যশোরের বেনাপোলে প্রতারনার জালে ফেলে এক নারীর কাছ থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ৬ নারী ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধায় বেনাপোল পৌরসভার দিঘিরপাড় এলাকা থেকে স্থানীয় জনতা ধরে ৬ নারীকে পুলিশে সোপর্দ করে বলে জানান বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক পবিত্র বিশ্বাস।গ্রেফতারকৃত নারীরা হলেন- ব্রাক্ষনবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের শিপনের স্ত্রী সাহানা আক্তার, ফিরোজের মেয়ে ইভা আক্তার, ইয়াসিনের স্ত্রী সুলতানা খাতুন, পলাশের স্ত্রী মোর্শেদা খাতুন, মালিলের স্ত্রী রাবেয়া বসরী ও জুয়েলের স্ত্রী নারগিস বেগম। যাদের বয়স ২২ থেকে ৩৫ এর মধ্যে।বেনাপোল পোর্টথানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) পবিত্র বিশ্বাস বলেন, বেনাপোল পৌরসভার দিঘিরপাড় গ্রামের এক গৃহবধু বেনাপোল বাজার থেকে ইজিবাইক করে বাড়ি ফিরছিলেন। এসময় পথিমধ্যে বোরকা পরা ৬ নারী ঐ ইজিবাইকে উঠে তাকে জিম্মী করে ফেলে। এক পর্যায়ে প্রতারনার ফাঁদে ফেলে গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ভুক্তভোগীর চিৎকার দেয়। এসময় পথচারীরা এগিয়ে এসে ছিনতাইকারীদের ধরে পুলিশে সোপর্দ করে। এরা পেশাদার প্রতারক ও ছিনতাইকারী বলে জানান এই পুলিশ কর্মকর্তা।বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল মিয়া জানান, আটক নারীদের বাড়ি ব্রাহ্মণবাড়ি জেলায়। তারা এখানে কি উদ্দেশ্য এসেছে এবং কোথায় অবস্থান করছে এসব নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শনিবার এদের যশোর আদালতে পাঠানো হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চার্লি কার্কের হত্যার অভিযুক্ত রবিনসনের মৃত্যুদণ্ড চেয়েছেন প্রসিকিউটররা
চার্লি কার্কের হত্যার অভিযুক্ত রবিনসনের মৃত্যুদণ্ড চেয়েছেন প্রসিকিউটররা

যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রাজনৈতিক কর্মী চার্লি কার্কের হত্যা মামলার মূল সন্দেহভাজন টাইলার রবিনসনের মৃত্যুদণ্ড চেয়েছেন প্রসিকিউটররা। স্থানীয় সময় মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভিডিও Read more

‘তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দেওয়া কথা রাখেননি শেখ হাসিনা’
‘তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দেওয়া কথা রাখেননি শেখ হাসিনা’

বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা Read more

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আল্লাহর কাছে দোয়া করেছি: জামায়াত আমির
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আল্লাহর কাছে দোয়া করেছি: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহর কাছে আমরা দোয়া করেছি, এই দেশের Read more

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলেন আসিফ মাহমুদ
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলেন আসিফ মাহমুদ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে লিখিত পরীক্ষায় অংশ নিয়েছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও Read more

ঢাকায় বড় হাসপাতাল নির্মাণ করবে চীন
ঢাকায় বড় হাসপাতাল নির্মাণ করবে চীন

বাংলাদেশে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে চীন। সেই সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্য খাতে বড় বিনিয়োগ করবে Read more

কোনো একটি দেশ বিশ্বের বিচারক হতে পারে না, চীনের হুঁশিয়ারি
কোনো একটি দেশ বিশ্বের বিচারক হতে পারে না, চীনের হুঁশিয়ারি

ভেনেজুয়েলায় মার্কিন অভিযান এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন। বেইজিংয়ের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, কোনো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন