কুমিল্লার মেঘনা উপজেলার চাঁদপুর রিজিওনের অধীনস্থ চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজমগীর হোসাইন জানিয়েছেন, নদীপথের কুখ্যাত জলদস্যু ও চাঁদাবাজ ‘সোহাগ গ্রুপের’ প্রধান মো. সোহাগ মিয়াকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) রাত সাড়ে আটটার দিকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।নৌপুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ জুলাই চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির দায়ের করা একটি পুলিশ এসল্ট মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এরপর মঙ্গলবার কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সোহাগকে দুই দিনের রিমান্ডে দিয়েছেন। সোহাগ মিয়া নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার হাড়িয়া বৌদ্ধপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে। তিনি বহুদিন ধরে মেঘনা নদীপথে নৌযান, বাল্কহেড, লঞ্চ ও ড্রেজারের চালকদের কাছ থেকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে চাঁদা আদায় করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।নৌ পুলিশের দাবি, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের সলিমগঞ্জ থেকে শুরু করে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা ঘাট পর্যন্ত নদীপথে দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল সোহাগ ও তার নেতৃত্বাধীন ‘সোহাগ গ্রুপ’। গত ২৩ এপ্রিল বিকেল ৩টা ৩৫ মিনিটে মেঘনা উপজেলার নলচর গ্রামসংলগ্ন নদীতে একটি স্পিডবোটযোগে এসে ‘সোহাগ গ্রুপের’ সদস্যরা ‘এমবি অনাবিল নৌ পরিবহন’ নামের একটি বাল্কহেডসহ একাধিক নৌযানে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা আদায় করে। শুধু অনাবিল বাল্কহেড থেকেই আদায় করা হয় ১১ হাজার টাকা। পরে খবর পেয়ে চালিভাঙ্গা নৌ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে সোহাগসহ এজাহারভুক্ত অন্যান্য আসামিরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলার প্রস্তুতি নেয়। একপর্যায়ে প্রায় ২০ জনের একটি দল দেশীয় অস্ত্রসহ পুলিশের ওপর সরাসরি হামলা চালায়। একপর্যায়ে আত্মরক্ষার্থে পুলিশ শর্টগান থেকে ১১ রাউন্ড গুলি (রাবার ও সিসা) ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশের কয়েকজন সদস্য ওই সময় আহত হন। পরে আহত পুলিশ সদস্যদের মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় সেদিন। তবে ঘটনাস্থল থেকে দুটি রামদা, একটি লোহার রড ও দুটি লাঠি উদ্ধার করে জব্দ তালিকাভুক্ত করা হয়। এ বিষয়ে চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজমগীর হোসাইন সময়ের কণ্ঠস্বরকে বলেন, দীর্ঘদিন ধরে সোহাগ গ্রুপ মেঘনা নদীপথ দখলে রেখে সন্ত্রাস ও চাঁদাবাজি করে আসছিল। তাকে গ্রেপ্তারের মাধ্যমে বড় ধরনের সন্ত্রাসী নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে। তবে এই মামলার অন্যান্য আসামিদেরও চিহ্নিত করা হয়েছে। যাদের পাওয়া যাবে, তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ
অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে সব আবাসিক শিক্ষার্থীদের সোমবার (১ সেপ্টেম্বর) সকাল Read more

আন্দোলন দমনে অর্থায়ন: শেখ হাসিনা ও সুফি মিজানসহ ২০১ জনের বিরুদ্ধে মামলা
আন্দোলন দমনে অর্থায়ন: শেখ হাসিনা ও সুফি মিজানসহ ২০১ জনের বিরুদ্ধে মামলা

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থায়নের অভিযোগে পিএইচপি গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমানসহ ২০১ জন প্রভাবশালীর Read more

নড়াইলে একসঙ্গে ৩ কন্যা সন্তানের জন্ম
নড়াইলে একসঙ্গে ৩ কন্যা সন্তানের জন্ম

নড়াইলের লোহাগড়া উপজেলায় একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিলেন প্রসূতি নারী আলপনা খানম। তিনি উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের নোয়াগ্রামের খন্দকার সজীব Read more

টাঙ্গাইলে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে তিন ফার্মেসিকে জরিমানা
টাঙ্গাইলে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে তিন ফার্মেসিকে জরিমানা

টাঙ্গাইল পৌর শহরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি ও হিমাগারে ঔষধ সংরক্ষণে অনিয়মের দায়ে তিন ফার্মেসিকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে Read more

ম্যাক্স সিক্সটিতে জয়হীন ম্যাচেও নজর কাড়লেন সাকিব
ম্যাক্স সিক্সটিতে জয়হীন ম্যাচেও নজর কাড়লেন সাকিব

ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ান লিগে প্রথম ম্যাচেই বল হাতে দারুণ পারফর্ম করেছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। বিমান থেকে সরাসরি মাঠে Read more

গোলাপগঞ্জে ‘দেওয়ানের পুল’ সেতু অনিশ্চয়তায়, ক্ষুব্ধ এলাকাবাসী
গোলাপগঞ্জে ‘দেওয়ানের পুল’ সেতু অনিশ্চয়তায়, ক্ষুব্ধ এলাকাবাসী

গোলাপগঞ্জ উপজেলার লক্ষিপাশা ইউনিয়নে দেওয়ানের সড়কে 'দেওয়ানের পুল' নামে সেতুর জন্য দীর্ঘ ৩ বছর থেকেই দুর্ভোগে রয়েছেন কয়েক হাজার মানুষ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন