ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ৫ম আধুনিক ভাষা ইনস্টিটিউট (আভাই) জাপানি ভাষা বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত। এতে দুই ক্যাটাগরিতে সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২৪ জন প্রতিযোগী এতে অংশ নেয়।শুক্রবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের আভাই মিলনায়তনে জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগের আয়োজনে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয়ের উপর জাপানি ভাষায় তাদের বক্তৃতা উপস্থাপন করেন। এতে বিগিনার ক্যাটাগরিতে মো. হাসান প্রশংসা, আফুল্লাহ হাওলাদার এবং সুজাদা তাবাসসুম নুরহালিজা যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেন। অন্যদিকে জেনারেল ক্যাটাগরিতে মো. সাব্বির হোসাইন, সুমাইয়া আক্তার সুমি এবং সাদিয়া তানজিন প্রিয়া যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেন। এই প্রতিযোগিতায় বিচারক ছিলেন জাপান ফাউন্ডেশনের মিজ তাকেমোতো কিয়োকো, জাপান দূতাবাসের মি. ইয়ামামোতো কিওহেই এবং ঢাকা জাপানিজ স্কুলের মি. ইকেয়ামা কোওশিরো।ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামালের সভাপতিত্বে এতে জাপান বৈদেশিক বাণিজ্য সংগঠন (জেট্রো) ঢাকা অফিসের প্রধান মি. আন্দো ইয়ুজি, জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনছারুল আলমসহ আভাইয়ের শিক্ষক-শিক্ষার্থী ও জাপান দূতাবাস ও জাপান ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট, ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করার মধ্য দিয়ে শেষ হয় এবারের আসর। এবারের আয়োজনের সহযোগী সংস্থা হিসেবে রয়েছে ঢাকাস্থ জাপান দূতাবাস এবং জাপান ফাউন্ডেশন নিউ দিল্লী অফিস।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক

পাবনার চাটমোহর উপজেলার কাটেঙ্গা গ্রামে ক্যান্সার আক্রান্ত স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে।  ঘটনার ১০ দিন Read more

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু
হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও চাল আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে চাল বোঝাই ৩টি ভারতীয় ট্রাক বাংলাদেশে Read more

মাদারীপুরে ২৫০ শয্যা জেলা হাসপাতালে দুদকের অভিযান
মাদারীপুরে ২৫০ শয্যা জেলা হাসপাতালে দুদকের অভিযান

মাদারীপুরে ২৫০ শয্যা জেলা হাসপাতালের বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রবিবার (০১ মে) সকালে দুর্নীতি দমন কমিশন Read more

‘চুরি-অপশাসন বন্ধ করতে হলে ‘হ্যাঁ’ ভোটের পক্ষ নিতে হবে’
‘চুরি-অপশাসন বন্ধ করতে হলে ‘হ্যাঁ’ ভোটের পক্ষ নিতে হবে’

আমরা সংস্কারের পক্ষে, দেশের অপশাসন দূর করতে হবে। শেখ হাসিনার মতো যেন আর দৈত্য-দানব না হয় সেজন্য ‘হ্যাঁ’ ভোট দিতে Read more

অতর্কিত হামলায় সাংবাদিকের পিতার চোখ নষ্ট করে দিল কিশোর গ্যাং সোহান
অতর্কিত হামলায় সাংবাদিকের পিতার চোখ নষ্ট করে দিল কিশোর গ্যাং সোহান

মৌলভীবাজারে অতর্কিত হামলা করে যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক তানভীর আঞ্জুম আরিফ এর পিতার ডান চোখ নষ্ট করে দিল কিশোর গ্যাং সাহেল Read more

কাউকে গ্রেফতার করলে ১২ ঘণ্টার মধ্যে স্বজনদের জানাতে হবে
কাউকে গ্রেফতার করলে ১২ ঘণ্টার মধ্যে স্বজনদের জানাতে হবে

ফৌজদারি কার্যবিধি সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এটি কার্যকর হলে একজন ব্যক্তিকে গ্রেফতার করার পর সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন