্রমণ ঠেকাতে পাল্টা হামলা শুরু করে। তবে সর্বশেষ ঘটনায় দেখা যায়, মার্কিন নৌবাহিনীর (সেন্টকম) আওতাধীন জলসীমায় হুতিরা আক্রমণ করলেও কোনো সহায়তা আসেনি। ব্রিটিশ, ফরাসি কিংবা চীনা নৌবাহিনীর অবস্থানও এই এলাকায় রয়েছে। কিন্তু তাদের পক্ষ থেকেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।  সাধারণত মার্কিন নৌবাহিনীর হাতে কয়েকটি ডেস্ট্রয়ার জাহাজ, ক্রুজার এসকর্ট জাহাজ ও অন্যান্য জাহাজ রয়েছে। আরব সাগর বা ভারত মহাসাগরে এগুলোর অবস্থান করার কথা। কিন্তু তাদের কার্যক্রমের ব্যাপারে কোনো তথ্য মেলে না। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত, ১৪ জেলায় ঝড়ের আভাস
নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত, ১৪ জেলায় ঝড়ের আভাস

আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার রাতের মধ্যে দেশের ১৪ জেলার ওপর দিয়ে ঝড়, বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঝড়ের বেগ সর্বোচ্চ ৬০ Read more

সাতকানিয়ায় টোকেন বাণিজ্যের হোতা এটিএসআই শাহীনকে বদলি
সাতকানিয়ায় টোকেন বাণিজ্যের হোতা এটিএসআই শাহীনকে বদলি

চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রাফিক পুলিশের বিরুদ্ধে মাসিক চাঁদাবাজি ও টোকেন বাণিজ্যের অভিযোগ প্রকাশের একদিনের মধ্যেই আলোচিত সহকারী ট্রাফিক সাব-ইন্সপেক্টর (এটিএসআই) শাহীনকে Read more

কুমার নদের ওপর সেতু না থাকায় ভোগান্তি প্রায় তিন লাখ মানুষ
কুমার নদের ওপর সেতু না থাকায় ভোগান্তি প্রায় তিন লাখ মানুষ

ফরিদপুরের নগরকান্দা-সালথা উপজেলার সীমান্তবর্তী বল্লভদী ইউনিয়নের কামারদিয়া বাজার এলাকায় কুমার নদের ওপর সেতু না থাকায় যুগ যুগ ধরে চরম ভোগান্তি Read more

হঠাৎ আকাশে আবু সাঈদ-মুগ্ধকে দেখে স্তব্ধ সবাই!
হঠাৎ আকাশে আবু সাঈদ-মুগ্ধকে দেখে স্তব্ধ সবাই!

‘নতুন বছর, নতুন বাংলাদেশ’ থিমে এবারের বাংলা নববর্ষ উদযাপনে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে হয়ে গেল বর্ণাঢ্য ‘ড্রোন শো’।সোমবার (১৪ এপ্রিল) Read more

পুরান ঢাকার ‘হাজী’, ‘নান্না’ বিরিয়ানির নাম ভাঙিয়ে প্রতারণা 
পুরান ঢাকার ‘হাজী’, ‘নান্না’ বিরিয়ানির নাম ভাঙিয়ে প্রতারণা 

রেস্তোরাঁয় প্রবেশের শুরুতেই সাইনবোর্ডে বড় করে লেখা পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজীর বিরিয়ানি হাউজ। একই দোকানের ভিতরে প্রবেশ করতে চোখে পড়লো Read more

শেষ ম্যাচে সিঙ্গাপুরকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ
শেষ ম্যাচে সিঙ্গাপুরকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্নটা শেষ হয়ে গিয়েছিল ইয়েমেনের বিপক্ষে পরাজয়ের পরই। তবে বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচটা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন